Burdwan Hindu Milan Mandir,Willbati

Burdwan Hindu Milan Mandir,Willbati Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Burdwan Hindu Milan Mandir,Willbati, Religious organisation, Willbati, Telmarui Road, Bardhaman.

" হিন্দু মিলন মন্দির কি?হিন্দু জাতির স্বাভিমান,স্বাধিকার নিয়ে, স্বধর্ম নিয়ে,স্বাধীনতা নিয়ে প্রাচীন ভারতীয়  ঋষি পরস্পরা প...
29/07/2025

" হিন্দু মিলন মন্দির কি?
হিন্দু জাতির স্বাভিমান,স্বাধিকার নিয়ে, স্বধর্ম নিয়ে,স্বাধীনতা নিয়ে প্রাচীন ভারতীয় ঋষি পরস্পরা প্রাপ্ত ঐতিহ্য হিন্দু ---- আদর্শ অবলম্বন করে বেঁচে থাকার আন্দোলন। ছিন্ন - বিছিন্ন,
পরস্পর বিবাদমান ক্ষুদ্র ক্ষুদ্র, খণ্ড খণ্ড হিন্দু সমাজগুলিকে সুসংগঠিত, ও সুসংবদ্ধ করে অখণ্ড জাতীয় ঐক্য স্থাপনের আন্দোলনই "হিন্দু মিলন মন্দির " আন্দোলন ।" হিন্দু মিলন মন্দির" হিন্দুর জীর্ণ গূহের সংস্কার। হিন্দু মিলন মন্দির, হিন্দুর সার্ব্বজনীন মিলন ক্ষেত্র ---- সম্মিলিত শক্তিকেন্দ্র।। "

-- যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ..

29/04/2021

পারিজাত নন্দন-কাননের আর একটি পুষ্প বৃন্তচ্যুত হ'ল !
স্বামী ভুবনানন্দ (সুব্রত মহারাজ) দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে কোলকাতার নিউটাউনে "টাটা মেমোরিয়াল হাসপাতালে" চিকিৎসাধীন থেকে আজ প্রাত: ৭ ঘটিকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জোকা হাসপাতালে অন্তিম শ্বাস নেন ।
তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করি !
ভগবদ্গীতায় বলেছেন ,
" জাতস্য হি ধ্রুবং মৃত্যু ।
ধ্রুবং জন্ম মৃতস্য চ ।।"

এই বিশ্বচরাচরে চরম সত্য বলে যদি কোন জিনিস
থাকে , তা হচ্ছে- মৃত্যু ! যা আমরা নিয়ত প্রত্যক্ষ করছি ! তদুপরি করোনার বিষাক্ত ছোবলে এই অভ্রান্ত সত্যকে আমরা আরও ভয়াবহ রূপে প্রতিনিয়ত চোখের সামনে দেখতে পাচ্ছি । এতৎ সত্ত্বেও আমাদের মধ্যে হিংসা-দ্বেষ-হানাহানি, দ্বন্দ্ধ-সংঘর্ষ কিছুমাত্র কমছে না বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই ! এই যে আমি বাড়ি থেকে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়লাম , সন্ধ্যায় বাড়িতে ফিরতে পারবো - তার কোন নিশ্চয়তা নেই !

মনে করুণ ,আমি রাত্রে খেয়ে সুখনিদ্রায় মগ্ন হ'লুম ! এই নিদ্রা-ই আমার কালনিদ্রা হতে পারে !পরদিন প্রাতে আমার ঘুম আর নাও ভাঙ্গতে পারে !
যেমনটি সম্প্রতি আমাদের আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী সোমানন্দজীর ক্ষেত্রে ঘটেছে ।
তবে কিসের অহঙ্কার ! ক্ষমতার দম্ভ-আষ্ফালন ? -সবই ক্ষণস্থায়ী, ক্ষণবিধ্বংসী !
তাই শাস্ত্রের উক্তি,

" ধনজন যৌবন-গর্বম্ সর্ব্বম্ ।
হরতি নিমেষাৎ কালঃ সর্ব্বম্ ।।"

কালের করাল গ্ৰাস থেকে কারও রক্ষা নেই ! তাই ক্ষুদ্র স্বার্থের মোহে বিবেক-বিচার-বুদ্ধিকে কখনও বিসর্জ্জন দিলে চলবে না । আপাতঃ কষ্টকর হলেও সত্যের পথই শ্রেষ্ঠ, সত্যই ধর্ম্ম ।।

