29/07/2015
আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ণ লক বা পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন ?
টেকটিউনসে এটি আমার প্রথম পোস্ট । ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা জানেন তাদের জন্য এই
পোস্ট নই। এখন আসি মূলকথাই।
অনেক সময় আমরা অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ণ লক বা পাসওয়ার্ড ভুলে যাই । তখন প্যটার্ন লক বা
পাসওয়ার্ড ভূলে যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস করতে সমস্যা হয়। তখন যা যা করনীয় :
প্রথম ধাপ : আপনি পরপর ৫বার ভুল ইনপুট করুণ।এরপর একটি অপশন আসবে, Forgot
Pattern?এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং
পাসওয়ার্ড (যে জি-মেইল আই.ডি দিয়ে আপনি আপনার ফোনের প্লে-স্টোরে সাইনই ইন করেছেন ) ঠিকঠিক
মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা
হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ।
অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব আপনার মোবাইল লক অবস্থাতে থেকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় ধাপ
টি ফলো করুন।