Santiniketan Ambedkar Buddhist Welfare Mission

Santiniketan Ambedkar Buddhist Welfare Mission The one and only Buddhist Organization in Birbhum District in the State of West Bengal in India.

09/12/2025

“সুখ কোনো বাহিরের জিনিস নয়, যা পৃথিবীর ভিড়ে খুঁজে পাওয়া যায়। সুখ হলো আমাদের মনের এক নীরব আলো—যা জ্বলে ওঠে যখন আমরা কৃতজ্ঞ হই, নিজেকে ভালোবাসি, আর জীবনের ছোট ছোট আনন্দকে বুকে ধারণ করি। বাইরের জগত শুধু সেই আলোকে স্পর্শ করে, কিন্তু তার উৎস থাকে আমাদের নিজের অন্তরে।”

🧘‍♂️নমো বুদ্ধায়💐🙏

23/11/2025

আমরা বুদ্ধ ও বুদ্ধের ধর্মকে বুঝতে পারিনি..🙄😭
🙏শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ ভান্তে..🥰

বৌদ্ধ দর্শনে দান কী এবং কেন?বৌদ্ধ দর্শন মতে ফল পাওয়ার আশায় দান দিলে সেটা দান হয় না। দান উৎসর্গ করার সময় পালি ভাষায় বলা হ...
11/11/2025

বৌদ্ধ দর্শনে দান কী এবং কেন?

বৌদ্ধ দর্শন মতে ফল পাওয়ার আশায় দান দিলে সেটা দান হয় না। দান উৎসর্গ করার সময় পালি ভাষায় বলা হয়- "ইদং মে দানং আসবক্ষয় বহং হোতু" অর্থাৎ এই দানের ফলে আমার সকল প্রকার আসক্তি ক্ষয় হোক। সুতরাং দান দেওয়ার উদ্দেশ্য দুঃখের কারণ আসক্তি ক্ষয় করা, কোন কিছু পাওয়ার আশা করা নয়। দানকে লোভ নামক অসুখের ঔষুধ বলা হয়। সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান করা মানে মনের লোভচিত্তকে ত্যাগের দ্বারা ধীরে ধীরে ক্ষয় করা। সাধারণত দেখা যায় প্রিয় ব্যক্তি বা প্রিয় জিনিস হারানো বা কাক্ষ্কিত জিনিস না পাওয়ার বেদনায় তারাই বেশি কষ্ট পায় যাদের ত্যাগ চর্চা কম বা নেই। কষ্টের এ কারণকে আসব বা আসক্তি বলা হয়। আসক্তির অংশ লোভ নামক অসুখকে দান নামক ঔষুধ দিয়ে ধীরে ধীরে ক্ষয় করার জন্য দান চর্চা করতে হয়। এছাড়াও দশ প্রকার পারমীর প্রথম পারমী হচ্ছে দান। দান পারমী চর্চা থেকেই পারমী পূরণের যাত্রা শুর হয়।

08/11/2025

জয়তু বুদ্ধ শাসনম💐
🙏বুদ্ধের শাসন চিরজীবী হোক 🙏

🙋‍♂️পৃথিবীতে ধর্ম আসার আগে সবাই মানুষ ছিলো..🥰ধর্ম আবির্ভাবের পর মানুষগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী, মুসলমান... সহ...
04/11/2025

🙋‍♂️পৃথিবীতে ধর্ম আসার আগে সবাই মানুষ ছিলো..🥰

ধর্ম আবির্ভাবের পর মানুষগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদী, মুসলমান... সহ হাজারো ধর্মের অনুসারী হলো। তারপর আর মানুষ রইলো না.💔 ধর্ম নিয়ে এলো হিংসা-বিদ্বেষ, ঘৃণা, হানাহানি-মারামারি..!🙄

অতঃপর রাজনীতি আবির্ভাবের পর মানুষের সংখ্যা আরো কমতে থাকলো। একই ধর্মের ভিতরেও অনেক ভাগ হলো। বিশ্বে এখন মানুষের সংখ্যা একেবারেই হাতেগোনা-নগণ্য। হয় তারা কোন না কোন ধর্মের অনুসারী, নয়তোবা কোন রাজনৈতিক দলের অনুসারী, কিংবা দুটোরই অনুসারী..👀

এই পৃথিবীতে মানুষগুলোই কেবলমাত্র সংখ্যালঘু.😭

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বুদ্ধের দুটি বাণী বিশ্ববাসীকে বিশেষভাবে আকৃষ্ট ও অনুপ্রাণিত করেছিল। সে দুটি বাণীর মধ...
02/08/2025