বুধবার : ২৯/০৪/২০২১
-------------------------------------------------------------------

"আদর্শহীন জীবন মৃত্যুরই নামান্তর।খাঁটি মানুষ যে, সে আদর্শের জন্য জীবন বিসর্জন দেয়,কিন্তু জীবনের জন্য আদর্শ বিসর্জন দেয় ন...
14/12/2020

"আদর্শহীন জীবন মৃত্যুরই নামান্তর।খাঁটি মানুষ যে, সে আদর্শের জন্য জীবন বিসর্জন দেয়,কিন্তু জীবনের জন্য আদর্শ বিসর্জন দেয় না।জীবনের আদর্শই যদি নষ্ট হয়ে যায় তবেআর বাঁচিয়া থাকিয়া লাভ কি? ব্যর্থ জীবনের বিড়ম্বনা মৃত্যুর চেয়েও যন্ত্রনাকর।"
--- শ্রী শ্রী স্বামী প্রনবানন্দ মহারাজ---
🙏🙏🙏

" আদিবাসী, তপশীলী, বর্ণহিন্দু প্রভৃতি       সর্বশ্রেণীর হিন্দু জনসাধারণের মধ্যে       আন্তরিক মিলন, ঐক্য, সখ্য,       প্...
19/01/2018

" আদিবাসী, তপশীলী, বর্ণহিন্দু প্রভৃতি
সর্বশ্রেণীর হিন্দু জনসাধারণের মধ্যে
আন্তরিক মিলন, ঐক্য, সখ্য,
প্রেমপ্রীতিই আজ একমাত্র কাম্য।"

—আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ,
ভারত সেবাশ্রম সঙ্ঘ।
- : -
ওঁ প্রণমামি প্রণবানন্দম্
- : -

