26/05/2025
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালীপুজো বলা হয়। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে পালিত হয় ফলহারিণী অমাবস্যা হিসেবে। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দুমতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়।