10/09/2026
স্কন্দকর্তৃক মহিষাসুরবধ :-
মহিষাসুর এর অত্যাচারে দেবতা গন পলায়ন করলেন, মহিষ ও তার সৈন্য একে একে ইন্দ্র, অগ্নি, যম, শনি, সূর্য সকল দেবতা গনকে রণে পরাস্ত করল, তখন ভগবান বিষ্ণু এলে সেও পরাজিত হল তার সুদর্শন দ্বিখণ্ডিত হল, হেন মুহুর্তে মহাদেব রণে এলেন, তিনি যুদ্ধ করতে লাগলেন যুদ্ধে তিনি জিততে পারছেনা জেনে গনপতি কে জানালে গনপতি বলল অসুর রাজ এর ক্ষয় নেই এত সহজে, শিব সবার আত্নস্বরুপ সেই শিবের অন্তর এ থাকা শিব বীর্য জাত মহাত্নাই পারেন মহিষ বধ করতে, অনন্তর বরাহ কল্পের এই বিধান ব্রহ্মদেবের।
এই কথা শুনে ভগবান্ শঙ্কর মহিষাসুরকে সংহার করিবার নিমিত্ত তদীয় অন্তকস্বরূপ কার্তিকেয়কে স্মরণ করিলেন।
মহিষ তখন দেবগণের ভয় ও অসুরদিগের হর্ষ বর্দ্ধনপূর্ব্বক সিংহনাদ করিতে লাগিল। ইত্যবসরে লোহিতা-স্বরসংবীত, রক্তমাল্য বিভূষিত, সুবর্ণ-বর্মধারী ভগবান্ স্কন্দ কনক-সঙ্কাশ রথে আরোহণপূর্ব্বক প্রচণ্ড সূর্য্যের ন্যায় ক্রোধে নিতান্ত অধীর হইয়া তথায় সমুপস্থিত হইলেন। তখন দেবসৈন্যেরা তাঁহাকে দেখিবামাত্র সত্বরে সমরাভিমুখে ধাবমান হইল। মহাবল মহাসেন প্রজ্বলিত শক্তি পরিত্যাগ করিয়া তৎক্ষণাৎ মহিষাসুরের মস্তক ছেদন করিলে, সে তখন প্রাণ পরিত্যাগ করিয়া ভূতলে নিপতিত হইল। তাহার পর্ব্বতাকার মস্তক ভূতলে পতিত হইয়ামাত্র উত্তর কুরুর ষোড়শ যোজন বিস্তীর্ণ দ্বার অবরুদ্ধ হইয়া গেল। তত্রত্য অন্যান্য সকলেরই গতিবিধি রোধ হইল; কেবল উত্তর কৌরবেরা ঐ পথ দিয়া অক্লেশে গমনাগমন করিতে লাগিল।
তখন স্কন্দদেব বারংবার শক্তি নিক্ষেপপূর্ব্বক শত্রুগণকে সংহার করিতে লাগিলেন। দেব ও দানবেরা এই ভয়ঙ্কর ব্যাপার স্বচক্ষে প্রত্যক্ষ করিলেন। এইরূপে মহাসেন অনবরত শর বর্ষণ করিয়া শত্রুগণকে নিঃশেষপ্রায় করিলে পর, নিতান্ত দুর্দ্ধর্ষ তদীয় পারিসদ্বর্গ প্রহাষ্টমনে অবশিষ্ট অসুরগণকে সংহার করিয়া বিজয় উৎসব পালন করলেন।
( মহাভারত)
বিদ্র :- এই উত্তর কুরু আজকের তাজিকিস্তান ও পূর্ব তুর্কিস্তান যা চিন এর অংশভুক্ত কাশ্মীর দেশের উত্তর অবস্থিত এখানেই ডেমন লেক আছে যা কোনো শয়তান এর মাথার মতো, সম্ভবত কুমার কর্তৃক মাথা মহিষের মাথা কেটে এখানে পড়েই এটির সৃষ্টি।
উৎকল এর রাজা শুরপতি এই রুপে স্কন্দ অর্চনা শুরু করেছিলেন ১৩ শতকের যা আজো হয়ে আসছে।