Jamaat e Islami Hind, Purba Bardhaman

Jamaat e Islami Hind, Purba Bardhaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat e Islami Hind, Purba Bardhaman, Religious organisation, Burdwan, Burdwan.

09/10/2025
সম্প্রীতি স্টলবড়শুলপূর্ব বর্ধমান
01/10/2025

সম্প্রীতি স্টল
বড়শুল
পূর্ব বর্ধমান

অমুসলিমদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা পরিস্কার করা ও মহম্মদ ( সাঃ) গোটা বিশ্ববাসীর জন্য এসেছেন ।সেই উপলক্ষে জামায়াতের সম্...
01/10/2025

অমুসলিমদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা পরিস্কার করা ও মহম্মদ ( সাঃ) গোটা বিশ্ববাসীর জন্য এসেছেন ।সেই উপলক্ষে জামায়াতের সম্প্রতীর বার্তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্টল দেওয়ার হয়েছে। পূর্ব বর্ধমানের টাউন ও বড়শুল শাখার পক্ষে থেকে স্টল দেওয়া হয়েছে।

29/09/2025
29/09/2025

*মাওলানা তাউক্বীর রেযা খানের গ্রেপ্তার প্রসঙ্গে জামা'আতে ইসলামি হিন্দের সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি’র বিবৃতি*

জামা'আতে ইসলামি হিন্দের সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি বারেলিতে মাওলানা তাউক্বীর রেযা খানসহ আরও কয়েকজনের অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সম্মানিত আলেম মাওলানা তাউক্বীর রেযা খান সহ বহুজনের বারেলিতে গ্রেপ্তার হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি দেশের রাজনীতিকে সাম্প্রদায়িক ঘৃণা ও বিভেদের পথে টেনে নেওয়ার এক ভয়ংকর নিদর্শন। বিষয়টি শুরু হয়েছিল একটি সরল শ্লোগান দিয়ে— ‘আই লাভ প্রফেট মুহাম্মদ ﷺ’—যা ছিল ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। অথচ সেটিকেই জনশৃঙ্খলার জন্য হুমকি বলে দেখানো হলো। শান্তিপূর্ণ বিশ্বাসের প্রকাশকে ব্যাপক এফআইআর ও গণগ্রেপ্তারের মাধ্যমে অপরাধ হিসেবে চিহ্নিত করা শুধু অন্যায্যই নয়, বরং ভারতের বহুত্ববাদ ও পরস্পরের প্রতি সম্মানের সভ্যতাগত চেতনাকে পদদলিত করার মতো এক ভয়াবহ আঘাত। শত শত বছর ধরে ভারতের মানুষ ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রেখে একসাথে বসবাস করে আসছে। এমন এক ভালোবাসার প্রকাশ সমাজকে বিভক্ত করতে পারে—এটা অকল্পনীয়। আসলে রাজনৈতিক কৌশল ও দুষ্টচক্রই এই সংকট সৃষ্টি করেছে।”

সাদাতুল্লাহ হুসাইনি আরও বলেন, “খবর পাওয়া যাচ্ছে, মাওলানা তাউক্বীর রেযা সাহেবকে প্রথমে গৃহবন্দি করে রাখা হয়েছিল, পরে ভারতীয় ন্যায় সংহিতার কঠোরতম ধারাগুলির অধীনে অযৌক্তিকভাবে ব্যাপক এফআইআর দায়ের করা হয় এবং শত শত মুসলিমের নাম জড়ানো হয়েছে কোনো সঠিক তদন্ত ছাড়াই। এর থেকেও দুঃখজনক বিষয় হলো—কিছু রাজনৈতিক নেতা একজন সম্মানিত আলেমকে নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন, যা গোটা ঘটনার কুৎসিত রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। রাষ্ট্রীয় শক্তির এমন অসম ও অপ্রতিসম ব্যবহার শুধু আইনের শাসনকে দুর্বল করে না, বরং সমাজে অবিশ্বাস ও বিচ্ছিন্নতাও বাড়িয়ে তোলে।

ভারত তার গণতান্ত্রিক ইতিহাসে অসংখ্য আন্দোলন ও প্রতিবাদের সাক্ষী। পাথর ছোড়া বা সম্পত্তি নষ্ট করার মতো সহিংস কাজ সবসময়ই নিন্দনীয়, তবে যথাযথ তদন্ত ছাড়া কোনো অভিযোগের বৈধতা থাকে না। আর শাসন ব্যবস্থার মূলনীতি হলো—আইন প্রয়োগ হতে হবে ভারসাম্যপূর্ণ ও অনুপাতিকভাবে। অতীতে একই ধরনের আন্দোলন সরকার সংযম ও ভারসাম্য বজায় রেখে সামলেছে, কঠোর আইন প্রয়োগ বা গোটা সম্প্রদায়কে

