02/09/2025
জন্ম বার্ষিকী বা মৃত্যু বার্ষিকী কী পলান করার বিষয় ?
জন্ম বার্ষিকী বা মৃত্যু বার্ষিকী পালন করলে কোন ধরনের ক্যালেন্ডার অনুসরণ করবেন? ইংরেজী সন, বাংলা সন , না আরবী সন ? যেদিন জন্ম বা মৃত্যু হয়েছে পরবর্তী বছর ইংরেজীর সাথে আরবী কম পক্ষে এগার দিনের ব্যবধান হয়ে যায় । দিনের নাম পর্যন্ত সমান থাকেনা ।
জন্ম বার্ষিকী যদি উৎসব করার মতো হত তাহলে তো আমরা নিজেদের বা পিতামাতা, বা আত্মীয় স্বজনদের বা পূর্ববর্তী বড় বড় ব্যক্তিত্বদের জন্ম বার্ষিকী ও মৃত্যু বার্ষিকী পালন করতাম।
রাসুলুল্লাহ সাঃ এর অগণিত সাহাবী, তাবেঈ ও তাবে তাবেঈনদের জন্ম বার্ষিকী পালন করা উচিত ছিল অথচ তাঁদের জন্ম বার্ষিকী কেহ পালন করছেন না ।
রাসুলুল্লাহ সাঃ এর পূর্বে অগণিত নবী রাসূল এসেছিলেন তাঁদের জন্ম তারিখ সংরক্ষিত নেই। জন্ম বৃত্তান্ত নিয়ে ক্বুরআন আলোচনা করেছে কিন্তু জন্ম তারিখ ও এর অনুষ্ঠান নিয়ে কোনও আলোচনা নেই ক্বুরআন কিংবা হাদিসে!
আবু লাহাব রাসুলুল্লাহ সাঃ এর জন্মের সংবাদ শুনে তার নিজ বাদি সুয়াইবা রাঃ কে আযাদ করে দিয়েছে। তা কেবল জন্মের সংবাদ শুনে ! প্রতি বছর আবু লাহাব পর্যন্ত জন্ম বার্ষিকী পালন করে নি । এই আনন্দ মানুষের স্বভাব জাত যে কারও সন্তান জন্মের পর নিকটাত্মীয়রা খুশি প্রকাশ করে অনেক উপহার উপঢৌকন দিয়ে থাকেন। তৎকালীন সময়ে বেশী খুশি প্রকাশ এর অন্যতম মাধ্যম ছিল গোলাম বা দাসী আযাদ করা। এটি তো শুকর আদায়। জন্ম বার্ষিকী উৎসব নয় তাইতো আবু লাহাব প্রতি বছর গোলাম বা দাসী আযাদ করেন নি ?
আবু লাহাবের শাস্তি হালকা করা হয়েছে প্রতি সোমবার। এ সংক্রান্ত যে হাদিসটি উল্লেখ করা হয় তা ছিল ইবনে আব্বাস রাঃ এর একটি স্বপ্ন মাত্র যা ইবনে আব্বাস রাঃ আবু লাহাবের মৃত্যুর পর কোনও এক রাতে দেখেন। একটি স্বপ্ন তো দলীল হতে পারে না যা ক্বুরআন ও সুন্নাহ এর সাথে সাংঘর্ষিক।
কিছু সময়ের জন্য যদি মেনে নেই যে আবু লাহাবের শাস্তি লাঘব হচ্ছে! তবে কি জন্ম বার্ষিকী প্রমান হয়ে যায়? তার তো শাস্তি লাঘবের স্বপ্ন ছিল প্রতি সোমবার? তা কখনোই ছিল না প্রতি বছর রবিউল আউয়াল মাসের বার তারিখ।
রাসুল সাঃ প্রতি সোমবার রোযা রাখার একটি কারণ ছিল এটি যে তিনি ঐ দিন অর্থাত সোমবারে জন্ম করেছেন। অথচ রাসুলুল্লাহ সাঃ রবিউল আউয়ালের বার তারিখ কোনও ধরনের অনুষ্ঠান তথা উৎসব পালন করেন নি। এমনকি সাহাবায়ে কেরাম, তাবেঈ , তাবে তাবেঈন, ওলী আউলিয়া, ইমাম, ফক্বীহ, মুহাদ্দিস কেহ নিজের, বা অন্যদের এমনকী রাসুলুল্লাহ সাঃ এর জন্ম বার্ষিকী পালন করেন নি । তাহলে বারই রবিউল আউয়ালের দিনটি উৎসবের দিন হলো কিভাবে ? কেনই বা এই দিনটকে উৎসব হিসেবে পালন করা হয়? এটি কিভাবে পূণ্য অর্জনের দিন হবে ?
তাইতো সিদ্ধান্ত নিন নিজ বিচার বুদ্ধি প্রয়োগ করে যেখানে দুনিয়ার কারও জন্ম বার্ষিকী ও মৃত্যু বার্ষিকী ইবাদত নয় সেখানে বার রবিউল আউয়াল জন্ম বার্ষিকী পালন ইবাদত হয় কেমনে ?
মনে রাখবেন আপনার/ আমার প্রতিটি প্রদক্ষেপ আমাকে হয়ত জান্নাত নতুবা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাই সাধু সাবধান, আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন না জান্নাতের দিকে যাচ্ছেন, একটু হিসেব করে পা বাড়ান।
আল্লাহ সকলকে ক্বুরআন ও সুন্নাহ এর আলোকে যাবতীয় কাজ কর্ম করার তাওফিক্ব দান করুন। আমীন
মা'আস্সালাম
আবু সুফিয়ান