Barasat Namahatta

Barasat Namahatta Welcome to Iskcon authorized Barasat Namahatta !

হরেকৃষ্ণ সুধীভক্তবৃন্দ আশা করি আপনারা গুরু-গৌরাঙ্গ-শ্রীশ্রী রাধা-মাধবের কৃপায় ভজন কুশলে আছেন।একটি অত্যন্ত আনন্দের সংবাদ...
13/05/2026

হরেকৃষ্ণ সুধীভক্তবৃন্দ আশা করি আপনারা গুরু-গৌরাঙ্গ-শ্রীশ্রী রাধা-মাধবের কৃপায় ভজন কুশলে আছেন।
একটি অত্যন্ত আনন্দের সংবাদ আগামী ২১শে মে ২০২৬, বৃহস্পতিবার পুরুষোত্তম মাস উপলক্ষে বারাসাত নামহট্টের পরিচালনায় আমাদের সকলের অতি প্রিয় শ্রীমান সঞ্জীত ধর প্রভুর গৃহে একটি গৌর ভাগবত কথার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের প্রধান আশীর্বাদক ও প্রবক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসকন নামহট্টের কো-রিজিওনাল ডাইরেক্টর *পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু* এছাড়া আমাদের মাঝে আরো উপস্থিত থাকবেন উত্তর ২৪ পরগনা নামহট্টের জেলা প্রচারক *পূজ্যপাদ সুদামা সখা দাস ব্রহ্মচারী প্রভু* ।
আপনাদের সকলের শ্রীচরণে আমাদের করজোড়ে বিনীত অনুরোধ সকাল সাড়ে দশ ঘটিকার মধ্যে আপনারা সবাই সপরিবারে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলবেন।
*স্থান:- সঞ্জীত ধর (বন্ধন)বাড়ি ছোট বাজার , অমরাবতী রোড , নবপল্লী , বারাসাত ,কোল :১২৬। ( M )9830272486।*
বিনীত ,
গৌরাঙ্গ নটরাজ দাস

শ্রী শ্রী গদাধর প্রণাম মন্ত্রঃ গদাধরমহং বন্দে মাধবাচার্য্য-নন্দনং।মহাভাব-স্বরূপং শ্রীচৈতন্যাভিন্ন-রূপিণং॥
17/04/2026

শ্রী শ্রী গদাধর প্রণাম মন্ত্রঃ
গদাধরমহং বন্দে মাধবাচার্য্য-নন্দনং।
মহাভাব-স্বরূপং শ্রীচৈতন্যাভিন্ন-রূপিণং॥

রঘু দাসের শ্রীজগন্নাথ দর্শন-একসময় পুরীধামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সে শ্রীজগন্নাথ মন্দিরের সিংহদ্বারের...
16/04/2026

রঘু দাসের শ্রীজগন্নাথ দর্শন-
একসময় পুরীধামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সে শ্রীজগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত। একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল, তখন সে বিগ্রহবেদীতে রাম, লক্ষণ ও সীতাদেবীর দর্শন পেল। সেইদিন থেকে তাঁর দৃঢ়বিশ্বাস হল যে, শ্রীজগন্নাথ শ্রীরামচন্দ্র থেকে অভিন্ন। শ্রীজগন্নাথের প্রতি রঘুর সখ্য প্রীতি জন্মাল।

একবার রঘু শ্রীজগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেয়ার জন্য সে পূজারীকে দিল। কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না, কেননা কলার বাকল থেকে সূতো তৈরী করে রঘু মালাটি গেঁথেছিল। সেই সময়ে জগন্নাথ মন্দিরে এইসব দ্রব্য নিষিদ্ধ ছিল। তাঁর মালাটি জগন্নাথকে দেয়া হল না দেখে রঘু অত্যন্ত দুঃখিত, বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করল।

সেইদিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন। ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাঁকে একটি বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড়-শৃঙ্গার বেশ। সেদিন এইভাবে বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রীঅঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন। কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে, ভগবানের দেহে একটি ফুলও থাকছে না, ভগবান কোনও ফুলই গ্রহণ করছেন না। সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তাঁরা নিশ্চয়ই কোন গর্হিত অপরাধ করেছেন। কিন্তু কি সেই অপরাধ? তাঁরা সকলে স্থির করলেন যে তাঁরা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তাঁরা সকলে মন্দিরেই শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাঁদেরকে তাঁদের অপরাধ সম্বন্ধে বলছেন, তাঁরা উপবাসী থাকবেন। সেইদিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, "আমার ভক্ত রঘু দাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল। সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল! তুমি কেবল বাইরে থেকে সূতোটি দেখে তাঁকে ফিরিয়েছ - আমাকে মালা অর্পণ করার অনুমোদন দেও নি। এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তাঁর বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে; সে কিছুই আহার করেনি, আর অবিরাম অশ্রুপাত করছে, এখনও সে নিদ্রা যায়নি। আমার ভক্তের মনোহভিলাষ পূর্ণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব?"