প্রেস বিজ্ঞপ্তিকলকাতায় ফিলিস্তিনের সমর্থনে বিশাল প্রতিবাদ – গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরাইলি পরিকল্পনার নিন্দা, ...
18/09/2025

প্রেস বিজ্ঞপ্তি

কলকাতায় ফিলিস্তিনের সমর্থনে বিশাল প্রতিবাদ – গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরাইলি পরিকল্পনার নিন্দা, সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

কলকাতা: আজ কলকাতায় গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ এবং ইসরাইলের নৃশংস আগ্রাসনের নিন্দা জানিয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল ও কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করেন যে গাজায় ইসরাইলের সামরিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা অবরুদ্ধ এ অঞ্চলে ইতোমধ্যেই চলতে থাকা মানবিক বিপর্যয়কে আরও তীব্র করবে।
হাজারো মানুষ ধর্ম, মতাদর্শ ও সামাজিক পটভূমি অতিক্রম করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিবাদে যোগ দেন। অসংখ্য নাগরিক, শিক্ষার্থী, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট সিভিল সোসাইটির কর্মীরা এই প্রতিবাদে অংশ নেন। প্রায় সব ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক পটভূমির মানুষের অংশগ্রহণ এক শক্তিশালী বার্তা দিয়েছে যে— ফিলিস্তিনের প্রতি সংহতি কেবল মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারতের শান্তি ও ন্যায়বিচারপ্রেমী সবার অভিন্ন উদ্বেগ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসরাইলের নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এটিকে চলমান গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। তারা উল্লেখ করেন যে ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় এক লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি, নিহত হয়েছেন। পাশাপাশি বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলোকে পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবাদকারীরা আরও তুলে ধরেন যে ব্যাপক অনাহার, স্বাস্থ্যসেবা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার প্রায় সম্পূর্ণ পতনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এবং অবরোধ না উঠলে আসন্ন দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে।

প্রতিবাদকারীদের দাবি:

১) ভারত সরকারকে অবিলম্বে ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং তার সঙ্গে সব ধরনের সামরিক ও কৌশলগত সহযোগিতা বন্ধ করতে হবে।
২) ভারতকে তার দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে নিপীড়িতদের পাশে দাঁড়াতে হবে এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সক্রিয়ভাবে সমর্থন করতে হবে।
৩) গাজায় খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সামগ্রী প্রবেশের জন্য জরুরি মানবিক করিডর খুলতে হবে।
৪) আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং ইসরাইলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
৫) ভারতের সিভিল সোসাইটি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সচেতনতা প্রচার, ইসরাইলি পণ্যের বয়কট এবং শান্তিপূর্ণ সংহতি কার্যক্রম আরও জোরদার করতে হবে।

প্রতিবাদ থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতিও জোরালো আহ্বান জানানো হয় যেন তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে রক্তপাত বন্ধ করতে বাধ্য করে। অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, গণহত্যার মুখে নীরব থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিসহ সবাইকে নৈতিক ও সাংবিধানিক দায়িত্বের আলোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



বৃহস্পতিবার ১৮/৯/২৫ সমাবেশের জন্য আপনারা সকলে প্রস্তূত হন।
16/09/2025

বৃহস্পতিবার ১৮/৯/২৫ সমাবেশের জন্য
আপনারা সকলে প্রস্তূত হন।

মানবতার সংকট ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শীর্ষক আলোচনার এক ঝলক, জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে পান্থশালা প্...
14/09/2025

মানবতার সংকট ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শীর্ষক আলোচনার এক ঝলক, জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে পান্থশালা প্রেক্ষাগৃহে (পুরানো তিনকোনিয়া বাসস্ট্

ড কুদরতে কামাল সাহেবপ্রাক্তন অধ্যাপক জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি
13/09/2025

ড কুদরতে কামাল সাহেব
প্রাক্তন অধ্যাপক
জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি

বিশিষ্ট সাংবাদিকসফিকুল ইসলাম দুলাল
13/09/2025

বিশিষ্ট সাংবাদিক
সফিকুল ইসলাম দুলাল

Address

Burdwan
Burdwan
713101

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat e Islami Hind, Purba Bardhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jamaat e Islami Hind, Purba Bardhaman:

Share