08/05/2021
Collected # #
যে জীবনে আপন রবকে চেনা হলো না,রবের দিকে ফেরা হলো না,রবের প্রিয় হওয়া হলো না,সে জীবন কোনো জীবন ই নয়!সে জীবন কেবলই অকৃতজ্ঞ এক আতরাফ প্রাণীর জীবন।সে জীবন স্বার্থপর এক গোলামের জীবন,যে গোলাম তাঁর মনিবকে গোনায় ধরে না,পাত্তা দেয় না অথচ তাঁর পরিচয় সে গোলাম?!(আস্তাগফিরুল্লাহ)
যে গোলাম তাঁর রবের নেয়ামত কব্জি ডুবিয়ে ভোগ করছে অথচ সেই রবের হুকুমকেই অবজ্ঞা করে চলেছে প্রতিনিয়ত।যে আমাকে সৃষ্টি করলো তাঁর হুকুম ই মেনে চললাম না,সে জীবন কি করে আশরাফুল মাখলুকাতের জীবন হতে পারে?
আমাদের মাঝে এমন অনেকে আছি,যারা আপাদমস্তক ভুলের মাঝে ডুবে আছি অথচ বুঝতেও পারি না যে ভুলের মধ্যে আছি। কারণ আগে থেকেই নিজের জীবনযাপন কে সঠিক ভাবার মত ধ্বংসাত্মক মনোভাব নিয়ে বসে আছি।তাই তো আর শুধরানো হয়ে ওঠে না।
আমার রব বলেছেন,জাহেলি যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না,পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করো অথচ দুটো লাইক কমেন্ট আর প্রশংসার আশায় আমার প্রোফাইলে এখনো ঝুলছে বেপর্দা ছবি!রবের ফরজ হুকুম পর্দা করাকে যেন বিন্দুমাত্র মূল্যই দিলাম না,ভাবখানা আমার এমন আগে নিজের মনের খায়েশ পুরা করি তারপর অন্য কথা!(আস্তাগফিরুল্লাহ)
অথচ এই আমি খুব ভালো করেই জানি,আমার বেপর্দা একটা ছবির বিনিময়ে প্রতিটা মুহুর্তে আমার আমলনামা ভর্তি হচ্ছে কবিরা গুনাহ দিয়ে,যে গুনাহের শাস্তি ভয়াবহ,যে গুনাহ থেকে পুরোপুরি ফিরে না আসলে মাফ হয় না!কত ভয়ংকর কথা ভাবা যায়?
এই যদি হয় আমার অবস্থা,তাহলে কি করে ভেবে নিতে পারি,আমি সঠিক পথে আছি,আমি আমার রবের হুকুম মেনে চলি,আমি ইসলাম মেনে চলা মুসলিম?
আবার,আমি খুব করে ভাবছি,আমার জীবনযাপন বড্ড গোছালো,বড্ড সুন্দর অথচ আমি নামাজ পড়ি না।সব কাজ হয়,হয় না কেবল দিনে রাতে ৫ বার রবের সামনে সিজদা দেওয়ার তৌফিক!
যে জীবনে ফরজ হুকুম মানার তৌফিক হয় না সে জীবন কি করে গোছালো,সুন্দর জীবনযাপন হতে পারে,আদৌও কি তাকে গোছানো,পরিপাটি, নিয়মানুবর্তিতার জীবন বলা যায়?
পর্দা,নামাজ,রোজার মত ফরজ হুকুম সহ অগণিত হুকুম সকাল বিকাল আমার দ্বারা জঘণ্য ভাবে পদদলিত হয়,হয় অবহেলিত তবুও আমার পরিচয় আমি মুসলিম(!) আমার ধর্ম ইসলাম(!)
কি এক আশ্চর্য মুসলমানিত্ব ধারণ করে বসে আছি আমরা,ফরজ পর্দা না করলে, ফরজ নামাজ আদায় না করলে,ফরজ রোজা না রাখলে,ফরজ যাকাত আদায় না করলে,ফরজ হজ্ব পালন না করলে তবুও আমার মুসলমানিত্বের কোনো ক্ষতি হয় না,আমার মুসলিম পরিচয়ের কোনো অপমান হয় না,আমার ইসলাম সবসময় একই ভাবে বহাল থাকে!(?)
অবশ্য এসব প্রশ্নের রেডিমেড কয়েকটা জবাব আছে,
"১)ইসলাম এত কঠিন না।
২)সব জায়গায় ইসলাম টানা উচিত নয়।
৩)ইসলামে কোনো জোর জবরদস্তি নেই।
৪)আমার কথা ভাবতে হবে না,আগে নিজের চিন্তা করেন!,,,,,,,,,,,,,,,,,(আরো আছে)"
ভুলে ভুলে ভরে থাকা এমন কারো কারো ভুল হয়তো এই পৃথিবীতে থাকতে ভাঙবেই না,ভাঙবে ঠিক তখন যখন সে আপন রবের সামনে বিচারের জন্য দন্ডায়মান!
যখন শুধরানোর আর কোনো উপায় নেই,উপায় নেই আর পৃথিবীতে ফিরে আসার!
কতইনা দূর্ভাগা সে জন!
আফসোসের যন্ত্রণা তাঁকে কুরে কুরে খাবে,শাস্তির ভয়াবহতা তাঁর কলিজায় কাঁপন ধরিয়ে দিবে,পাবে না কোনো সাহায্যকারী!
কি ভয়ানক সে পরিস্থিতি,কী করুণ সে পরিণতি!
আফসোস আর আজাবের যন্ত্রণাময় জীবন কে ই বা পেতে চায়?চাই না তো কেউ!
তবে সময় কি এখনো আসেনি,আপন রবের পানে ছুটে চলার?নিজেকে সত্যিকারের মুসলিমা হিসেবে তৈরি করার?আসে নি কি সময়,জান্নাতের পথে ছুটতে চাওয়া পথিকের দলে নাম লেখানোর?
রব তো তাঁকেই হেদায়েত দেন যার ফেরার ইচ্ছা আছে,চেষ্টা আছে।
কবে করবো আর সে চেষ্টা?হায়াতের রশি টা ছিঁড়ে গেলে?
রবের কাছে ফিরে যাওয়ার আগেই যেন ফিরে আসি রবের দিকে।
এ ফেরা কল্যাণের!এ ফেরা সফলতার!
Collected # #
✍️শামছুন্নাহার রুমি