Abdul Hamid Faizi

Abdul Hamid Faizi এই পেজটি থেকে কুরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা দেওয়া হবে ইনশাআল্লাহ

22/09/2025

জুমআর খুৎবা | কেমন হবে রাসূলের প্রতি ভালোবাসা?। By Abdul Hamid Faizi

আগামীকাল মাগরিব থেকে স্বল্প সময়ের জন্য ঘোড়ারাস হাটখোলাতে আপনাদের উপস্থিতি জরুরী মনে করছি।নিজে আসুন অন্যকেও নিয়ে আসুন।
15/11/2024

আগামীকাল মাগরিব থেকে স্বল্প সময়ের জন্য ঘোড়ারাস হাটখোলাতে আপনাদের উপস্থিতি জরুরী মনে করছি।
নিজে আসুন অন্যকেও নিয়ে আসুন।

যেদিন থেকে মাদ্রাসায় পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই দিন থেকে আহলে ইলমের কাছাকাছি যাওয়া, দুআ চাওয়া,সুপরামর্শ...
05/11/2024

যেদিন থেকে মাদ্রাসায় পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই দিন থেকে আহলে ইলমের কাছাকাছি যাওয়া, দুআ চাওয়া,সুপরামর্শ চাওয়া এই প্রবণতা বরাবর ছিল।
যেদিন উত্তর প্রদেশে পড়ার জন্য পাড়ি দিয়েছি পৌঁছানো মাত্রই আল্লামা সফিউর রহমান মুবারাকপুরী রাহিমাহুল্লাহর বাড়িতে পৌঁছে গেছি আর সে দিন থেকে আজ পর্যন্ত সেই সদিচ্ছা নিয়েই চলছি আলহামদুলিল্লাহ।
যেকোনো জায়গায় বিখ্যাত মাশায়েখদের আগমন হলে যদি না যেতে পারি সারাদিন যেন মনটা কাঁদে। দুনিয়ায় যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আহলে ইলম দের গভীর ভালোবাসা ,দোয়া এবং সঙ্গে থাকার তৌফিক দান করেন আমিন।
উত্তরপ্রদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানের বড় বড় মাশায়েকদের ছাত্র হওয়া সহ কখনো ২০১২ সালের জামিয়া সালাফিয়া বেনারসের প্রোগ্রাম , ৩৪ তম অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স ছাড়াও বড় বড় প্রোগ্রামে হরিক হওয়ার সঙ্গে সঙ্গে মাসাযেখদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। অল ইন্ডিয়া কনফারেন্স মানেই আহলে ইলমের চাঁদেরহাট আর এটা বিরাট প্রেরণা।
এবারও ৩৫ তম অল ইন্ডিয়া আহলে হাদীস কনফারেন্সে দাওয়াতসহ যাওয়ার ইচ্ছা পোষণ করছি।
আল্লাহ যেন সহজ করেন আমীন।

التواصل والتعاون بين المدارس দ্বীনি মাদ্রাসা গুলোর মধ্যে সম্পর্ক মজবুত করা এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসাগুলো...
01/11/2024

التواصل والتعاون بين المدارس
দ্বীনি মাদ্রাসা গুলোর মধ্যে সম্পর্ক মজবুত করা এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসাগুলোর সহযোগিতায় এগিয়ে আসার লক্ষ্যে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে একটি সুন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যেখানে মূলত শিক্ষার মান, পঠন পাঠন, আপসে ভ্রাতৃত্ব, সিলেবাস সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি অর্গানাইজ করেন স্বরূপ দাহা আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও দায়িত্বশীল কমিটি।
আমরা অত্যন্ত আনন্দিত এবং স্বরূপদাহা আয়েশা খানাম সালাফিয়া মাদ্রাসার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ, এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য।
কোন মানুষ ভুলের উর্ধ্বে নয়, এবং ত্রুটিমুক্ত নয় । আমাদের চেষ্টা করতে হবে, ভুল সংশোধন করা এবং ত্রুটিকে যতটা কম করা যায় তার চেষ্টা করা এই লক্ষ্য নিয়ে মাদ্রাসার শিক্ষক ও দায়িত্বশীল ভাইয়েরা যদি আপোষে সহনশীল হয়, উন্মুক্ত মনে হয়, সংকীর্ণ মনোভাবনা কাটিয়ে উঠতে পারে, মাদ্রাসাগুলোর মধ্যেও ভ্রাতৃত্ব ও সম্পর্ক যদি মজবুত করতে পারে তাহলে আগামী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার আশা করায় যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, এবং এই প্রচেষ্টাকে কবুল করুন আমীন।
গতকাল সাময়িক মতবিনিময় সভায় যে মাদ্রাসার প্রতিনিধি শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন তার মধ্যে অন্যতম
1) স্বরুপদাহা আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসা।
2) মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস।
3) সালাফিয়া নার্সারি এন্ড কেজি স্কুল।
4) কুল্লিয়া সুমাইয়া (রা) লিল বানাত।
5) দ্যা গ্লোরিয়াস একাডেমি।
6) নিত্যানন্দ কাটি রিয়াজুল উলুম সিনিয়র মাদ্রাসা।
7) চিতুরী আর রাহমানিয়া আল ইসলামিয়া মাদ্রাসা।
আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
উত্তর 24 পরগনার বাকি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আগামীদিনে আমরা আমাদের সংশোধনের লক্ষ্যে আলোচনায় বসবো ইনশা আল্লাহ।
আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে কবুল করুন আমীন।

মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের উদ্যোগে কিছুদিন আগেই ত্রিমাসিক আরবী গ্রামের কোর্স সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ।ছাত্র-ছাত...
01/11/2024

মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের উদ্যোগে কিছুদিন আগেই ত্রিমাসিক আরবী গ্রামের কোর্স সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ।
ছাত্র-ছাত্রীদের সার্বিক মূল্যায়নের লক্ষ্যে আজ উল্লেখিত কোর্সের পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১০০ + ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছেন। ৮০% এর অধিক নাম্বার পেলে মাদ্রাসার পক্ষ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে ইনশাল্লাহ।
আমরা সমস্ত শিক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করছি।
শিক্ষক মন্ডলীদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমে এরকম একটি ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে।
আপনার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু তায়ালা এই প্রচেষ্টা গুলো যেন কবুল করেন আমীন।

আজকের প্রোগ্রাম।
30/10/2024

আজকের প্রোগ্রাম।

29/10/2024
প্রতিটা মাদ্রাসার মধ্যে আপোষে তালমিল, একে অপরের পরিপূরক হয়ে , প্রত্যেকে একে অপরের সহযোগিতায় এগিয়ে যেতে পারলে প্রতিষ্ঠ...
28/10/2024

প্রতিটা মাদ্রাসার মধ্যে আপোষে তালমিল, একে অপরের পরিপূরক হয়ে , প্রত্যেকে একে অপরের সহযোগিতায় এগিয়ে যেতে পারলে প্রতিষ্ঠানগুলোর উন্নতি আরো বেশি সম্ভব।
ব্যাক্তি পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করি (যদি কেউ আড় চোখে না দেখে)এবং নিজের সর্বোচ্চ সুপরামর্শটুকু দেওয়ার চেষ্টা করি।
দুআ করবেন, আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আমীন।
হিংসা ও অহংকার মুক্ত আমল করার তৌফিক দান করেন আমীন।
আজ স্বরূপনগর থানার আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসাতে জেনারেল মিটিংয়ে কিছু আলোচনা করার সুযোগ হয়।আল্লাহ কবুল করুন আমীন।

মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এর ছাত্র-ছাত্রীদের জন্য স্বতন্ত্র বিভাগআঞ্জুমান ইসলাহুল কালামএখানে ছাত্র-ছাত্রীদের সাপ্তাহিক...
24/10/2024

মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এর ছাত্র-ছাত্রীদের জন্য স্বতন্ত্র বিভাগ
আঞ্জুমান ইসলাহুল কালাম
এখানে ছাত্র-ছাত্রীদের সাপ্তাহিক সূরা ,দোয়া মুখস্ত, বিভিন্ন ভাষায় বক্তব্য, পত্রিকা, সাপ্তাহিক দেওয়াল পত্রিকা এছাড়া তাদের উদ্যোগে বিভিন্ন ইলম কাজ সংঘটিত হয়। মাসিক কালচারাল প্রোগ্রাম এবং বাৎসরিক তাদের পক্ষ থেকে বড় করে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।
যেটা শিক্ষার একটি পার্ট।
সাপ্তাহিক আঞ্জুমান নিজামিয়া বিভাগে
আটটি গ্রুপে বিভক্ত করে আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হয় ,তাতে নাম্বার ও মূল্যায়নের ব্যবস্থা থাকে।
বালক বিভাগের গ্রুপ সমূহ -
1.مجموعة أبي بكر الصديق رضي الله تعالى عنه:-

