Jalalia Mosque Maktab & Hafizia Madrasha, Cardiff,UK

Jalalia Mosque Maktab & Hafizia Madrasha, Cardiff,UK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jalalia Mosque Maktab & Hafizia Madrasha, Cardiff,UK, Religious organisation, machen Place, Cardiff.

18/04/2026
17/09/2024

Soft reminder
আজ বাদ মাগরিব কার্ডিফ জালালিয়া মসজিদে ঈদে মিলাদুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হবে।
সবাই আমন্ত্রিত।
https://anupomnews24.com/2024/09/87158/

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল ১৭ সেপ্টেম্বর নিজস্ব প্রতিবেদক::বৃটেনের ওয়েলস...
10/09/2024

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল ১৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক::
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদ ও ইসলামী এডুকেশন সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে এক ওয়াজ ও মিলাদ মাহফিল আগামী ১৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব, লন্ডন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস জনাব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব।

কমিউনিটির সকলের উপস্থিতি কামনা করেছেন জালালিয়া মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি মুহিবুর ইসলাম।

"মুহাররম ও পবিত্র আশুরার তাৎপর্য ও ফজিলত উপলক্ষে  বৃটেনের কার্ডিফে ওয়াজ ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিতনাজমুল সুমন:বৃটেনের ওয়েল...
21/07/2024

