10/10/2026
পুলিন-মুকুন্দ দুজনেই কীৰ্তনে যায়। ফিরতে অনেক রাত হয়। কোন দিন বা রাত কাবার।একদিন বউরা বললে, তোমরা কেউ বাড়ি থাকো না, আমাদের যে একলা থাকতে ভয়-ভয় করে।এ-দেশের যে-সব লোক।
কিন্তু ঠাকুর ফেলে ঘরে বউ পাহারা দিচ্ছে কে? যেমনি যায় তেমনই যেতে থাকল দু-ভাই।
কিন্তু আর কোনও আপত্তি নেই বউদের।
কিগো, আর ভয়-টয় করে না?
ভয় করবে না কেন? কিন্তু ভয় করলে অমনি পাহারা পাই যে আজকাল।
পাহারা? পাহারা আবার দেয় কে তোমাদের?
কেন, তোমরা ভাবো তাঁর বিবেচনা নেই? তোমরা কীৰ্তন করতে যাও, অমনি একটু পরেই তিনি এসে দাওয়ায় উঠে বসেন।
বলো কী!
হ্যাঁ গো। ঠাকুর আসেন নিজে। হাতে এই মোটা পাকা লাঠি। বলেন, মাগো,ভয় নেই, ঘুমো।
পুলিন-মুকুন্দর মুখে আর কথা সরে না।যাঁকে নিয়ে কীৰ্তন করছে, সেই তিনিই এসেছেন দ্বিতীয় দেহ নিয়ে ঘর পাহারা দিতে। যেখানে বিপদ দেখছেন সেখানেই পদস্থাপনা করেছেন!
"যেমন তাঁকে দেখি" গ্রন্থ থেকে
* জয়গুরু *
-----------------------‐-----------