19/07/2026
সদ্ভাবনা মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত হলো -'সম্প্রীতি ও সৌহার্দ্যের ভারত " শির্ষক শিরোনামে সম্প্রীতি সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারি হালকা মুহাঃ মশিউর রহমান সাহেব, লালবাগ রাধামাধব মন্দিরের পুরোহিত শ্রী বিশ্বজিৎ রায় মহাশয়, সম্ভাবনা মঞ্চের সভাপতি সমরেন্দ্র ভট্টাচার্য মহাশয়, সম্পাদক মোস্তফা কামাল সাহেব, পাষ্টার ডেভিড মারান্ডি মহাশয়, সহকারী জেলা নাজিম আব্দুল্লাহি কাফি সাহেব, চাচন্ড বিজে হাই স্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান সাহেব, সাহিল জৈন মহাশয় সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। আজকে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হয়েছিলেন। সম্প্রীতির লক্ষ্যে এই প্রোগ্রাম এক মাইলস্টোন হয়ে থাকবে ইনশাআল্লাহ্।