25/05/2026
🙏 জয় রাম 🙏
" *আনন্দ সংবাদ*"
সুধী, ভক্তবৃন্দ,
শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে বাংলাদেশ ডিঙ্গামানিকস্থিত শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের, শ্রী রামঠাকুর বাড়ির তথা
শ্রীশ্রী রামঠাকুর বংশের ভারপ্রাপ্ত মোহন্ত মহারাজ *শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় আগামী ৯ই জুন, ১৬ই জুন, ২০শে জুন এবং ২৮শে জুন ২০২৬ ইং তারিখ সকাল ৯:৩০ মিনিট হইতে ১১:৩০ মিনিট পর্যন্ত আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত *মোহন্ত নিবাসে* শ্রীশ্রী ঠাকুরের পবিত্র *"শ্রীনাম"* বিতরণ করিবেন এবং ভক্তদের মাঝে দর্শন দিবেন।
এই উপলক্ষে যে সমস্ত ভক্তগণ শ্রীশ্রী ঠাকুরের পবিত্র *"শ্রীনাম"* শুনতে ও ভারপ্রাপ্ত মোহন্ত মহারাজ মহাশয়কে দর্শন করিতে ইচ্ছুক উনাদেরকে নিম্নের ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে l
ধন্যবাদান্তে🙏,
প্রাণ গোপাল সাহা,
সাধারণ সম্পাদক,
শ্রীশ্রী রামঠাকুর সেবামন্দির
রাজ্য পরিচালন কমিটি,
মোহন্ত নিবাস,
চিত্তরঞ্জন রোড,
আগরতলা, ত্রিপুরা,ভারত।
যোগাযোগের নম্বর : 8974037510,
7005386658,