26/07/2023
*বিবেকানন্দ- নির্দেশ*
( *গৃহীভক্ত যদি হতে হয় তাহলে এই কর্তব্য গুলি রোজ করতেই হবে।*)
স্বামী বিবেকানন্দ বলছেন নিবেদিতাকে *স্বামীজীকে যেরূপ দেখিয়াছি* গ্রন্থে
---------------------------------------
*পঞ্চ মহাযজ্ঞ কী?*
*এখানে যজ্ঞ মানে কর্ম। একজন গৃহীর পক্ষে প্রতিদিন বিশেষ পাঁচটি কাজ বা কর্তব্য। এগুলি কী কী?*
১ *ঋষিযজ্ঞঃ* শাস্ত্র পড়া ও আলোচনা করা। যেহেতু শাস্ত্র রচিত ঋষিদের দ্বারা সেহেতু এই কাজকে ঋষিযজ্ঞ বলা হয়েছে।
২ *দেবযজ্ঞঃ* ইষ্টদেবের উদ্দেশ্যে জপ ধ্যান ইত্যাদি সাধনা করা।
৩ *পিতৃযজ্ঞঃ* মা-বাবার যত্ন নেওয়া, সেবা করা।
৪ *নৃযজ্ঞঃ* অজানা অচেনা মানুষদের খেতে দেওয়া। নৃ = নর বা মানুষ।
৫ *ভূতযজ্ঞঃ* ভূত = প্রাণী। ভূতযজ্ঞ অর্থাৎ পশু পাখি, কীট-পতঙ্গকে খেতে দেওয়া।