Bholananda

Bholananda Swami Bholananda Giri Maharaj was a well-known Sanyasi who was respected by people in Bengal and across India.

He was known for his spiritual enlightenment and his work to promote religious life.

Joy Guru
23/05/2026

Joy Guru

মহাজন বাক্যমহাপুরুষের বাক্য।স্বর্গের পথ:–ভূমিকে প্রণাম । জল নারায়ণকে প্রণাম ।সূৰ্য্যদেবকে প্রণাম ।মাতাপিতাকে প্রণাম । হ...
13/05/2026

মহাজন বাক্য
মহাপুরুষের বাক্য।

স্বর্গের পথ:–

ভূমিকে প্রণাম ।
জল নারায়ণকে প্রণাম ।
সূৰ্য্যদেবকে প্রণাম ।
মাতাপিতাকে প্রণাম ।
হরি ভজন।
ভগবৎগীতা পাঠ ।
সাধু সঙ্গ ।
অতিথি সৎকার ।
আয়ের দশমাংশ দান ।

গুরু কে ? – যিনি উপদেশ দেন ।

সিদ্ধ কে ? – যে গুরুভক্ত।

পরম তীর্থ কি ? – নিজের বিশুদ্ধ মন ।
কোন্ বস্তু হেয় ? – কামিনী-কাঞ্চন ।

ধনী কে ? – যে সকল বিষয়েই সন্তুষ্ট ।

স্বর্গ কি ? – বাসনাক্ষয় ।

আবদ্ধ কে ? – যে বিষয়ানুরাগী।

কিসে স্বর্গলাভ হয় ? – জীবের প্রতি অহিংসায় ।

সর্ব্বদা কি শ্রবণ করা উচিত ? – গুরুর উপদেশ এবং বেদবাক্য ।

নরকের দ্বার:–

গালাগালি করা ।
নিন্দা চুক্‌লি করা ।
ঈর্ষা দ্বেষ করা ।
পরদার গমন করা।
মৎস্য মাংস ভক্ষণ করা ।
মদ্যপান করা ।
চুরি করা ।
দিব্য করা ।
জুয়াখেলা করা ।

-
শ্রীশ্রী ভোলানন্দ আশ্রম

গৃহস্থ ভক্তদের জন্য সাধনার ব্যবস্থা গুরুমহারাজ খুব সহজ-সরল করে দিয়েছেন। তিনি গৃহস্থদের বলতেন" করো দান ও নাম হবে কল্যাণ"...
07/05/2026

গৃহস্থ ভক্তদের জন্য সাধনার ব্যবস্থা গুরুমহারাজ খুব সহজ-সরল করে দিয়েছেন। তিনি গৃহস্থদের বলতেন
" করো দান ও নাম হবে কল্যাণ"
সাধারণ ভক্তদের জন্য তার তার নিজের রচিত একটি হিন্দি ছড়ার মধ্যেও নাম জপের নির্দেশ দিয়েছিলেন

গৌরী শংকর সীতারাম
সাদা বলো চারও নাম
সাধগুরু দিয়া হারক্য নাম
খালি জিব্বায় কৌন কাম।

"गौरी शंकर सीता राम
सदा बोलो चारों नाम,
सद्गुरु दिया हर का नाम
खाली जिभ्या कौन काम "

Sri Sri Bholananda Giri Maharaj
श्री श्री भोलाानंद गिरि महाराज

অখণ্ডমণ্ডলাকারংব্যাপ্তং যেন চরাচরম্ ।তৎপদং দর্শিতং যেনতস্মৈ শ্রীগুরবে নমঃ ॥অর্থ:যিনি এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে বিরাজমান ...
25/04/2026

অখণ্ডমণ্ডলাকারং
ব্যাপ্তং যেন চরাচরম্ ।
তৎপদং দর্শিতং যেন
তস্মৈ শ্রীগুরবে নমঃ ॥
অর্থ:
যিনি এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে বিরাজমান সেই সর্বব্যাপী সত্যকে উপলব্ধি করান—সেই গুরুকে প্রণাম।

যার জীবনে গুরুর আশীর্বাদ আছে, তার পথ কখনো অচল হয় না।
20/04/2026

যার জীবনে গুরুর আশীর্বাদ আছে, তার পথ কখনো অচল হয় না।

গতকাল পবিত্র তিথিতে ১০৮ স্বামী ভোলানন্দগিরি মহারাজ এর ৯৮তম তিরোধান দিবস উপলক্ষে Sylhet-এর ভোলানন্দ রাসকুঞ্জ আশ্রমে গভীর ...
17/04/2026

