22/09/2026
মানুষ যদি মানুষের
পরিপূরণী বৈশিষ্ট্যের কাছে
মাথা নত করতে না জানে,
ব্রহ্ম বা ঈশ্বরের কাছে মাথা নত করা—
তা'র পক্ষে একটা হাস্যোদ্দীপক্ কায়দা ছাড়া
আর কিছুই নয়;
যদি দেখতেই জান
এবং জ্ঞানই থাকে—
আমার নবীন সেনের সেই কথা মনে হয়—
“বিধ্বস্ত মানব!
না পূজিবে কেন বল ক্ষুদ্র বালুকায়?”
~ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
(শাশ্বতী, বাণী সংখ্যা - 491)