11/10/2025
🛕শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম ভ্রমণ নির্দেশিকা👉👉
📍 কিভাবে যাবেন?
সড়কপথে🚌 - কলকাতা / উল্টাডাঙা থেকে বারাসাতগামী যেকোনো বাসে এসে বসিরহাট বা হাসনাবাদ গামী বাসে চড়ে স্বরুপনগর স্টপেজ :
প্রায় ১.৫ কিমি দূরে।
রেলপথ🚆- শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদগামী লোকাল ট্রেনে চড়ে কাঁকড়া মির্জানগর স্টেশন → সেখান থেকে অটো/টোটো করে কচুয়াধাম (প্রায় ১.৫ কিমি)।
🚫- কলকাতা থেকে সরাসরি বাসেও আসা যায় (এস.বি.এস.টি.সি. / প্রাইভেট বাসে)।
🕰️ কখন গেলে ভালো?
সকালবেলা (৮টা–১২টা) → ভীড় কম থাকে। শান্তভাবে দর্শন করতে পারবেন।
🕰️ মন্দির খোলার সময় কখন?
সকাল -৮ টা থেকে ১২ টা পর্যন্ত।
আবার বিকাল ৩ টা থেকে ৮ টা পর্যন্ত।
এই সময়ের মধ্যে পুজো দেওয়া যায়।।
⛲- বাবাকে গঙ্গাবারি নিয়ে স্নানের সময় সকাল ৮ টা থেকে দুপুর - ১ টা পর্যন্ত।
💐🪷🏵️ 🪔🔱 আরতী কখন কখন হয়?
সকাল- ১১.৪৫ মিনিট থেকে ১২ টা।
সন্ধ্যা - ৭.৪৫ থেকে ৮ টা।
🍚 ভোগ গ্রহনের কি ব্যবস্থা আছে?
দুপুর ১২ টার আরতী শেষে হাতে অন্ন প্রসাদ বিতরন করা হয়। প্রত্যেকের জন্যে।
১২.৩০ পর শুধুমাত্র কুপন সংগ্রহকরীদের প্রসাদ দেওয়া হয়, বসিয়ে খাওয়ার মাধ্যমে ।
বিশেষ দিন: বাবার জন্মতিথি, তিরোধান তিথি ও কার্তিক ব্রত সময়ে ভিড় সবচেয়ে বেশি হয়, দাদু নিত্যগোপাল সাহা তিরোধান দিবস ও দুর্গাঅষ্টমী।
🙏 দর্শনীয় স্থানসমূহ
1. লোকনাথ বাবার জন্মভিটা
2. বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান
3. গুরু ভগবান গাঙ্গুলির জন্মস্থান
4. পৈতে মন্দির (প্রাচীন মন্দির)
5. কাঁকড়া দ্বাদশ শিব মন্দির
6. জলঢালা মন্দির
7. লোকনাথ মিশন প্রতিষ্ঠাতা দাদু নিত্যগোপাল সাহার মন্দির
🛍️ সঙ্গে নিতে পারেন বা ওখানে পাওয়া যায়
ফুল, ধূপ, প্রদীপ, নারকেল, মিষ্টি (পূজার জন্য) ইত্যাদি।
🏨 কোথায় থাকবেন?
✅কাছাকাছি ছোট ছোট ঘরভাড়া
🚫গেস্ট হাউস আছে যেখানে ভক্তরা থাকতে পারেন।
✅একটু দূরে বসিরহাট শহরে কিছু হোটেলও পাওয়া যায়।
✅কয়েক ঘন্টার জন্যে হলে মন্দিরেই ভক্তদের মধ্যে বিশ্রাম নিতে পারেন।
---
🌸 বিশেষ টিপস:
যদি শান্ত পরিবেশে বাবার দর্শন ও পূজা করতে চান, তবে সাধারণ দিনে সকালে চলে যান। উৎসব বা বিশেষ পূজার দিনে গেলে ভক্তদের ভিড় ও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
---
👉 কচুয়াধাম থেকে সরাসরি লাইভ আরতি দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করে দিন
Facebook Link --
https://www.facebook.com/share/1BoW7ibeWB/
Website -
[email protected]
Whatsapp-
Phone no-