08/12/2025
💕🪷🙏জয় শ্রী কৃষ্ণ 🙏🪷💕
---:মৃত্যুর পূর্ব লক্ষণ ও মৃত্যু যন্ত্রণা:---
********************************
পাখিদের রাজা গরুড় ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন :---
"হে কেশব❗ মৃত্যুর সময় জীব কী ধরনের লক্ষণ দেখতে পায়❓
মৃত্যুর ঠিক আগে এবং সেই মুহূর্তে জীবের কী অবস্থা হয়❓ দয়া করে আমাকে বলুন।"
তখন শ্রীভগবান (বিষ্ণু) বললেন :----- "হে তাক্ষর্য (গরুড়), শোনো। মৃত্যুর কাল উপস্থিত হলে মানুষের শরীরে ও স্বপ্নে কিছু অশুভ লক্ষণ দেখা দেয়।
আয়ু শেষ হয়ে এলে দেহ ও ইন্দ্রিয়গুলো বিকল হতে শুরু করে।"
মৃত্যুর পূর্ব লক্ষণ (অরিষ্ট লক্ষণ)
****************************
ভগবান বিষ্ণু বলেন :---- মৃত্যুর কিছুদিন আগে মানুষ নিজের শরীরে এমন কিছু পরিবর্তন দেখে যা সাধারণ অবস্থায় হয় না।
বিপরীতং ভবেদ্ যত্র দৃষ্টং শ্রুতমথাপি বা।
তদা মৃত্যুবশং যাতি দিষ্টান্তমনুশাশতঃ।।
যখন পরিচিত জিনিসগুলো বিপরীত মনে হয়, যা দেখা বা শোনা যাচ্ছে তা বিকৃত মনে হয় , তখন বুঝতে হবে মৃত্যু তার বশবর্তী হয়েছে।
---: প্রধান লক্ষণসমূহ:---
**********************
১. দেহের সংকেত:----
মৃত্যু আসন্ন হলে মানুষ তার নিজের নাকের ডগা (Tip of the nose) দেখতে পায় না।
দুই কানে আঙুল দিয়ে বন্ধ করলে যে 'ঘোঁ ঘোঁ' শব্দ (অনাহত নাদ) শোনা যায় ,
মুমূর্ষু ব্যক্তি তা শুনতে পায় না।
ন পশ্যেচ্চ তথা নাসাম্ ন শৃণোতি তথৈব চ।
(সে নাক দেখতে পায় না এবং শব্দও শুনতে পায় না।)
২. ছায়ার বিকৃতি:----
মানুষ যদি নিজের ছায়াকে মস্তকহীন বা বিকৃত দেখে , অথবা আয়নায় বা জলে নিজের প্রতিবিম্ব না দেখে ,
তবে বুঝতে হবে তার আয়ু শেষ।
৩. স্বপ্ন যোগ:----
স্বপ্নে যদি কেউ দেখে যে সে গাধা বা উটের পিঠে চড়ে দক্ষিণ দিকে (যমরাজার দিক) যাত্রা করছে , অথবা কালো পোশাক পরা কেউ তাকে আলিঙ্গন করছে ,
তবে তা মৃত্যুর ইঙ্গিত।
মৃত্যু প্রক্রিয়া ও যমদূতের আগমন
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" ""
লক্ষণ প্রকাশের পর যখন প্রকৃত মৃত্যুর সময় আসে, তখন জীবের অবস্থা অত্যন্ত করুণ হয়। এই অবস্থাকে ‘উৎক্রান্তি’ বলা হয়।
ভগবান বিষ্ণু বলেন:---
"হে গরুড়, শেষ সময়ে মানুষের শরীরে পঞ্চভূত (মাটি, জল, আগুন, বাতাস, আকাশ) একে অপরের সঙ্গে মিশতে শুরু করে।
শরীর অবশ হয়ে যায়।
আত্মীয়-স্বজন কান্নাকাটি করে, কিন্তু জীব তখন আর কথা বলতে পারে না।"
যমদূতদের দর্শন:
" "" "" "" "" "" "" "" "
পাপী ব্যক্তিদের মৃত্যুর ঠিক আগে দিব্যদৃষ্টি খুলে যায় এবং তারা যমরাজার ভয়ঙ্কর দূতদের দেখতে পায়।
পাশদণ্ডধরাঃ ক্রুড়াঃ উগ্ৰা বিকটলোচনাঃ।