2.مجموعة عثمان بن عفان رضي الله تعالى عنه :-


3.مجموعة عمر بن خطاب رضي الله تعالى عنه:-

4.مجموعة علي بن أبي طالب رضي الله تعالى عنه


5.مجموعة خالد بن الوليد رضي الله تعالى عنه :
প্রাইমারী সেকশনে -
6.مجموعة حسان بن ثابت رضي الله تعالى عنه:-

7.مجموعة عبد الله بن مسعودرضي الله تعالى عنه :-

8.مجموعة زيد بن ثابت رضي الله تعالى عنه:-
এছাড়া হিফ্জ বিভাগে গ্রুপ ভিত্তিক কোরআন মুখস্ত এবং দোয়া অনুষ্ঠিত হয়ে থাকে এই আঞ্জুমানের মাধ্যমে।
ছাত্রীদের চারটি গ্রুপে আঞ্জুমান অনুষ্ঠিত হয়ে থাকে।
যার বাৎসরিক কর্মসূচি আপনাদের সম্মুখে, পরামর্শ দেবেন
এবং দোয়া করবেন যাতে আমরা সালাফিয়ার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
আপনাদের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া জাতিকে ভালো কিছু দেওয়া অসম্ভব। আমরা চাই আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামী প্রজন্মের সম্মুখে কিছু রেখে যেতে।
আল্লাহ ঐক্যবদ্ধ প্রচেষ্টা কে কবুল করুন আমীন।

🔴 দাওয়াতী প্রোগ্রামের ধারাবাহিকতা অব্যাহত রেখে-আজ মাশায়েখদের সঙ্গে কিছু মুহূর্ত।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ফারুক...
23/10/2024

🔴 দাওয়াতী প্রোগ্রামের ধারাবাহিকতা অব্যাহত রেখে-
আজ মাশায়েখদের সঙ্গে কিছু মুহূর্ত।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
ডক্টর ফারুক আবদুল্লাহ নারায়ণপুরী
ডক্টর ওবাইদুর রহমান বুখারী
শাইখ আইনুল হক বিরভূমি
শাইখ আব্দুল হামিদ ফাইজী
শাইখ মাসুদ রানা সালাফী
শাইখ আশরাফুল হক মীফতাহি
শাইখ মামুন সালাফী।
সহযোগী শাইখ ইউসুফ গাজী সালাফী

🗓️তারিখ:23/10/2024ইং

🔰স্থান:- বসিনা দরগাতলা, রাজারহাট, পশ্চিমবঙ্গ, ভারত।

21/10/2024

আসসালামু আলাইকুম
নিয়োগ বিজ্ঞপ্তি
মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের স্বতন্ত্র হিফজ বিভাগ,
1)উবাই ইবনে কা'আব (রা) লি তাহফীজিল কুরআনের জন্যে দুই জন যোগ্য হাফেজ প্রয়োজন।
2) কূল্লিয়া সুমাইয়া (রা) লিল বানাতের জন্য 4 জন আলিমা ও একজন হাফেজা প্রয়োজন।এছাড়া গ্রুপ ডি কর্মী হিসাবে একজন কাজের মহিলা প্রয়োজন।
3)বয়েজ বিভাগের সাইন্স ও আর্টস বিভাগে এক এক জন শিক্ষক প্রয়োজন(অনাবাসিক)
নভেম্বরের 10 তারিখের মধ্যে ( 9734841795,আব্দুল হামিদ ফাইজি) নাম্বারে বায়োডাটা পাঠান।
12 নভেম্বর তারিখে নিয়োগ ফাইনাল হবে ইনশাল্লাহ ।
শেয়ার করে আগ্রহীদের কাছে পৌঁছে দিতে অনুরোধ জানাচ্ছি।
বিনীত
মাদ্রাসা সালাফিয়া কর্তৃপক্ষ
যোগাযোগ -9734841795 (আব্দুল হামিদ ফাইজী)

Address

Baduria
743401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Hamid Faizi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share