"মুহাররম ও পবিত্র আশুরার তাৎপর্য ও ফজিলত উপলক্ষে বৃটেনের কার্ডিফে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নাজমুল সুমন:
বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের
জালালীয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে "মুহাররম ও পবিত্র আশুরার তাৎপর্য ও ফজিলত" উপলক্ষে গত ৩০ শে 'জুলাই মঙ্গলবার এক ওয়াজ, দু'আ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জালালীয়া মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট মাওলানা
আব্দুল মুকতাদির সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন লন্ডনস্থ দারুল হাদিস মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আব্দুল কাহ্হার মহোদয়,
ওয়াজের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা জালাল উদ্দিন ও গজল পরিবেশন করেন শাহিদুল ইসলাম,
কমিটি ও কমিউনিটির উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য ধনবাদ জানান জালালীয়া মসজিদ কমিটির ভারপ্রাপ্ত চেয়াম্যান ইউসুফ খান জিমি,
ওয়াজ মাহফিলে উপস্হিত ছিলেন আন্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশন সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ,কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনার
ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ হারুন তালুকদার, জালালীয়া মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া,
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ইয়ুথ সেক্রেটারি ও ওয়েলসের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন,
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েলসের কনভেনার ও মসজিদ কমিটির এসিষ্টেন্ট সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব,গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েলস রিজিওনএর ভারপ্রাপ্ত সেক্রেটারি খলিলুর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েলসের জয়েন্ট কনভেনার সৈয়দ ইকবাল আহমেদ, জয়েন্ট কনভেনার শাহ গোলাম কিবরিয়া,
মসজিদের ট্রাস্টি আলহাজ্ব জিলু মিয়া, আলহাজ্ব মুছব্বির আলী, খাদিমুল ইসলাম, মসজিদ কমিটির ট্রেজারার সুমন আলী, খলিলুর রহমান, সদস্য সৈয়দ আশরাফ আলী, মুসলিম আলী, আব্দুল মালিক, আলমগীর আলম, ইকবাল আহমদ, ফয়েজ মিয়া, কয়েস খান, তায়েফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান দিলওয়ার আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াওর আলী, আন্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার শাহ কারি শাহ মোহাম্মদ তসলিম, বিশিষ্ট সমাজসেবক আকিল আহমদ, আলহাজ্ব আসাদ মিয়া, সৈয়দ শফিকুল হক রানু, আহাদ মিয়া, কার্ডিফ আল ইসলাহ্'র সভাপতি কারি নুরুল ইসলাম, সেক্রেটারি সাংবাদিক মুজাম্মিল আলী, মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুল হামিদ, শাহিদুল ইসলাম,ও ফারুক মিয়া, সহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ।
ওয়াজ মাহফিলে বিশিষ্ট মাওলানা মুহাম্মদ আব্দুল কাহ্হার মহোদয়, তাঁর বয়ানের প্রারম্ভের দিকে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করে বলেন- আল্লাহ তা'আলা কিছু দিনকে কিছুদিনের উপর, কিছু মাসকে কিছু মাসের উপর এবং কিছু সময়কে সময়ের উপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর প্রতিটি ফজিলতমন্ডিত মাস, সময়, দিনকে ইমানদারদের দান করেছেন নাফরমানি থেকে বেঁচে সহজে আল্লাহ্'র সন্তুষ্টি ও পরকালের পুঁজি সংগ্রহের জন্য।তিনি বলেন আরবি মাস সমূহের মধ্যে মহররম মাস সম্মানিত মাস এবং আশুরার দিন বরকতময় দিনগুলোর মধ্যে একটি।
আল্লাহ তায়ালা মুহররম মাসে অনেক ফজিলত দান করেছেন: তন্মধ্যে কিছু উল্লেখ করা হলো।
১) মুহররম এর প্রথম ফজিলত ও তাৎপর্য হলো, হিজরী বছরের ১২ মাসের মধ্যে এটি প্রথম মাস।
২) এই মাসটি বছরের সম্মানিত চারটি পবিত্র মাসের মধ্যে একটি।আল্লাহ রাব্বুল আলামীন সুরা তাওবার ৩৬নং আয়াতে বলেন- “নিশ্চয় আল্লাহর বিধান ও গননায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান।
৩) এই মাসে রোজা রাখা অন্যান্য মাসের চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “রামাদানের পর সর্বোত্তম রোজা মুহররম মাসের এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ। (সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান আল-তিরমিযী)
৪) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসটিকে “আল্লাহর মাস” বলে উল্লেখ করেছেন, যদিও সমস্ত মাস আল্লাহ তাআলার সৃষ্ট । কিন্তু এই মাসের গুরুত্ব ও মর্যাদার কারণে আল্লাহর দিকে সম্পৃক্ত করেছেন।আর এটা স্পষ্ট কথা যে আল্লাহ তা'য়ালার সাথে সম্পর্কিত বিষয়গুলি সম্মানজনক এবং শ্রেষ্ঠতর। যেমন বাইতুল্লাহ, কা'বাতুল্লাহ ইত্যাদি।
৫) এই মাসে আশুরার দিন রয়েছে, যে দিনের রোযা এক বছরের গুনাহের কাফফারা।
এ মর্মে তিনি উল্লেখ করেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আশুরার রোজা সামনের এবং পিছনের এক বছরের গুনাহের কাফ্ফারা।(সহিহ মুসলিম)।
তিনি বলেন এই মহররম মাসের ১০ম তারিখ তথা আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। মুসা (আ.)-এর দোয়ায় আল্লাহ তাআলা রেড-সি বা লোহিত সাগরকে বিভক্ত করে দিয়েছিলেন এবং মুসা (আ.) ও তার অনুসারীরা নিরাপদে পার হতে পেরেছিলেন, কিন্তু ফেরাউন ও তার বাহিনী ডুবে যায়। আরো বলেন আশুরার দিনে আল্লাহ তাআলা আদম (আ.)-এর তওবা কবুল করেছিলেন। আশুরার দিনে আল্লাহ তাআলা অনেক নবী ও তাদের অনুসারীদের বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্তি দিয়েছেন, অনেক নবী রাসুলদের আল্লাহ পরিক্ষা নিয়েছেন ও তাঁহারা উত্তীর্ন হয়েছেন।
সর্বশেষ যে ঘটনাটি ইমানদার নবী প্রেমিকদের মনে পীড়া দেয় সেটি হচ্ছে আশুরার দিনেই ৬১ হিজরিতে নবী দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) ও তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। তিনি বলেন
ইসলামের বর্ণনামতে- আশুরার দিন কেয়ামত ঘটবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। তিনি সকলকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়, হালাল উপার্জন ও বিশেষত: বাচ্চাদের দ্বীনি শিক্ষা দীক্ষার প্রতি যত্নশীল হওয়ার তাগিদ দেন।
বিশেষত: আশুরার দিনটি মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সবাই যেন তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন সে বিষয়ে গুরুত্বারূপ করেন।পরিশেষে মীলাদ, দোয়া ও শিন্নী বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি করা হয়। দোয়ার মাধ্যমে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।। *********************************************
সংবাদদাতা; নাজমুল সুমন, কার্ডিফ, ওয়েলস ইউকে,


