26/04/2026
🚨 তীব্র নিন্দা ও প্রতিবাদ 🚨
আমাদের কাঁটাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির পক্ষ থেকে জানানো হচ্ছে যে, আমরা চন্দননগরের বাসিন্দা হিসেবে “ *কার্নিভাল নয়, শোভাযাত্রা চাই* ”—এই মতামতের সঙ্গে আমরা একমত ও সমর্থন জানাই। আজ অবধি আমাদের গর্বের শোভাযাত্রা কার্নিভালে রূপান্তরিত হয়নি,আর ভবিষ্যতেও তার সম্ভাবনা নেই।
কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের বিষয়, আমাদের আরাধ্যা *মা জগদ্ধাত্রীর* পবিত্র মূর্তির ছবি কোনো রকম অনুমতি ছাড়াই প্রচারমূলক পোস্টারে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলি নর্দমার পাশ ও রাস্তার ধারে বিভিন্ন দেওয়ালে লাগানো হচ্ছে।
👉 আজ যে ছবিকে সামনে রেখে প্রচার করা হচ্ছে, ভোট শেষ হলে সেই পোস্টারই ছিঁড়ে নর্দমার ধারে পড়ে থাকবে, মানুষের পায়ের তলায় দলিত হবে—এভাবে আমরা আমাদের মায়ের অসম্মান হতে দিতে পারি না।
এটি শুধু আমাদের নয়—চন্দননগরের সমস্ত মা জগদ্ধাত্রীরই অপমান।
✨ *মা জগদ্ধাত্রীই চন্দননগরের ঐতিহ্য।*
*চন্দননগর মানেই মা জগদ্ধাত্রী* —এই পরিচয়কে আমরা গর্বের সঙ্গে বহন করি।
তাঁর অপমান আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই—
❗ মতামত প্রকাশের অধিকার সকলের আছে, কিন্তু ধর্মীয় প্রতীককে এভাবে ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
❗ আমাদের পুজোর কোনো ছবি বা প্রতীক ব্যবহারের আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
❗ ইতিমধ্যেই লাগানো সমস্ত পোস্টার দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।
❗ ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।
🙏 মা জগদ্ধাত্রীর মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
আমরা চন্দননগরের সমস্ত পূজা কমিটি ও সচেতন নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি—এই অপমানের বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়ান এবং একযোগে প্রতিবাদ করুন।
✊ *মায়ের সম্মান, আমাদের সম্মান।*
*কাঁটাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতি**
*চন্দননগর*
Photo link -
https://www.facebook.com/share/18JiGBRxDL/