01/08/2026
দেবত্তর সম্পত্তি দখলমুক্ত করে ধর্মীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা 🚩
আজ, ১ আগস্ট ২০২৬, বীরভূম জেলার নানুরের চিৎগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন প্রায় ৩ বিঘা দেবত্তর সম্পত্তি, যা দীর্ঘদিন ধরে সোনারুল শেখ নামে এক ব্যক্তির অবৈধ দখলে ছিল, তা দক্ষিণ বীরভূম জেলা বিশ্ব হিন্দু পরিষদ, নানুর প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল-এর কর্মীদের ঐক্যবদ্ধ উদ্যোগে দখলমুক্ত করে পুনরায় ধর্মীয় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দখলমুক্তির পর উক্ত পবিত্র ভূমিতে গেরুয়া ধ্বজা উত্তোলন, বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় আচার এবং পূজা-অর্চনার মাধ্যমে ভূমির ধর্মীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা হয়।
এই সম্পত্তির যদি কোনো বৈধ সেবায়েত বা আইনসম্মত দাবিদার প্রয়োজনীয় সরকারি নথিপত্রসহ উপস্থিত হন, তবে সমস্ত নথি আইনানুগভাবে যাচাই-বাছাই করে দেবত্তর সম্পত্তি যথাযথভাবে তাঁর নিকট হস্তান্তর করা হবে।
অন্যথায় এই পবিত্র ভূমিতে শ্রীশ্রী লক্ষ্মী মাতাঠাকুরাণীর একটি সুদৃশ্য মন্দির নির্মাণ এবং মাতৃপ্রতিমা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এই দেবত্তর সম্পত্তি ধর্মীয় ও সামাজিক কল্যাণে ব্যবহৃত হয় এবং সনাতন ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে প্রতিষ্ঠিত থাকে।
দেবত্তর সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত ভোগদখলের বিষয় নয়। এই ধরনের সম্পত্তি দেবতার নামে উৎসর্গীকৃত এবং তার সংরক্ষণ, রক্ষা ও ধর্মীয় মর্যাদা বজায় রাখা সমাজের প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব।
🚩 জয় শ্রী রাম
🚩 জয় মা লক্ষ্মী
🚩 জয় সনাতন ধর্ম
বিশ্ব হিন্দু পরিষদ – দক্ষিণ বীরভূম জেলা
বিশ্ব হিন্দু পরিষদ – নানুর প্রখণ্ড
বজরং দল – নানুর প্রখণ্ড