19/10/2025
🏣🪔কার্তিকে যমরাজকে দীপদান🏢🪔
পদ্মপুরাণে বলা হয়েছে- “যখন কার্তিক মাসের কৃষ্ণ-ত্রয়োদশী তিথিতে কেউ গৃহের বাইরে যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করেন, তিনি তৎক্ষণাৎ অকালমৃত্যুর বিপদ থেকে মুক্ত হন।”
🛕🔥🏚মৃত্যুণা পাশ দণ্ডাভ্যাম্ কালঃ শ্যামলয়া সহ।
ত্রয়োদশ্যাম দীপদানাৎ সূর্য্যজঃ প্রিয়তাম্ ।।
🙏আজ সন্ধ্যায় সবাই গৃহের বাইরে অর্থাৎ তুলসী তলায়,উঠানে বা বাড়ির ছাদে যমরাজ এর উদ্দেশ্যে দীপ দান করবেন।।
🙏আজ সন্ধ্যা বেলায় গৃহের বাইরে দক্ষিণ
দিকে যমরাজকে দীপদান করুন🪔🪔
সময়ঃ দুপুর ১২:৪৯ থেকে পরদিন দুপুর ০২:২২ এর মধ্যে।
🙏‘কৃষ্ণ-ত্রয়োদশী তিথিতে এই দীপদানের দ্বারা যেন সূর্য্যপুত্র ও মূর্তিমান কালস্বরূপ যমরাজ আমার ওপর প্রসন্ন হন। তিনি পাশ, দণ্ড ও স্বয়ং মৃত্যুকে ধারণ করেন ও স্বয়ং দুর্গাদেবী তাঁর সঙ্গে অবস্থান করেন।
ধনতেরসের দিন কেন প্রদীপ বা যমদীপ ধরানো হয়:
🪔🛕 🏢রাজা হিমের পুত্রের কাহিনী🏢🛕🪔
🙏কথিত আছে রাজা হিম তার পুত্রের কুষ্টি বিচার করে জানতে পারেন যখন তার পুত্র ১৬ বছর হবে তখন বিয়ের সময়ে চতুর্থ রাতে সর্প দংশনে তার মৃত্যু হবে এমনই ছিল বিধাতা পুরুষের ভাগ্য লিখন। কিন্তু নববিবাহিতা স্ত্রী সেকথা শুনে মেনে নিতে নারাজ। সেই অভিশপ্ত দিনে তাদের স্বয়ং কক্ষের দরজায় যাবতীয় সোনা রুপোর গয়না স্তুপ করে রেখে চারিধারে প্রদীপ জেলে রাখল। তারপর গল্প আর গান করে স্বামীকে সারারাত জাগিয়ে রাখল। ঘুমোতে দিল না সারারাত।
🙏এদিকে সাপের ছদ্মবেশে কক্ষে প্রবেশ করতে গিয়ে প্রদীপের আলোয় সোনার ছটায় যমরাজের চোখ গেল ধাঁধিয়ে। সোনার স্তুপ এর উপর দিয়ে কক্ষে প্রবেশ করলেন ঠিকই কিন্তু নববধূর গল্প আর গান শুনে মোহিত হয়ে তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে উঠে লজ্জিত হয়ে রাজপুত্রের প্রাণ না নিয়েই ফিরে গেলেন যমরাজ। সোনার ছটায় মৃত্যুর হাত থেকে রাজপুত্রের রক্ষা পাবার এই ঘটনাকে সামনে রেখেই পালিত হয় ধনতেরাস উৎসব । অর্থাৎ এখানেও সেই aসৌভাগ্যের আহ্বান করা হয়।
হরে কৃষ্ণ
ভুল রুটি গুলো ক্ষমা করবেন🙏