বাহিরী মহাপ্রভু আশ্রম উদ্বোধন করেছে এই বৃদ্ধাশ্রম। এখানে বিত্তের ঝলকানি না থাকলেও আছে চিত্তের প্রশান্তি। বৃদ্ধাশ্রমটি হয়ে উঠেছে বার্ধক্যের বারাণসী। এখানে আমাদের মূল লক্ষ্য হল সেবা। বৃদ্ধা মা বাবারা ব্রাহ্মমুহূর্তে শুনতে পান সুধামাখা কৃষ্ণনাম ও লীলা কীর্তন, বৈকালে দেখেন শিশু উদ্যানে শিশুদের আনন্দোচ্ছ্বাস ও পাঠ করেন ধর্ম গ্রন্থাগারের ধর্মগ্রন্থ ও পত্রিকা আর সন্ধ্যায় শুচিশুদ্ধ হয়ে দেখেন মহাপ্রভুর শীতল আরতি এবং শোনেন আশ্রম হরিনাম সম্প্রদায়ের সুমধুর নাম সংকীর্তন। স্বর্গীয় সুধা পানের মত মন হয়ে উঠে আপ্লুত।মায়ার বন্ধন কিছুটা শিথিল হয় না কি?
তাই বৃদ্ধা মা-বাবাদের প্রতি আবেদন যে, আপনাদের জীবনের বানপ্রস্থ ও সন্ন্যাস এই ধাপ দুটি শান্তিতে কাটাবার জন্য এই নিত্যানন্দ বৃদ্ধাশ্রমে প্রবেশাধিকার গ্রহণ করুন। আমাদের শয্যা সংখ্যা সীমিত।
পরিশেষে গৌরভক্তবৃন্দদের প্রতি আবেদন যে, উক্ত পরিকল্পনাগুলি রূপায়নে আপনার যথাসাধ্য দান করুন ও আশ্রমের গোশালায় দুগ্ধবতী গাভী দান করে জীবনের পরমার্থ গ্রহণ করুন।
স্বর্গের পথ সুগম হবেই এমনকি শেষ বিচারের দিনে উজাড় করে দি নি বলে আক্ষেপ করার কিছুই থাকবে না।
প্রণামী
প্রবেশাধিকার প্রণামী: ১৫,০০০ টাকা মাত্র
মাসিক প্রণামী : ২,০০০ টাকা মাত্র
ঠিকানা
গ্রাম : বাহিরী
পোষ্ট : বাহিরী
থানা : বোলপুর
জেলা : বীরভূম
পিনকোড : ৭৩১ ২৪০
মোবাইল : +৯১ - ৮৯৬৭১৪২৬৭৮ / +৯১ - ৯৯৩২৩২৫৯৯৫