Birmingham Jamiate Ulamae Islam Europe

Birmingham Jamiate Ulamae Islam Europe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Birmingham Jamiate Ulamae Islam Europe, Religious organisation, 299 Somerville Road, Birmingham.

22/03/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
★তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম★

🌴জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম 🌴
শাখার পক্ষ থেকে দেশবিদেশে অবস্থানরত সকলকে
ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙

09/03/2026
08/01/2026

জমিয়ত শত বছরের পরীক্ষিত আদর্শিক ঐতিহ্যের একটি সোনালী আদর্শিক ব্রান্ড।

জমিয়তের শত বছরের আদর্শিক সোনালী ইতিহাসে কখনও মুনাফিকি করার বিন্দুমাত্র উদাহরণ নেই এবং কোন মুনাফিককে আশ্রয় প্রশ্রয়েরও কোন প্রমাণ নেই।

জমিয়ত জমিয়ত ই ,
জমিয়তের সমালোচনা করা সহজ,কিন্ত জমিয়তের সমপর্যায়ে আসতে হলে শতবর্ষের আভিজ্ঞতা প্রয়োজন।

অনেকে গত কিছুদিন পুর্বেও জমিয়তের ঐতিহাসিক সিদ্ধান্তের বিরুদ্ধে যতসব বলে বেড়ালেও আজ তাদের কপালে হতাশার ভাঁজ।

এই হতাশার ভাঁজ দেখে হাসতে ইচ্ছা করলেই মনে মনে কিন্ত কস্ট হচ্ছে।

এই কস্ট থেকে পরামর্শ থাকবে,জমিয়ত নামক আদর্শিক ব্রান্ডের বিপরীতে কিছু বলতে গেলে বুঝে শুনে বলার।

জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার আজকের তারবিয়াহ মাহফিল।
05/01/2026

জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার আজকের তারবিয়াহ মাহফিল।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার নিয়মিত মাসিক তারবিয়াহ মাহফিল।
17/12/2025

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার নিয়মিত মাসিক তারবিয়াহ মাহফিল।

04/12/2025

ইসলামে রিয়া (লোক দেখানো )খুব বড় একটি আত্মিক রোগ এবং গুনাহ। এটি এমন একটি কাজ, যা একজন মানুষ বাহ্যত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য,কিন্তু উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি নয়—বরং মানুষের দৃষ্টি আকর্ষণ, প্রশংসা বা সম্মান পাওয়া।

একসময় সমাজের আলিম উলামা এবং আল্লাহ ভীরু মুসলমানদের মধ্যে "রিয়া" অর্থাত লোক দেখানো আমল নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করলেও বর্তমান সময়ে এর কোন বালাই নেই।প্রতিটা ভাল কাজ বা ইবাদতে লোক দেখানো টাই এখন সকলের মুখ্য উদ্দেশ্য হয়ে পড়েছে।

সব চাইতে আশংকার বিষয় হচ্ছে সমাজের কিছু নামধারী আলিম,মুফতি ও তথাকথিত ইসলামিস্ট দাবিদার রিয়াকাররা,রিয়াকে এমন এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন যে রিয়া করাকে এখন গর্ব বোধ ,মহত্ত ও সফলতার সিঁড়ি হিসাবে মনে করেন।আখেরাত,পুল সিরাত,জান্নাত-জাহান্নাম ও আযাব গযবের ভয় ভীতি উপেক্ষা করে দুনিয়ার সাময়িক সফলতা ই এখন একমাত্র লক্ষ্য।

তাদের এমন হীন আচরণের জন্য সমাজে রিয়া বা (লোক দেখানো) যে একটা মারাত্মক অপরাধ তা সাধারণ মানুষের কাছে স্বাভাবিক হয়ে যাচ্ছে।মানুষ রিয়াকে এখন অপরাধ বলে মনে করেনা।চতুর্দিকে লোক দেখানোর কম্পিটিশন,যে যত বেশি লোক দেখাতে পারল সেই সফল।

রিয়া (লোক দেখানো) সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ–এর শক্তিশালী সতর্কবার্তা ও কঠিন শাস্তি সম্পর্কিত হাদীস।

— বিখ্যাত হাদীস

قال رسول الله ﷺ:
"إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ."
قالوا: وما الشِّرْكُ الأَصْغَرُ يا رسول الله؟
قال: "الرِّيَاءُ."

রাসূলুল্লাহ ﷺ বলেন:

> “আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি আশঙ্কা করি তা হলো ছোট শিরক।”
সাহাবারা জিজ্ঞাসা করলেন: “হে আল্লাহর রাসূল, ছোট শিরক কী?”
তিনি বললেন: “রিয়া (লোক দেখানো)।”

রিয়াকারের ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না।

قال رسول الله ﷺ:
"يقولُ اللهُ تعالى يومَ القيامةِ: اذهَبوا إلى الذينَ كُنتُم تُراءونَ في الدُّنيا، فانظُروا هل تجِدونَ عندَهُم جزاءً؟"

কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন—

> “তোমরা দুনিয়ায় যাদের দেখানোর জন্য আমল করতে, আজ তাদের কাছে যাও।
দেখো, তারা কি তোমাদের কোনো প্রতিদান দিতে পারে?”