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বুদ্ধের দুটি বাণী বিশ্ববাসীকে বিশেষভাবে আকৃষ্ট ও অনুপ্রাণিত করেছিল। সে দুটি বাণীর মধ্যে একটি হচ্ছে সদিচন্তা ও সদ্কর্ম সম্পর্কিত-শীল, সমাধি ও প্রজ্ঞাময় জীবন গঠন করা। আর অন্যটি হলো আত্মনির্ভরশীল হওয়া। তিনি সব সময় তাঁর শিষ্যদের বলতেন, ‘হে ভিক্ষুগণ, তোমরা মুক্তির জন্য পরনির্ভরশীল হয়ো না, অন্যের মুখাপেক্ষী হয়ে থেকো না, নিজেই নিজের প্রদীপ হও, নিজে নিজের শরণ গ্রহণ করো।’ জগতে এর চেয়ে নিজেকে তৈরি করার ইচ্ছা ও কর্ম স্বাধীনতার মহৎ বাণী আর কী থাকতে পারে? বুদ্ধের এ বাণীর মধ্যেই রয়েছে মহামানবতাবাদ ও সুন্দর স্বাবলম্বী সমাজ গঠনের উত্তম শিক্ষা।

28/07/2025

পালি-অসেবনা চ বালানং, পন্ডিতানঞ্চ সেবনা,
পূজা চ পূজনীয্যানং এতং মঙ্গল মুত্তমং।

বাংলা- মূর্খ {(অজ্ঞানী/ অসভ্য/ হীন বা নীচমনা, অন্যায়-অপরাধকারী/ দুঃখসৃষ্টিকারী/ লোভী হিংসাকারী, অত্যাচারী, প্রানী হত্যাকারী,পরদ্রব্য চুরকারী, মিথ্যাবাদী, ব্যভিচারী (ধর্ষনকারী), নেশাপানকারী (মাতাল,উন্মাদ) পাপী, মানুষরুপী অমানুষ} ব্যক্তির সেবা না করা, পন্ডিত বা জ্ঞানী ব্যক্তির সেবা করা, পুজনীয় ব্যক্তির পূজা করা ইহাই দেব-মানবের উত্তম মঙ্গল (সুখশান্তি উন্নতি) -এর হেতু বা কারন।
🙏(জয়তু বুদ্ধ শাসণম)🙏

জগতের সকল প্রানী সুখী হোক।
সাধু সাধু সাধু

গৌতম বুদ্ধের মহান বাণী ‘অহিংসা পরম ধর্ম’ ও ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ পৃথিবীর সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ...
30/05/2025

গৌতম বুদ্ধের মহান বাণী ‘অহিংসা পরম ধর্ম’ ও ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ পৃথিবীর সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হোক..🙏🧘‍♂️💚
নমো বুদ্ধায়💐
゚viralシ ゚

ধর্মের বেশে মোহ যারে এসে ধরে
অন্ধ সে জন মারে আর শুধু মরে।
নাস্তিক সেও পায়ে বিধাতার বর,
ধার্মিকতার করে না আড়ম্বর।
শ্রদ্ধা করিয়া জ্বালে বুদ্ধির আলো,
শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো।
বিধর্ম বলি মারে পরধর্মেরে,
নিজ ধর্মের অপমান করি ফেরে,
পিতার নামেতে হানে তাঁর সন্তানে,
আচার লইয়া বিচার নাহিকো জানে।

"ধর্মমোহ"
রবীন্দ্রনাথ ঠাকুর।

29/05/2025

করুনাময় তথাগত গৌতম বুদ্ধের বাণী সম্পর্কে আসাদ নূরের কিছু কথা 👉 পৃথিবীতে মানুষ হলো শ্রেষ্ঠ প্রাণী আমরা মানুষের যেমন আমাদের জীবন প্রিয় তেমনি সকল জীব ও প্রাণীর তাদের জীবন প্রিয় আমরা মানুষেরা সামান্য লালচির কারণে নিরব প্রাণীর হত্যা করে তাদের মাংস বক্ষন করি এটাতো উচিত নয় সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন সকল জীব ও প্রাণীকে রক্ষা করার জন্য কাউকে বিনা কারণে হত্যা করার জন্য নয় এটা একমাত্র বৌদ্ধ ধর্মে বলে নাই যে নিরীহ প্রাণের প্রতি অত্যাচার করতে বৌদ্ধ ধর্মে বলেছে সবাইকে ভালোবাসতে শিখো সকল প্রাণীকে রক্ষা করো সবাইকে সমান চোখে দেখো এটাই হলো ভগবান বুদ্ধের বাণী...💚🥰🤗
নমো বুদ্ধয়া...🙏💐

