19/08/2026
পশ্চিমবঙ্গের অনগ্রহসর কল্যান দপ্তর দ্বারা প্রকাশিত গাইড লাইন "Castes Identification Rules,1995" অনুযায়ী একজন জাতি সার্টিফিকেট এর জন্য আবেদনকারির জাতি নির্ধারণর সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো রাজ্যের অধিকাংশ bcw inspector, BDO, SDO এই গাইড লাইন ফলো করেন না বা পড়ে ও দেখিনি।
আমি জনগণের উপরে যে অন্যায় অবিচার প্রতিনিয়ত চলছে সেই বিষয়ে অবগত করার জন্য কয়েকটি ধারা এখানে তুলে ধরছি এবং জাতি সার্টিফিকেট করতে যারা কাষ্ট আইডেন্টিফিকেশন নিয়ে হয়রানি হচ্ছেন তারা bcw inspector, BDO, SDO দের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুন এবং নিজর অধিকার আদায় করুন - Notification no- 2117-BCW, - 3rd August 1999, Compendium Page no -141.
১) যখন কোন আবেদনকারীর জাতি নিয়ে কোন অভিযোগ আসবে তখন কিভাবে তার নিষ্পত্তি হবে সেই বিষয়টি উক্ত রুলস এর 7D. Procedure for disposal of applications এর ধারা গুলোতে বলা আছে। এর মধ্যে (২) নং ধারায় বলা হচ্ছে -
"During such hearing,anyone who wants to raise objection to an application and/or a paternal blood relation certificate shall be allowed to do so and shall be given the opportunity of furnishing evidence in support of such objection."
ভেবে দেখুন আইন কি বলছে একজন ব্যক্তির জাতি পরিচয় নিয়ে কেউ অবজেকশন করেন তাহলে তাকেই তথ্য দিয়ে প্রমাণ করতে হবে অভিযোগকারি সত্য কথা বলছেন। অথচ আমরা কি দেখছি? কোন অভিযোগ নেই, ফিল্ড ভেরিফিকেশন নেই, ঠান্ডা ঘরে বসে বসে bcw inspector, BDO, SDO রা তানি কৈবর্ত আবেদন কারিদের মাহিষ্য বলে দাগিয়ে দিয়ে রিজেক্ট করছেন। শুধু চাষি কৈবর্ত নয় বর্তমানে সমস্ত হিন্দু ওবিসি সমাজের ওবিসি সার্টিফিকেট আবেদন কারিদের উপরে এই অন্যায় চলছে।
২) উক্ত অর্ডারের 7E ধারায় কি বলছে। "Issue of certified copy - In the case of rejection of an application or objection against an application, a certified copy of the order of the। certificate issuing authority shall be issued on application for such copy and on payment of requisite fees."
দেখুন আবেদন রিজেক্ট হলে কি করনীয় এবং সার্টিফায়েড অর্ডার কপি পাওয়ার অধিকার আবেদনকারির আছে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু আপনারা একজন SDO দেখাতে পারবেন না যিনি সার্টিফায়েড কপি দেন।
আমাদের জাতি সংগঠনের পক্ষ থেকে মানুষের অধিকার আদায় করতে আইনগত লড়াই করতে আইনকে হাতিয়ার করে ঐক্যবদ্ধ শক্তিশালী গণসংগঠন গড়তে হবে। দাবি তুলতে হবে ঠান্ডা ঘরে বসে নয় ময়দানে নেমে আইন মেনে জাতি নির্ধারণ করুন এবং আমাদের সাংবিধানিক সংরক্ষণের অধিকার দিন।
আমাদের হিন্দু ওবিসি ফ্রন্ট, ভয়েস অফ কৈবর্ত এবং Siddhananda Purkait পেজ ফলো করুন এমন নূতন নূতন অজানা আইন আপনাদের সামনে তুলে ধরতে থাকবো এবং ঐক্যবদ্ধ হিন্দু ওবিসি ফ্রন্ট গঠনের মাধ্যমে হিন্দু ওবিসি বঞ্চনার অবসান ঘটাতে চাই। জয় রানি রাসমনি ⛳
সিদ্ধানন্দ পুরকাইত
মুখ্য উপদেষ্টা
হিন্দু ওবিসি ফ্রন্ট
১৮-৮-২৬
৮০১৬৮৫৬০১৭