আগতা যমদূতাশ্চ দ্দৃশ্যান্তে পাশহস্তকাঃ।।
পাশ (দড়ি) ও দণ্ড হাতে , অত্যন্ত ক্রুর , উগ্র স্বভাবের , ভয়ানক চোখবিশিষ্ট এবং হাতে ফাঁসি নিয়ে যমদূতেরা এসে উপস্থিত হয়।
তাদের দেখে ভয়ে মুমূর্ষু ব্যক্তি মল - মূত্র ত্যাগ করে ফেলে।
তার মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং চোখ বড় বড় হয়ে যায়।
সে কথা বলতে চায় , কিন্তু কণ্ঠনালী শুকিয়ে যাওয়ায় শুধু ' ঘড় ঘড় ' শব্দ বের হয়।
প্রাণবায়ু নির্গমন ও মৃত্যু যন্ত্রণা
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" ""
মৃত্যুর মুহূর্তে শরীর থেকে প্রাণ কীভাবে বের হয় , তার বর্ণনা দিতে গিয়ে
বিষ্ণু বলেন:---- এই কষ্ট পাপীদের জন্য অসহনীয়।
একৈকং রোমকূপেষু দহমানেষু মৰ্মসু।
যদ দুঃখং ম্রিয়মাণস্য তদ্ বক্তব্যং কিমুত্তরম্।।
শরীরের প্রতিটি রোমকূপ এবং মর্মস্থান (Vital parts) যেন পুড়ে যাচ্ছে — মৃত্যুপথযাত্রীর যে কী পরিমাণ কষ্ট হয় , তা ভাষায় প্রকাশ করা যায় না। বলা হয় , একসাথে হাজার বিছে কামড়ালে যে জ্বালা হয় , পাপী ব্যক্তির মৃত্যুর সময় তেমনই যন্ত্রণা হয়।
জীবাত্মার নির্গমন :
"" "" "" "" "" "" "" "" "
যমদূতেরা তখন জীবের অঙ্গুষ্ঠমাত্র (বুড়ো আঙুলের সমান আকারের) শরীর বা লিঙ্গদেহকে জোর করে টেনে বের করে।
পুণ্যবানদের মৃত্যু :
"" "" "" "" "" "" "" "" ""
যারা জীবনে ধর্ম পালন করেছে , তাদের প্রাণবায়ু মুখ, নাক বা ব্রহ্মতালু দিয়ে অনায়াসে এবং শান্তির সাথে বেরিয়ে যায় । তাদের যমদূতেরা সম্মান করে নিয়ে যায় বা বিষ্ণুদূতেরা স্বর্গে নিয়ে যান।
পাপীদের মৃত্যু :
"" "" "" "" "" "" "" "
পাপীদের প্রাণবায়ু ওপরের দিকে না গিয়ে গুহ্যদ্বার (মলদ্বার) দিয়ে নির্গত হয়। যমদূতেরা তাদের 'বায়ুশরীর' বা আত্মাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে।
যমমার্গের উদ্দেশ্যে যাত্রা
"" "" "" "" "" "" "" "" "" "" "" ""
দেহ ত্যাগের পর শরীরটি মাটিতে পড়ে থাকে, যাকে আমরা 'মৃতদেহ' বা 'শব' বলি।
কিন্তু আত্মা তখন যমদূতদের কব্জায়।
ভগবান বিষ্ণু গরুড়কে বলেন :----
******************"*******
"হে খগেশ্বর❗ দেহ ত্যাগের পর সেই জীবাত্মা নিজের মৃতদেহের দিকে তাকিয়ে থাকে এবং সেটিতে পুনরায় প্রবেশ করার জন্য আকুল হয় , কিন্তু যমদূতেরা তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়।
তখন সে নিজের কর্মের জন্য অনুশোচনা করতে করতে বলতে থাকে—" হায়❗আমি কেন পাপ করলাম❗' কিন্তু তখন আর কোনো উপায় থাকে না।"
এভাবেই জীবের ইহলোকের সমাপ্তি ঘটে এবং পরলোকের দীর্ঘ যাত্রা শুরু হয়।💐💐
হরেকৃষ্ণ 🙏💕🪔
ঈশ্বরপরমকৃষ্ণ🙏❤️🪷