তৎক্ষণাৎ পূজারী জেগে উঠে অন্যান্য পূজারীদেরকে সব কথা জানালেন। তখন তাঁরা সকলে রঘুদাসের কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং শ্রীজগন্নাথদেবকে তাঁর মালা অর্পণ করতে বললেন। রঘু দাস অত্যন্ত খুশি হল এই শুনে যে, ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তাঁর মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন। রঘুদাস আনন্দে বিহ্বল হল।
জয় জগন্নাথ।

13/01/2026

দীঘা জগন্নাথ মন্দির আধ্যাত্মিক বনভোজন ১০ই জানুয়ারি 2026
বারাসাত নামহট্ট 108 জন ভক্তবৃন্দের মধুর ভ্রমণের স্মৃতির কিছু মুহূর্ত
হরে কৃষ্ণ

হরেকৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সবাই ভজন কুসলে আছেন সকলকে জানাই ইংরেজি নববর্ষের আগাম কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিন...
30/12/2025

হরেকৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সবাই ভজন কুসলে আছেন সকলকে জানাই ইংরেজি নববর্ষের আগাম কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করি আগামী বছরে যাতে আমরা আরও সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে সহায়তা করার মাধ্যমে গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি।
*একটি বিশেষ ঘোষণা আপনারা সকলেই জানেন এই বছর ৩১শে ডিসেম্বর শুভ পুত্রদা একাদশী তিথি পড়েছে তাই আমরা মনস্থির করেছি যে সেদিন বিপিন ভবনে গৌরনিতাই হলে জগন্নাথের সামনে একাদশীতে রাত্রি জাগরণ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে নববর্ষ কে স্বাগত করে একটি কৃষ্ণময় শুভ নববর্ষের সূচনা করা হবে।*
তাই সকল ভক্তের কাছে বিনীত অনুরোধ আপনারা ৩১শে ডিসেম্বর রাত আটটায় বিপিন ভবনে গৌরনিতাই হলে এসে উপস্থিত হবেন, সেখানে আমরা ভজন কীর্তন ও হরিনাম জপের মাধ্যমে নববর্ষকে স্বাগতম জানাবো, তারপর সকালে মঙ্গলারতি করে দ্বাদশীর প্রসাদ পেয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করব।
দয়া করে এই সুযোগ হারাবেন না একাদশীর রাত্রি জাগরণ সাথে হরিনাম সংকীর্তন এর মাধ্যমে নববর্ষকে কৃষ্ণভাবনাময় করে তোলার এটি একটি সুবর্ণ সুযোগ।
বিনীত,
আপনাদের দাসানুদাস,
গৌরাঙ্গ নটরাজ দাস ও বৈকুণ্ঠ কেশব দাস।

27/12/2025

বারাসাত পূর্বাচল নামহট্ট ভক্তবৃন্দদের বাৎসরিক দামোদর উদযাপন ও মহামিলন উৎসব 2025

বারাসাত নামহট্ট ভক্তবৃন্দদের পক্ষ থেকে ২০২৬ , ১০ই জানুয়ারি নাইট টু নাইট ভক্ত সংঘে  দীঘা জগন্নাথ মন্দির দর্শনে আধ্যাত্মি...
15/12/2025

বারাসাত নামহট্ট ভক্তবৃন্দদের পক্ষ থেকে ২০২৬ , ১০ই জানুয়ারি নাইট টু নাইট ভক্ত সংঘে দীঘা জগন্নাথ মন্দির দর্শনে আধ্যাত্মিক ভ্রমণের আয়োজন করা হয়েছে।
হরে কৃষ্ণ জয় জগন্নাথ

হরেকৃষ্ণ সুধীভক্তবৃন্দ আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভজন কুশলে আছেন।একটি অত্যন্ত আনন্দের সংবাদ আগামী ১০শে অক্টোবর...
09/10/2025

হরেকৃষ্ণ সুধীভক্তবৃন্দ আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভজন কুশলে আছেন।
একটি অত্যন্ত আনন্দের সংবাদ আগামী ১০শে অক্টোবর শুক্রবার দামোদর ব্রত উপলক্ষে বারাসাত নামহট্টের পরিচালনায় বিপিন ভবনে একটি দীপদান উৎসবের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের প্রধান আশীর্বাদক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন *ইসকন উঃপূঃ ভারত ও বাংলাদেশের রিজিওন্যাল সেক্রেটারী ও EIDC- এর সম্মানীয় চেয়ারম্যান শ্রীপাদ নাঢ়ু গোপাল প্রভু ও উত্তর ২৪ পরগনা নামহট্ট জেলা প্রচারক শ্রীপাদ সুধামা সখা দাস ব্রহ্মচারী প্রভু।*
আপনাদের সকলের শ্রীচরণে আমাদের করজোড়ে বিনীত অনুরোধ বিকেল পাঁচটার মধ্যে আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলবেন।
*স্থান: বিপিন ভবন ,সরোজ পার্ক ,গ্যাস অফিসের বিপরীতে।*
বিনীত ,
গৌরাঙ্গ নটরাজ দাস

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৈদিক নৃত্য ও নাটক🌹🏵️🌷
20/08/2025

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৈদিক নৃত্য ও নাটক🌹🏵️🌷

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব উদযাপন 2025
19/08/2025

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব উদযাপন 2025

Address

Barasat
700124

Telephone

+919903081182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barasat Namahatta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Barasat Namahatta:

Share