শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র

  • Home
  • India
  • Bongaon
  • শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র Sree Sree Thakur Anukulchandra popularly known as Sree Sree Thakur, Bengali: শ্রীশ্র?

30/04/2025
Joy guru 🙏
16/03/2025

Joy guru 🙏

প্রশ্ন--সি.আর. দাশ কি আপনার মন্ত্রশিষ‍্য ছিল?শ্রীশ্রীঠাকুর-- হ‍্যাঁ,মায়ের কাছে তিনি মন্ত্র নিয়েছেন। আমরা মাণিকতলায় ছিলাম...
26/01/2024

প্রশ্ন--সি.আর. দাশ কি আপনার মন্ত্রশিষ‍্য ছিল?

শ্রীশ্রীঠাকুর-- হ‍্যাঁ,মায়ের কাছে তিনি মন্ত্র নিয়েছেন। আমরা মাণিকতলায় ছিলাম। একদিন... পাল বলছিলেন,-সৎসঙ্গে এসে যেন তিনি সৎসঙ্গকে কৃতার্থ করছেন। শুনে মা চটেছিলেন,এমন সময় দাশ-দা আসেন। আমরা ছাদের উপর ছিলাম,-দাশ-দা বললেন, 'তিনি পুরীতে যান,কিন্তু মন্দিরে যায় না।' তার অভিমান ছিল-'এই দীনের উপর যদি জগন্নাথ কৃপা না করেন,তবে যাবেন কেন? জগন্নাথ যদি ডাকেন,তবেই যাবেন।' এই ছিল তার অভিমান।

নানা কথার পর তিনি বললেন, 'আমি আশা করতে পারি না, আমার সৌভাগ্য হবে যে আমি মন্ত্র নেব। আমি জানি আমি তার অনুপযুক্ত।' মায়ের সাথে দেখা করতে গেলেন। যেই যাওয়া,মা বললেন,'ওসব ক'র না,-পাল আমাদের কৃতার্থ করেছেন। ভগবানের নাম নিয়ে মানুষ কৃতার্থ হয়,ভগবানকে কৃতার্থ করাবার জন্য মানুষ ভগবানের নাম নেয় না,-এই ভাব যার ভিতর আছে,তারই এদিকে আসা উচিত,অন‍্যের নয়। দু'দিন পরে লোকে বলবে,ওরা বদমায়েস,জুয়াচোর! শেষে তুমিও তাই বলবে।' - মা বললেন, "শুধু-শুধু আমাদের ক্ষতি করতে চাস কেন?' তখন দাশ-দা ছল-ছল চোখে বললেন, 'চিত্তরঞ্জন যেখানে মাথা নোয়ায় না-কিন্তু একবার নোয়াইয়া তাহা ফিরাইয়া নিয়াছে,এমন কথা এ পর্য্যন্ত কেহ শোনেনি।'

মাকে জল ক'রে তাঁর নিকট মন্ত্র নিলেন। মৃত্যুর দেড় বৎসর আগে সিরাজগঞ্জ কনফারেন্স হ'তে কলিকাতায় আসবার পর তিনি মন্ত্র নেন। তারপর ভোম্বলকে পাঠিয়ে দেন-তিনিও মন্ত্র নিয়েছিলেন। রাজনীতি হ'তে অবসর গ্ৰহণ ক'রে এখানে কুটীর নির্ম্মান ক'রে শেষ-জীবন যাপন করবেন-এই তাঁর ইচ্ছা ছিল।

নানাপ্রসঙ্গে-১ম খণ্ড।। (নবম খণ্ড)।। পৃঃ-৯৯।।

06/11/2023

Elevate your skin's radiance by indulging in these complexion-enhancing foods packed with vital nutrients. Enhancing your complexion goes beyond skincare hacks; nourish your skin from within.

Address

Satsang, Choyghoria
Bongaon
743235

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share