Sree Ramakrishna Ananda Bilas

Sree Ramakrishna Ananda Bilas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sree Ramakrishna Ananda Bilas, Religious organisation, Amta.

Joy Swamiji
12/01/2026

Joy Swamiji

11/01/2026
Joy Ma
11/01/2026

Joy Ma

11/01/2026

বাড়িতে অনেক ঠাকুর দেবতার মূর্তি বা পট থাকলে তাঁদের পূজো কিভাবে করতে হয়, সেই সম্বন্ধে মায়ের উত্তর—

"নিজ ইষ্টবীজে সব পুজো করবে। ইষ্টই তো সব হয়ে রয়েছেন।" বলে ইষ্টবীজের সঙ্গে এক একটি দেবতার নাম 'নমঃ' শব্দ যোগে বসিয়ে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন। আবার বললেন— "কখনো যদি অন্য দেবদেবীর পুজো করবার ইচ্ছে হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে। কারণ, ইষ্ট ও তিনি এক এবং তিনিই সর্বদেবদেবীস্বরূপ হয়ে আছেন।"

মথুরবাবু দেখলেন, ঠাকুর নিজের ঘরের উত্তর-পূর্ব দিকের রোয়াকে পায়চারি করছেন। যখন সামনের দিকে তখন দেখছেন শিব, আর যখন পিছনে তখন দেখছেন কালী— এলোচুল।

গোপালের মা আমাদের ঠাকুরকে গোপালরূপেই দেখতেন। হাওড়ার নবগোপাল ঘোষের স্ত্রী নীরদ মহারাজের মার রামকৃষ্ণপুরের বাড়িতে ইষ্টদর্শন হলো— রামচন্দ্র! সাষ্টাঙ্গে প্রণাম করে পায়ের ধূলো নিলেন, মাথা তুলে দেখেন ঠাকুর!

ঠাকুরকে বাদ দিয়ে আর কোন দেবদেবীর চিন্তা করতে পারেন না। তাঁদের চিন্তা করতে গেলেই ঠাকুরের কথা মনে পড়ে। ঠাকুর যে সর্বদেবদেবীস্বরূপ।

ঠাকুর ও সিদ্ধেশ্বরীর চরণামৃত দুটি পৃথক পাত্রে নিয়ে মাকে একদিন দিতে গেলে শ্রীশ্রীমা বলেছিলেন: "ও একই, মিশিয়ে দাও, এখুনি মেশাও।" দুই-ই এক করে মেশানোর পর তিনি শান্ত হয়েছিলেন।

🙏জয় ঠাকুর জয় মা🙏

11/01/2026

♦পূজা জপ-তপ করে কিন্তু বিশ্বাস নাই কেন▼
বিশ্বাস নেই এইজন্য যে, এত করেও বলে ‘পাপ পাপ’। জপ-তপ এত করেও বলে—‘পাপী’‘পাপী’। নামে বিশ্বা থাকলে আর নিজেকে ‘পাপী’ বলত না।এগুলির দ্বারা আমার সমস্ত মলিনতা দূর হবে—এই বিশ্বাস থাকা চাই। তাঁ নামেতে এসমস্ত মলিনতা দূর হয়ে যাবে।
‘নামেতে কাল-পাশ কাটে,
জটে তা দিয়েছে রটে,
আমরা তো সেই জটের মুটে,
হয়েছি আর হব কার।
নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার।’
এক রাজার ব্রহ্মহত্যা পাপ হয়েছে। সে এক ঋষির কাছে ব্রহ্মহত্যার পাপ কি করা যাবে, তার বিধান নিতে গেল। ঋষি বাড়ি নেই। তাঁ ছেলে ছিল। রাজা বললে : ‘তুমি বিধান দাও’ ছেলে বলল : ‘তিনবার রাম নাম কর। তিনবার রাম নাম কর, যত পাপ-তাপ সব চলে যাবে।’ তারপর ঋষি যখন ফিরে এলেন, ছেলে ঋষিকে বলছে : ‘এক রাজা এসেছিল। তাঁর ব্রহ্মহত্যা পাপ হয়েছে।তার প্রায়শ্চিত্ত কী করে হবে আমায় জিজ্ঞাসা করেছে। আমি বলেছি, তিনবার রামনাম করতে।’ ঋষি বললেন : ‘বলিস কীরে ?’ এক রামনামে কোটি ব্রহ্মহত্যা হরে। তিনবার রামনাম করাইলি তারে ? এত বিশ্বাস— এক রামনামে কোটি ব্রহ্মহত্যা হরে।এর নাম বিশ্বাস।
▬স্বামী ভূতেশানন্দ▬
[সূত্র : পরিপ্রশ্ন (১)]

Address

Amta

Telephone

+18637831941

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sree Ramakrishna Ananda Bilas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sree Ramakrishna Ananda Bilas:

Share