26/09/2026
ইতি মধ্যেই আমরা অনেকেই সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে জানতে পেরেছি যে, চন্দননগর কাঁটাপুকুর নিবাসী ছোট্ট সোমাংশু রবিদাস বোন মেরো ট্রান্সপারেশনের (BMT) জন্য 42,0,0000/- (বিয়াল্লিশ লক্ষ) টাকার প্রয়োজন।
চন্দননগর হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সকল সদস্য-সদস্যাদের ও শুভানুধ্যায়ীদের এবং বৃহত্তর পরিবারের প্রতি মানবিক আবেদন রাখা হয়েছিল যে, আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করুন, ছোট্ট সোমাংশু কে এই সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এবং কথা দিয়ে ছিলাম পূজা কমিটির পক্ষ থেকে সংগ্রহীত মোট অর্থ A/C PAYEE CHEQUE মারফৎ ছোট্ট সোমাংশু-এর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে তাঁর চিকিৎসা জন্য।
গত ২৫শে সেপ্টেম্বর ২৬' পূজা কমিটির সদস্যরা ছোট্ট সোমাংশু-এর বাবা-মায়ের হাতে CHEQUE মারফৎ তুলে দিলেন Rs. 12,061 /- টাকা [বার হাজার একষট্টি টাকা] আমরা সকলেই অতন্ত আশাবাদী যে ছোট্ট সোমাংশু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং তার সুস্থ জীবন কামনা করি।