20/11/2025
@ # #সদুর আমেরিকা থেকে এসছিলেন এনডি ফোর্ড, তখনকার দিনে বিশাল প্রভাব শালি মানুষ ছিলেন, তার টাকা,পয়সা অর্থ কোন কিছুর অভাব ছিল না । কিন্তু তার ছিল দুটি নেশা। এক মদ তার দুই হল শায়েরি, এই দুটি নেশা ছাড়া তিনি চলতে পারতেন না। তার ঠাকুরবাড়ি আসার দুটি উদ্দেশ্য ছিল। এক হাউজারম্যানদা ছিল তার বন্ধু, তার সাথে দেখা করা, তার আর একটা খারাপ মতলব ছিল তিনি সারাদিন ঠাকুর বাড়ির চারিদিকে ঘুরে ঘুর বেরান, কিন্তু ঠাকুরের সাথে দেখা করেন না এই ভাবে সাত আট দিন হয়ে গেছে একদিন হাউজারম্যানদা জিজ্ঞেস করছে কিরে বন্ধু তুই এতদিন এসছিস একবারও ঠাকুরের সাথে দেখা করলি না আর তুই দেশে ফিরবি না। তখন সে বলছে হা ভাবছি কালই দেশে ফিরব। তখন হাউজারম্যনদা বলছে, তাহলে চল একবার ঠাকুরের সাথে দেখা করবি। তখন সে বলছে তাহলে চল, হাউজার ম্যানদার সাথে সে ঠাকুরের কাছে গেল দেখা করতে। ঠাকুরকে প্রনাম করে ঠাকুরের কাছে বসে ঠাকুরের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, সে যেন বিভোর হয়ে ঠাকুর কে দেখছে। এ আমি কাকে দেখছি, তার মনের আমুল পরিবর্তন হয়ে গেল। এত সুন্দর চেহারা, স্নেহল দৃষ্ট ঠাকুরকে দেখে সে যেন অন্য মানুষ। সে তখন ঠাকুরকে বলছে ঠাকুর আজ সাত, আট দিন হল আমি এসছি আপনার সাথে দেখা হয় নাই, ইচ্ছে করেই আমি দেখা করি নাই। তা আমি কাল দেশে ফিরব, যাবার আগে আপনাকে আমি কিছু বলতে চাই, আমার টাকা পয়সার কোন অভাব নাই , আপনি বলুন কত টাকা হলে আপনার সমস্যার সমাধান হবে আমি আপনাকে দিয়ে যাব। তখন ঠাকুর বলছে দেখুন দাদা আমি টাকার মানুষ না, আমি মানুষের মানুষ। আপনি যদি দিতেই চান তাহলে বলুন আমি যা চাইব আপনি দেবেন তিন সত্য করে বলুন। তখন সে বলছে ঠিক আছে আপনি বলুন আপনার কত টাকা চাই। সে মনে মনে ভাবছে ঠাকুর যেন কত টাকা চেয়ে বসবেন। তখন ঠাকুর বলছেন, আপনি দেশে ফিরে আপনি কেনন আছেন , আপনার বাড়ির সবাই কেমন আছে, আপনার পারিপার্শিক সবাই কেমন আছে, এই খবরটা যানিয়ে আমাকে একটা চিঠি দেবেন, বলুন আপনার কুশল সংবাদ যানিয়ে আমাকে একটা চিঠি দেবেন, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন। তখন সে আরো মুগ্ধ হয়ে গেল, এমন মানুষতো কোনদিন দেখি নাই, যে নাকি অর্থ চায় না টাকা চায় না শুধু ভালবাসা চায় তার দু চোখ দিয়ে জল গরিয়ে পরছে, তার আর দেশে ফিরতে ইচ্ছে করছে না। তখন সে ঠাকুরকে বলছে, ঠাকুর
আজ আমি যাচ্ছি কিন্তু খুব তারাতারি আমি আবার আসব। তিনি গড়হয়ে ঠাকুরকে প্রনাম করে রওনা হল। যাবার সময় ঠাকুরের একজন বিশেস ভক্ত তাকে জিজ্ঞেস করছে, আমাদের ঠাকুরকে তো দেখলেন, আপনার কেমন লাগল,। তখন সে বলছে এই পৃথিবীতে যেদিন আমার কেউ থাকবেনা মদ থাকবেনা শায়েরি থাকবে না, যেদিন আমার সব দড়জা বন্ধ হয়ে যাবে, সেদিন আমার জন্য একটাই দড়জা খোলা থাকবে, সেটা হল শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের দড়জা, আসি বন্ধু। # #जय गुरु 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