26/06/2026
আমি গতকাল অম্বুবাচীতে সাধু-দর্শন ও সাধুসঙ্গ করতে গিয়ে এক অপূর্ব ও বিরল অভিজ্ঞতার সাক্ষী হই। সেখানে এক সাধুর কাছে হঠাৎই শ্রীশ্রী রামঠাকুরের চিত্রপট দর্শন করি। কৌতূহলবশত তাঁর সঙ্গে আলাপচারিতায় জানতে পারি, তিনি শ্রীশ্রী রামঠাকুরের একনিষ্ঠ পরম ভক্ত। তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানালেন যে, শ্রীশ্রী রামঠাকুরই তাঁর প্রথম দীক্ষাগুরু। সেই দীক্ষাগুরুকে হৃদয়ে ধারণ করেই তিনি শক্তির সাধনা ও শক্তিযাত্রা শুরু করেছেন।
তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ শ্রীশ্রী রামঠাকুরের জীবন, আদর্শ, তত্ত্ব এবং শক্তিসাধনা নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়। সেই আলাপচারিতায় ঠাকুর ও শক্তিতত্ত্ব সম্পর্কে বহু অজানা ও গভীর বিষয় জানার সুযোগ পেলাম। এই অভিজ্ঞতা আমার জীবনে এক অনন্য আধ্যাত্মিক প্রাপ্তি হয়ে থাকবে।