Barakah - বারাকাহ্

Barakah - বারাকাহ্ Assalamualaikum

09/07/2025

নামাজ না পড়া আর নামাজ সঠিকভাবে না পড়ার শাস্তি❗️
_________________

🔥গাইয়ুন!

আপনি কি জানেন গাইয়ুন কি?

ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন গাইয়ুন হল জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ংকর উপত্যকার নাম। কেন এই উপত্যকা এত ভয়ংকর এত জঘন্য?

জাহান্নামে মানুষের আকার হবে অনেক বড়। বসা অবস্থায় এক জাহান্নামীর আকার হবে প্রায় ৪০০ কিলোমিটার! তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু। তার দেহে থাকবে অনেক মাংস। জাহান্নামের আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। দুনিয়াতে আমরা দেখছি মানুষ আগুনে পুড়ে গেলে সেখানে পুঁজ জমে।

জাহান্নামের মানুষ বারবার আগুনে পুড়বে আর বারবার পুঁজ জমা হবে। সেই পুঁজ কোথায় গিয়ে জমা হবে জানেন? তা জমা হবে জাহান্নামের গাইয়ুন উপত্যকায়। কারা থাকবে গাইয়ুনে? যারা সময় মতো, সঠিকভাবে, নিখুত ভাবে সালাত আদায় করেনি!


🔥সাকার!

আপনি কি জানেন সাকার কি?

সাকার হল জাহান্নামের আরেকটি জঘন্য উপত্যকার নাম। সাকার হলো তাদের অবস্থান যারা দুনিয়াতে সালাত আদায় করবে না।

সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ সুবাহানুওতায়ালা পবিত্র কুরআনে বলেছেন, 'আমি দাখিল করব সাকারে। তুমি কি জানো সে সাকার কি? যা জীবীতও রাখবে না আবার একেবারে মৃত করেও ছাড়বে না । গায়ের চামড়া ঝলসিয়ে দেবে। সেখানে নিয়োজিত আছে ১৯ জন ফেরেস্তা।‌' (সূরা মুদ্দাসসির : ২৬-৩০)


🔥ওয়াইল!

আপনি কি জানেন ওয়াইল কি?

ওয়াল জাহান্নামের আরেকটি ভয়ানক উপত্যকা।

'অতএব ওয়াইল সেসব সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাত সম্পর্কে বেখবর'। (সূরা মাউন: ৪-৫)

সাহাবীদের মতে ওয়াইল এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদের সাপ আর জীবজন্তুরা খেয়ে ফেলবে। তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে। পুনরায় সাপ আর জীবজন্তুরা তাদেরকে খেয়ে ফেলবে । পুনরায় দেহ ফিরে পাবে। এভাবে চলতেই থাকবে।

ওয়াইল সম্পর্কে আল্লাহ সুবহানাওতায়ালা আরও বলেছেন, 'যখন তাদেরকে বলা হবে নত হও তখন তারা নত হয় না। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে।' (মুরসালাত : ৪৮-৪৯)


আর যারা ছাড়া সালাত আদায় করে না, কারা হবে আখেরাতে তার বন্ধু?
'আর কেয়ামতের দিন সে ফেরাউন, হামান, কারুণ আর উবাই ইবন খালফদের সঙ্গে থাকবে।' (ইবনে হিব্বান: ১৪৬৭)

ফেরাউন আর সহচর হামান আর কারুণকে তো অনেকেই জানেন। অনেকেই জানিনা উবাই ইবন খালফকে। এ এমন এক জঘন্য ব্যক্তি যাকে দয়ার নবী নিজেই হত্যা করেছেন। এই পাপাচারীকে ছাড়া নবীজি আর কাউকে নিজ হাতে হত্যা করেননি।


গাইয়ুন! সাকার! ওয়াইল হবে বাসস্থান।

আর বন্ধু হবে ফেরাউন, হামান, কারুণ‌ আর উবাই ইবন খালফ!