01/01/2018
18/12/2017

প্রভাসখণ্ড।

২য় খণ্ড।
ঈশ্বর চন্দ্র সরকার সঙ্কলিত
হনুমান এর প্রতি অক্রুরের প্রত্যুত্তর।
অক্রুর বলে তোমায় কি কহিব আর। সকল জানহ তুমি রুদ্র অবতার। রামের প্রধান ভক্ত পবন কুমার। শ্রীসীতা মাতার দর্প চূর্ণ করিলে যখন। অস্থিভেদি নিজবক্ষ চিড়ে রামনাম দেখালে তখন। সন্তোষ হইয়া সীতা কৈল বরদান। জানিনু তুমি ভক্ত বীর প্রাণধন। এত যে নামেতে নিষ্ঠা দেব ত্রিলোচন। রামের কারণে যাঁহার পঞ্চবদন। নাম-জপি মৃত্যু-ঞ্জয় হৈলে গুণধাম। তথাপি না হৈল তার অস্থিভেদী নাম। নারদ নামের লাগি বৈরাগী হইল। তথাপি তাহার নাম অস্থিতে না গেল। এত যে কৃষ্ণভক্ত প্রল্হাদ গুণধাম। তথাপি না হৈল তার অস্থিভেদী নাম। ভক্ত তুমি চূড়ান্ত হে বৈষ্ণব চূড়ামণি । কপিবেশে লঙ্কা জয় করিলে আপনি। তোমায় সহায় করি জিনিলেক রাম। দশানন সহ সেই দুর্জ্জয় সংগ্রাম। সত্য ত্রতা দ্বাপরেতে ছিল ভক্ত যত । কেহ না সাধিল প্রভু কার্য্য ,চ না হৈল এত। তোমা হৈতে প্রভু কার্য্য যতেক হইল। ভক্ত হয়ে কেহ হেন করিতে নারিল। অতএব বলি শুন পবন তনয়। প্রভুর চরিত্র যত জান সমুদয়। ত্রেতায় রাবণ পাইলেন শত্রুরূপে শত্রুভাবে দ্বাপরেতে কংস রাজা পাবে। এহেতু করিল যজ্ঞ সে কংস রাজন। শ্রীকৃষ্ণের করেতে হইবে নিধন। কংস দোসী নহে শুন হনুমান । বরদান করেছেন পূর্বে ভগবান্ । শত্রুভাবে কৃষ্ণ পাবে জানি কংসরায়। একারণে দৈবকীকে রেখেছে কারায়। কংসরাজা শ্রীকৃষ্ণের পরম ভক্ত । যজ্ঞস্থলে কৃষ্ণহস্তে হইবে সে মুক্ত। কৃষ্ণ -করে মুক্ত হয়ে কংস পূণবান্। অনায়াসে পাবেন রাজা বৈকুণ্ঠেতে স্থান । কৃষ্ণ লৈতে কংসরাজা রথ পাঠাইল। শত্রভাব কংসরায় প্রকাশ করিল। দানেতে দুর্গতি খণ্ডে জানিয়া রাজন্। কৃষ্ণপদে রাজ্যভার করিবেন সমর্পন। ইহার তদন্ত যদি আমি না জানিব। কৃষ্ণ লৈতে ব্রজে আমি কি-হেতু আসিব। সব তত্ত্ব ভেবে দেখ পবনকুমার। কৃষ্ণকে নিধন করে সাধ্য আছে কার। এমন রাবণরাজা দেবের দুর্লভ । অমর কিন্নর যার রণে পরাভব। কিবা সে কিসেতে পারে বল নারায়ণে। সামান্য জ্ঞানেতে তুমি ভেবে দেখ মনে। বলে ঈশ্বর সরকার শ্রীকৃষ্ণ পদে। রেখো রেখো হরি মোরে শমন বিপদে। আমি স্বপন মিশ্র হয়ে কৃষ্ণ পদে মগ্ন সেবিতে ও চরণ । ফেস বুকে ছড়াইতে এ নাম,হয়েছি মগ্ন করিতে অসাধ্য সাধন। বৃন্দাবন ভ্রমনে যাব আছে মনে। রাধা কৃষ্ণ মধুর লীলা হেরি দরশনে। বৃন্দাবন ভ্রমনেতে কার্যসিদ্ধি হয়। যদি দয়া করি কৃষ্ণ দয়াময়।চরণের বাসনা শ্রীবৃন্দাবন ভ্রমণে। অবশ্য প্রাপ্ত হবে যদি থাকে মনে।শিক্ষাগুরু শ্রীরাধার চরণ স্মরণে।যদি মন থাকে যাব বৃন্দাবনে। দীক্ষাগুরু হন কৃষ্ণমোহন গোস্বামী। ব্রন্দাবন দর্শনে কৃপা কর তুমি। গুরু কৃপা হলে তীর্থ প্রাপ্তি হয়।গুরুর হইলে কৃপা বহু ভাগ্যদয়। হেন কি অদৃষ্টে আছে বৃন্দাবন। অদৃষ্টেতে না থাকিলে কেন হবে মন। প্রভাস সাঙ্গ হৈলে ত্রিভঙ্গ দরশনে। বাস করি গিয়া সুমধুর বৃন্দাবনে। এই বাঞ্ছা মনে যদি কৃপা করে গুরু। বাঞ্ছাপূরণ কর ওহে বাঞ্ছাকল্পতরু। যদি কৃষ্ণ পূর্ণ করেন মনের অভিলাষ । কৃষ্ণ দয়া হৈলে তবে বৃন্দাবনে বাস। যার ভজনে ত্রেতাযুগে অহল্যা পাষাণী মানব হৈল ,কাষ্ঠ তরী হয় সোনা । দ্বাপরেতে কৃষ্ণ ভগবান হয়েছেন কল্পতরু,অসঙ্খ কৃষ্ণের নাম না যায় গণনা। আমি অস্থিভঙ্গ, মেরুদণ্ডে না আছে শক্তি-এমন অভাজন। ঘরে বসে ডাকি পতিত পাবন কৃষ্ণ ভগবান ।

“সঙ্কল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত; “দেশের লোক জানে–সঙ্ঘ যখন যে কাজে হাত দিয়েছে, সুসম্পন্...
13/12/2017

“সঙ্কল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত; “দেশের লোক জানে–সঙ্ঘ যখন যে কাজে হাত দিয়েছে, সুসম্পন্ন সফল না করে ছাড়েনি।সঙ্ঘ যখন হিন্দু জাতিগঠন কাজে নেমেছে তখন নিশ্চয়ই তা সফল হবে”।