বৌদ্ধ ধর্ম কি নাস্তিক ধর্ম? বুদ্ধ নিজে কি নাস্তিক ছিলেন? যদি নাস্তিক্যবাদী ধর্ম হয় তাহলে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি পূজা ও অ...
08/05/2025

বৌদ্ধ ধর্ম কি নাস্তিক ধর্ম? বুদ্ধ নিজে কি নাস্তিক ছিলেন? যদি নাস্তিক্যবাদী ধর্ম হয় তাহলে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি পূজা ও অন্যান্য দেব-দেবীর পূজা করে কেন?

উত্তর: বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধ ধর্ম নাস্তিক ধর্ম নয়। কেন নয় এর উত্তর মিলিন্দ প্রশ্নে ভন্তে নাগসেন বলেছেন। বৌদ্ধরা কোনো দেব-দেবীর পূজা করে না। কারণ বুদ্ধের নয়গুণ, ধর্মের ছয় গুণ ও সঙ্ঘএর নয়গুণ বন্দনা করার সময় আমরা বৌদ্ধরা উচ্চারণ করি "নাথি মে সারাণাং আয়াং বুদ্ধ মে , ধম্ম মে, সঙ্ঘ মে সারাণাং বারাং, এতেনা সচ্চব্জজেন হোতু তে জয়মংগলং"। এর অর্থ হল বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্ঘের শরণ ব্যতিত আমার আর কোনো শরণ নেই, এই সত্য বাক্যের প্রভাবে আমার জয় ও মঙ্গল হোক। সুতরাং যারা বুদ্ধের অনুসারী হয়ে অন্য কোনো দেব-দেবীর পূজা করে তারা তা নিজের ইচ্ছায় করে। ধর্মে এরকমভাবে অন্য দেব-দেবীদের পূজা করার কথা কোথাও বলা নাই। আর বুদ্ধ ধর্মের মহামঙ্গল সূত্রের ২য় লাইনে বলা হয়েছে যে "মূর্খের সেবা না করা, পন্ডিতের সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল"। বুদ্ধ ধর্ম অনুযায়ী মাতা-পিতা, গুরুজন, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তথাগত বুদ্ধ, অতীত বুদ্ধ, ভবিষ্যত বুদ্ধ, ভিক্ষু সঙ্ঘ, বুদ্ধের চৈত্য, বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পূজার যোগ্য। সুতরাং, বুদ্ধের মূর্তি পূজা করা বৌদ্ধ ধর্ম মতে বৈধ। আর পূজা করার উদ্ধেশ্য এই নয় যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য বৌদ্ধরা বুদ্ধের মূর্তির পূজা করে। বুদ্ধের মূর্তিকে পূজা করা মানে বুদ্ধের উদ্ধেশ্যে সম্মান প্রদর্শন করা। আর বুদ্ধকে, ধর্মকে ও সঙ্ঘকে পূজা করার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে এই পদ্ধতির প্রচলন বেশি। কিন্তু ত্রিপিটকে বলা আছে যে "বুদ্ধানুবুদ্ধা পটিপত্তিয়া, ধম্মানুধম্মা পটিপত্তিয়া, সঙ্ঘানুসঙ্ঘা পটিপত্তিয়া বুদ্ধাং পূজেমি, ধম্মাং পূজেমি, সঙ্ঘাং পূজেমি"। অর্থাৎ, বুদ্ধ কে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, সঙ্ঘকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে আমি বুদ্ধকে, ধর্মকে, সঙ্ঘকে পূজা করতেছি। এটাই বৌদ্ধ ধর্ম মোতাবেক শ্রেষ্ঠ পূজা। কিন্তু যেহেতু বৌদ্ধরা প্রাত্যহিক জীবনে অনেক সময় ত্রিপিটকের এই লাইন অনুযায়ী নিয়ম পালন করতে পারেন না তাই তারা বুদ্ধ মূর্তিকে পূজা করে থাকেন।

Address

Sonajhuri Pally, Goal Para Road, Santiniketan
Bolpur
731235

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Telephone

+919933681361

Alerts

Be the first to know and let us send you an email when Santiniketan Ambedkar Buddhist Welfare Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Santiniketan Ambedkar Buddhist Welfare Mission:

Share