05/10/2026
হরে কৃষ্ণ 🌼
আগামী ৬ই, মঙ্গলবারমহাপবিত্র—
🍂 ইন্দ্রা একাদশী ব্রত 🍂
এই পরম পুণ্যময় তিথিতে ভগবান শ্রী শ্রী রাধা গোপীনাথের পাদপদ্মে ভক্তিপূর্ণ চিত্তে উপবাস ও ভগবত সাধনা অপরিসীম পারমার্থিক ফল প্রদান করে।
🪷 আপনি নিজে এই ব্রত পালন করুন এবং আপনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও সকল ভক্তদের একাদশী পালনে উৎসাহিত করুন।
এই পবিত্র দিনে ভগবানের সান্নিধ্য লাভ, ভক্তসঙ্গে হরিকথা শ্রবণ এবং অনুকল্প প্রসাদ গ্রহণের এক বিশেষ আয়োজন করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে এসে আপনি আপনার সাধ্যমতো সেবা ও দান প্রদানের মাধ্যমেও এই পুণ্য তিথির অংশীদার হতে পারেন।
যে সকল ভক্তবৃন্দ এই পবিত্র তিথিতে মন্দিরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের সুব্যবস্থার স্বার্থে দ্রুত নাম নথিভুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
প্রসাদ সংক্রান্ত বিবরণী:
কুপন মূল্য: ৮০/- টাকা (জনপ্রতি)
স্থান: মন্দির কার্যালয়
যোগাযোগ ও বুকিং: 094340 49464
সকলের সুবিধার্থে অনুগ্রহ করে সরাসরি মন্দির কার্যালয়ে এসে অথবা ওপরের নম্বরে যোগাযোগ করে দ্রুত আপনাদের প্রসাদের কুপন সংগ্রহ বা নাম নথিভুক্ত করুন।
হরে কৃষ্ণ!
—ইন্দ্রা একাদশী ব্রত ২০২৬ 🪷