- স্বামী প্রণবানন্দ

ওঁ গুরু কৃপাহি কেবলম্:-        পাথেয়:-) কোন কাজ অধিকক্ষন মনোনিবেশ করিতে না পারা অব্যবস্থিতচিত্ততার লক্ষণ, আর যে মুহুর্ত্...
13/12/2017

ওঁ গুরু কৃপাহি কেবলম্:- পাথেয়:-)

কোন কাজ অধিকক্ষন মনোনিবেশ করিতে না পারা অব্যবস্থিতচিত্ততার লক্ষণ, আর যে মুহুর্ত্তে যাহা মনে আসিল, কোন প্রকার বিচার বিবেচনা না করিয়া সেই মুহার্ত্তেই তাহা করিতে লাগিয়া যাওয়া এবং পর মুহুর্ত্তেই তাহা হইতে বিরত. হওয়া মতিচ্ছন্নতার লক্ষণ এই প্রকার মনোবৃত্তিকে সম্পূর্ণরুপে নিরাকৃত করিতে না পারিলে জীবনে কোন প্রকার উন্নতি সম্ভব নয়।

জয় গুরু মহারাজের জয়।
জয় গুরু।

প্রতিবছর সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বহু মানুষ বাঘের কামড়ে মারা যান। ফলে তাদের স্ত্রীরা বিধবা হয়ে পড়েন। অভিযোগ, সরকার...
11/12/2017

প্রতিবছর সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বহু মানুষ বাঘের কামড়ে মারা যান। ফলে তাদের স্ত্রীরা বিধবা হয়ে পড়েন। অভিযোগ, সরকারিভাবে তাদের পুনর্বাসনে সেরকম কোনওভাবে সহযোগিতা করা হয় না। সুন্দরবনের সেই সব পরিবারের পুনর্বাসনে এগিয়ে এল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের উদ্যোগে সুন্দরবনের রায়দীঘির কঙ্কনদীঘিতে শুরু হল ‘বাঘ বিধবা’ প্রকল্প। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, সুন্দরবন এলাকায় পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষদের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এই বাঘ বিধবারা নানা ভাবে বঞ্চিত। অনেকের স্বামী মারা যাবার পর দুবেলা খাবারও জোটে না। কঙ্কনদীঘিতে প্রায় 250 পরিবার আছে এই বাগ বিধবারা থাকেন। প্রাথমিকভাবে সঙ্ঘ 100 টি পরিবারের বিধবাদের নানা ভাবে সহযোগিতার মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় বাকি পরিবারগুলিকেও এই প্রকল্পের আওতায় আনা হবে।

বিশ্বাত্মানন্দ জানান, ডিসেম্বরের শুরুতেই তিনি এইসব বাগ বিধবাদের গ্রাম পরিদর্শন করে তাদের হাতে গরম জামাকাপড়, কম্বল, খাদ্যদ্রব্র তুলে দিয়েছেন। এই সব বিধবাদের হাতের কাজ,সেলাই, বড়ি তৈরি, কাপড় বোনা সহ নানা প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা নিজেরাই রোজগার করে সংসার চালাতে পারে। ইতিমধ্যেই সঙ্ঘের রায়দীঘির মৈপিঠ বৈকুন্ঠপুর প্রনবানন্দ বিদ্যানিকেতনের মাধ্যমে সেই কাজ শুরু করা হয়েছে।কঙ্কন দীঘির মৈপিঠ, বৈকুন্ঠপুর, কিশোরী মোহনপুর, নগেনাবাদ, বিনদপুর ও জামতলা এলাকায়। এই সব গ্রামের বাসিন্দারা ভারত সেবাশ্রম সঙ্ঘের সহযোগিতা পেয়ে খুবই উপকৃত।

বছর খানেক আগে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কামড়ে মৃত্যু হয় সুমিত্রা দাসের স্বামী দশরথ দাসের। তিন বছর আগে বাঘের পেটে চলে যায় আর এক বাসিন্দা সুমিত্রা ঢালির স্বামী শ্রীমন্ত ঢালি। তার পর থেকে এই সব পরিবারগুলি বাড়ি বাড়ি কাজ করে প্রায় অনাহারে দিন কাটে। এদিন ভারত সেবাশ্রমের সাহায্য পেয়ে তারা খুবই খুশি।

Address

Willbati, Telmarui Road
Bardhaman
713101

Alerts

Be the first to know and let us send you an email when Burdwan Hindu Milan Mandir,Willbati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share