নামাজ না পড়া আর নামাজ সঠিকভাবে না পড়ার পরিণতি।

আল্লাহ আমাকে এবং আমাদেরকে এ আজাব থেকে হেফাজত করুন ।


আমরা অনেকেই ভাবি সব পাপ ছেড়ে বদলে গিয়ে নামাজ ধরবো। প্রিয় ভাই, আপনি যে অবস্থাই আছেন, যত পাপই করেন, নামাজ ছাড়বেন না।
বদলে গিয়ে নামাজ ধরা হয় না, বরং নামাজই একদিন আপনাকে বদলে দিবে ।

07/07/2025

"তুমি যতোই ধনী হও, যতোই জ্ঞানী হও, যত বড় পদেই থাকো না কেন — মনে রেখো, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ!"

🔸 অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইবলিস শুধু অহংকারের কারণেই অভিশপ্ত হয়েছিল।

📖 আল্লাহ তাআলা বলেন: "নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিত মানুষকে পছন্দ করেন না।"
— [সুরা আন-নাহল, আয়াত ২৩]

🕛ইসলাম প্রচার

02/05/2024

আসলেই তো! আমি আসলে কোথায় যাচ্ছি? কোন সে অন্ধকারের দিকে আমার নিরন্তর ছুটে চলা? আলোর সমস্ত আয়োজন আমার চেনা, কিন্তু কেন অন্ধকারকে আমি জীবনের গন্তব্য করে নিয়েছি? জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের সমস্ত রাস্তা আমার সম্মুখে খোলা আছে, কিন্তু সেই চিরচেনা পথে কেন আমি বাড়াতে পারি না পা?

আমি কোথায় যাচ্ছি?

21/08/2023

❒ বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও পাইলটকে আপনি চিনেন না।
❒ আপনি রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেলচালককে চিনেন না।
❒ আপনি বাসে আয়েশি করে বসে থাকেন যদিও বাস চালককে চিনেন না।

তাহলে কেন আপনি আপনার জীবন নিয়ে নিশ্চিন্ত থাকছেন না,
রিজিক নিয়ে এত পেরেশান কেন,কিছু পাওয়া না পাওয়া নিয়ে এতো আক্ষেপ কেন? যখন আমরা জানি আল্লাহই এর নিয়ন্ত্রক?

❒ আল্লাহর উপর ভরসা করুন। তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী❤️

■ মহান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
‎وَاللّٰهُ خَيۡرُ الۡمٰكِرِيۡنَ
“আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।”
[আলে ইমরানঃ৫৩]

28/07/2023

ইয়া আল্লাহ 😪

28/07/2023

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যাদের আশানুরূপ ফলাফল হয়নি তারা কেউ ভেঙ্গে পড়ো না। ভুলে যেও না ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। সবে তো শুরু। এখনো জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি আছে। আল্লাহর উপর ভরসা করে নব উদ্যোমে এগিয়ে চলো। দ্বীন ও দেশের তরে আল্লাহ তোমাদেরকে কবুল করুন।

Assalamualaikum
27/07/2023

Assalamualaikum

27/07/2023

Remainder
Everyone

13/07/2023

এক নেককার ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ‘আপনার মুখে সবসময় হাসি লেগে থাকা এবং মানসিকভাবে নির্ভার থাকার রহস্য কী?’
তিনি উত্তর দিলেন, ‘আমার সব বিষয় আল্লাহর হাতে থাকার পরও দুশ্চিন্তা করতে লজ্জা লাগে।’

আপনি শুধুমাত্র চল্লিশ দিন পূর্ণ মনোযোগ, ইখলাস ও অধিক পরিমাণে তাওবাহ্-ইস্তিগফার নিয়মিত দৈনিক হাজার বার 'আমল করুন। দেখবেন...
12/07/2023

আপনি শুধুমাত্র চল্লিশ দিন পূর্ণ মনোযোগ, ইখলাস ও অধিক পরিমাণে তাওবাহ্-ইস্তিগফার নিয়মিত দৈনিক হাজার বার 'আমল করুন। দেখবেন তখন আপনার চিৎকার করে কান্না আসবে যে, জানা নেই অতীতে এই নি'মাত থেকে বঞ্চিত হয়ে কতো কিছুই না হারিয়েছি।

• মুফতি মুহাম্মাদ খুবাইব (হাফিযাহুল্লাহ)

06/07/2022

Address

London
LU48BQ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barakah - বারাকাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share