27/04/2024
Assalamualaikum every one long time ago wrote a poem and now shearing it , comment me how it is.
জগৎ এর মোহমায়া
তুই কি সত্যিই ভালোবাসিস
তাহলে আমাকে স্বাধীন কর।
এই কারা দ, আবদ্ধ, জেলখানা থেকে,
তুই কি চাস, আমি তোর হয়ে থাকি?
তো মুক্ত কর আমাই।
মায়া-মমতার বাধন থেকে।
তোর জন্য আমি আর কতদিন কাটাবো এই ভাবে।
এই একা জীবনের কষ্ট গুলি তোর মাধ) মে ভুলে যেতে চাই।
আমি নিয়ে যেতে চাই তোকে, খোলা আকাশের নীচে, প্রকৃতির বুকের ভিতরে।
তুই কি যাবি? আমার সঙ্গী হয়ে আমার পথে পা রেখে।
তাহলে চল আমার ভাগ্য, আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে চল। থাকবো আমি দাঁড়িয়ে অপেক্ষায়, আমার চলার পথে,
তুই আসবি তো!
আসিস যদি তুই খুশি হব আমি,
নাহি আসিলে, একাই যাব, জগতের মায়া ছাড়ি।
যাব সেই পারান্তরে, যেখানে নাহি থাকে মানুষ,
যারা শুধু দুঃখ, কষ্ট দিতে পারে, না অন্যকে উৎসাহ দিতে
পারে না মানুষকে আনন্দিত দেখতে,
সেই জগতের মায়া, যাব আমি ছাড়ি, এই জগৎ আমি যাব ছাড়ি।
আমি ক্লাস 10th এ লিখেছিলাম কিছু দিন আগে এই লিখা টা পেয়েছি তাই share korlam কেমন হয়েছে জানাবে সকলে ।