----- কার্ডিফ জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত শুরু হবে ২৮ জুলাই ------*ব্রিটেনে বিভিন্ন শহরে সামার হলিডে সময়ে দারুল ক্বি...
08/07/2024

----- কার্ডিফ জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত শুরু হবে ২৮ জুলাই ------
*ব্রিটেনে বিভিন্ন শহরে সামার হলিডে সময়ে দারুল ক্বিরাত অনুষ্ঠিত হবে*।আপনার সন্তানকে নিকটস্থ সেন্টারে কুরআন শিক্ষায় ভর্তি করুন।*

আপনার সন্তানকে কুরআন শিক্ষা ও ইসলামী শিক্ষা দেয়া অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে প্রতিকুল পরিবেশে বেড়ে ওঠা বৃটিশ মুসলিম সন্তানদের ইসলামের জ্ঞান দেয়া অপরিহার্য কর্তব্য। এখানে অন্য কালচার দেখে শিশুরা বড় হয়।
এই সত্যকে উপলব্ধি করে প্রতিবছরের মতো এবারও কার্ডিফ জালালিয়া মসজিদে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স দারুল ক্বিরাত -২৪ আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

কার্ডিফ এবং পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় পাঠানোর জন্য সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ করছি।
এছাড়াও বিস্তারিত জানতে +44 7771 204224 নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

আলহামদুলিল্লাহ, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এখন বিশ্বময়।এরই ধারাবাহিকতায় গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহরে সামার হলিডে সময়ে দারুল ক্বিরাতের কোর্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নিকটস্থ সেন্টারে আপনার সন্তানকে কুরআন শিক্ষায় ভর্তি করবেন প্লিজ।

𝗘𝗶𝗱 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 - 𝗪𝗲𝗱𝗻𝗲𝘀𝗱𝗮𝘆, 𝟭𝟬𝘁𝗵 𝗔𝗽𝗿𝗶𝗹 𝟮𝟬𝟮𝟰Jalalia Mosque & IEC is pleased to confirm the day of Eid al-Fitr (1 Shawwa...
09/04/2024

𝗘𝗶𝗱 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 - 𝗪𝗲𝗱𝗻𝗲𝘀𝗱𝗮𝘆, 𝟭𝟬𝘁𝗵 𝗔𝗽𝗿𝗶𝗹 𝟮𝟬𝟮𝟰

Jalalia Mosque & IEC is pleased to confirm the day of Eid al-Fitr (1 Shawwal 1445) will be observed on Wednesday, 10th April 2024.

We will be holding our 𝗘𝗶𝗱 𝗽𝗿𝗮𝘆𝗲𝗿𝘀 𝗮𝘁 *Jalalia Mosque & IEC* at the following times:
🕗 8:00am
🕙 10:00am

𝗣𝗿𝗮𝘆𝗲𝗿𝘀 𝘄𝗶𝗹𝗹 𝘀𝘁𝗮𝗿𝘁 𝗽𝗿𝗼𝗺𝗽𝘁𝗹𝘆. Please allow plenty of time for parking and be mindful of local residents when parking your vehicles.

𝗭𝗮𝗸𝗮𝘁 𝗮𝗹-𝗙𝗶𝘁𝗿 𝗿𝗲𝗺𝗶𝗻𝗱𝗲𝗿

Zakat al-Fitr is a charitable donation that must be given before the Eid prayer (£10 for each member of the family).

You can pay your Zakat al-Fitr via the following -
- Fitra box in the Mosque; or
- Bank Transfer,
Sortcode: 20-18-27
A/C No.: 00490180
REF "Fitra".

Jazakum Allah Khair
Jalalia Mosque & IEC

Jalalia Masjid Cardiff Ramadan Timetable 2024
02/03/2024

Jalalia Masjid Cardiff
Ramadan Timetable 2024

Address

Machen Place
Cardiff
CF116ER

Alerts

Be the first to know and let us send you an email when Jalalia Mosque Maktab & Hafizia Madrasha, Cardiff,UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jalalia Mosque Maktab & Hafizia Madrasha, Cardiff,UK:

Share