গতকাল পবিত্র তিথিতে ১০৮ স্বামী ভোলানন্দগিরি মহারাজ এর ৯৮তম তিরোধান দিবস উপলক্ষে Sylhet-এর ভোলানন্দ রাসকুঞ্জ আশ্রমে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়।
এই পবিত্র অনুষ্ঠানে আশ্রম প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। শাস্ত্রবিধি অনুসারে পূজা, পাঠ, নামসংকীর্তন ও ভোগ নিবেদন অনুষ্ঠিত হয়। মহারাজের পবিত্র জীবন, ত্যাগ ও আধ্যাত্মিক আদর্শ স্মরণ করে ভক্তবৃন্দ তাঁর চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
আশ্রমে স্থাপিত মহারাজের চিত্রপটে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এক গাম্ভীর্যপূর্ণ ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের হৃদয়ে তাঁর শিক্ষার আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এই পুণ্য তিথিতে।
এই মহান তিরোধান দিবস আমাদের সকলকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্ম, সেবা ও মানবকল্যাণের পথে এগিয়ে চলার আহ্বান জানায়। 🙏

পরম পূজ্যপাদ শ্রীশ্রী ব্রহ্মলীন ১০৮ স্বামী ভোলানন্দগিরি মহারাজের ৯৮তম তিরোধান দিবসে জানাই আমাদের অন্তরের গভীরতম শ্রদ্ধা ...
16/04/2026

পরম পূজ্যপাদ শ্রীশ্রী ব্রহ্মলীন ১০৮ স্বামী ভোলানন্দগিরি মহারাজের ৯৮তম তিরোধান দিবসে জানাই আমাদের অন্তরের গভীরতম শ্রদ্ধা ও প্রণাম।
আজ বৈশাখ মাসের পবিত্র কৃষ্ণ চতুর্দশী তিথিতে তাঁর তিরোধান দিবস আমাদের কাছে আরও তাৎপর্যময় ও পূণ্যদায়ক হয়ে উঠেছে।
তিনি ছিলেন এক মহাযোগী, জ্ঞান ও ভক্তির আলোকবর্তিকা, যাঁর জীবন ও বাণী আজও অসংখ্য মানুষের পথপ্রদর্শক। তাঁর ত্যাগ, সাধনা ও করুণাময় আদর্শ আমাদের আত্মিক উন্নতির পথ দেখায়।
এই পবিত্র তিথিতে আমরা তাঁর শ্রীচরণে নিবেদন করি আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতা এবং প্রার্থনা করি—
তিনি যেন আমাদের জীবনে সত্য, ধর্ম ও প্রেমের পথে চলার শক্তি প্রদান করেন।
🕉️ “গুরু কৃপা হি কেবলম্” 🕉️
শত শত প্রণাম,
শ্রীগুরুচরণে নিবেদিত।

জয় গুরু শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা।
15/04/2026

জয় গুরু
শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা।

জয় গুরু আজ আগরতলার কুঞ্জবনস্থিত ভোলাগিরি আশ্রমে এক পবিত্র ও স্মরণীয় মুহূর্তের সৃষ্টি হয়। হরিদ্বার ভোলাগিরি আশ্রম ও ভো...
01/04/2026

জয় গুরু
আজ আগরতলার কুঞ্জবনস্থিত ভোলাগিরি আশ্রমে এক পবিত্র ও স্মরণীয় মুহূর্তের সৃষ্টি হয়। হরিদ্বার ভোলাগিরি আশ্রম ও ভোলানন্দগিরি সম্প্রদায়ের বর্তমান মহামণ্ডলেশ্বর তেজসানন্দ গিরি মহারাজ আমাদের আশ্রমে আগমন করেন।
তিনি আমাদের আশ্রমের মহারাজ সেবানন্দ গিরি জীর সঙ্গে আসন গ্রহণ করে ভক্ত ও শিষ্যদের উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি আশ্রমের চারিদিক পরিদর্শন করেন। এরপর দুই মহারাজ আশ্রমের বটবৃক্ষের নিচে একত্রে কিছুক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় অবস্থান করেন, যা উপস্থিত সকলের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।
এরপর আশ্রমের সকল ব্রহ্মচারী ও সাধুদের সঙ্গে সমাধি মন্দির প্রদক্ষিণ করা হয় এবং ব্রহ্মলীন শ্রীশ্রী কৃপালানন্দ গিরি মহারাজের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Address

Agartala
799006

Telephone

+3812226790

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bholananda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share