প্রথম তিনজন যাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে — তারা রিয়াকার।

قال رسول الله ﷺ:
"أولُ الناسِ يُقضى يومَ القيامةِ عليه رجلٌ استُشهِد… ورجلٌ تعلَّم العلمَ وعلَّمه وقرأ القرآن… ورجلٌ وسَّع اللهُ عليه وأعطاه من أصنافِ المال… "
ثم يقول الله لهم:
"كذبتَ… ولكنك فعلتَ لِيُقالَ…"
ثم قال:
"فأُمرَ به فسُحِبَ على وجهه حتى أُلقِي في النار."

*যোদ্ধা (মুজাহিদ)
*কুরআন পাঠ/আলোচনা করা আলিম
*দানশীল ধনী

এদের প্রত্যেককে আল্লাহ বলবেন—

> “তুমি মিথ্যা বলেছ! তুমি আল্লাহর জন্য করোনি;
মানুষের থেকে সম্মান পাওয়ার জন্য করেছিলে।”

এরপর ফেরেশতারা তাকে মুখ থুবড়ে টেনে নিয়ে যাবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে।

আল্লাহ আমাদের সবাই কে রিয়া (লোক দেখানোর আমল থেকে হেফাজত করুন।

اللهم إني أعوذ بك أن أشرك بك شيئاً أعلمه، وأستغفرك لما لا أعلمه.

জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার নিয়মিত মাসিক তারবিয়াহ মাহফিল গত ১/১২/২০২৫ তারিখ স্থানীয় শাহপরান মসজিদে অনুষ্ঠ...
02/12/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার নিয়মিত মাসিক তারবিয়াহ মাহফিল গত ১/১২/২০২৫ তারিখ স্থানীয় শাহপরান মসজিদে অনুষ্ঠিত হয়।
উক্ত তারবিয়াহ মাহফিলে পবিত্র কোরআনের দারস পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ মাও হবিবুল্লাহ।
তার পেশ কৃত দারসের মুল আলোচ্য বিষয় ছিল পবিত্র কুরআনে উল্লেখিত হযরত লোকমান আঃ কর্তৃক ছেলের প্রতি গুরুত্বপূর্ণ উপদেশ সমুহ।

নিম্নে দারসুল কুরআনে আলোচিত ছেলের প্রতি হযরত লোকমান (আ.)-এর উপদেশসমূহ সংক্ষেপে আলোকপাত করছি:

1. আল্লাহর সাথে কাউকে শরিক করো না

“হে বৎস! আল্লাহর সাথে কোনো শরিক করো না। নিশ্চয়ই শির্ক একটি মহা অত্যাচার।”
— (সূরা লুকমান, 31:13)

2. পিতা-মাতার প্রতি সদয় হও

তাদের প্রতি কৃতজ্ঞ হও, বিনয়ের সাথে আচরণ করো।
যদি তারা আল্লাহর সাথে শরিক করতে বলে, তবে সে বিষয়ে তাদের মান্য করবে না—তবে দুনিয়াবী বিষয়ে ভালো আচরণ করবে।

3. আল্লাহ সবকিছুই জানেন

খুব ক্ষুদ্র জিনিস—সরিষার দানা, পাহাড়ে বা আকাশ-পৃথিবীর যেকোনো স্থানে থাকলেও—আল্লাহ তা জানেন।

4. নামাজ প্রতিষ্ঠা করো

সময়মতো নিয়মিত নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন।

5. সৎকাজের নির্দেশ এবং অসৎকাজ থেকে নিষেধ করো

সমাজে ন্যায় ও সৎকর্ম প্রতিষ্ঠা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার আদেশ দিয়েছেন।

6. বিপদে ধৈর্য ধারণ করো

কোনো কষ্ট বা বিপদ এলে ধৈর্য ধরে সহ্য করতে বলেছেন।
ধৈর্য আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ উপায়।

7. অহংকার ও উদ্ধত আচরণ করো না

মাটিতে দম্ভভরে হাঁটতে নিষেধ করেছেন।
গর্ব-অহংকার আল্লাহ পছন্দ করেন না।

8. আচরণে ভদ্রতা বজায় রাখো

চলাফেরায় মধ্যমপন্থা অবলম্বন করা, কোমল কণ্ঠে কথা বলা এবং অযথা উচ্চস্বরে কথা না বলার উপদেশ দিয়েছেন।
“নিশ্চয়ই সবচেয়ে বাজে শব্দ হলো গাধার ডাক।”।

লোকমান (আ.) তাঁর ছেলেকে যে বিষয়গুলো শিখিয়েছেন তা হলো—
তাওহিদ, ইবাদত, নৈতিকতা, ধৈর্য, সমাজের দায়িত্ব, পিতা-মাতার প্রতি কর্তব্য এবং ব্যক্তিত্ব গঠনের আদর্শ আচরণ।

অনুষ্ঠিত তারবিয়াহ মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জমিয়ত উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার সিনিয়র সহ সভাপতি হাফিজ মাও আব্দুর রব ফয়েজী।

পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া এবং আপ্যায়নের মাধ্যমে তারবিয়াহ মাহফিলের সমাপ্তি হয়।

02/12/2025

জমিয়ত আকাবির আসলাফের প্রকৃত অনুসারী একটি আদর্শিক বিপ্লবী কাফেলা।

জমিয়তের শত বছরের সোনালি ঐতিহ্যে সাংগঠনিক ভুল সিদ্ধান্তের কোন নজির নেই।
জমিয়ত কখনও বাতাসের তালে তালে আদর্শ বিক্রি করেনা।

কওমী ঘরানার যে সমস্ত ইসলামিক দল আজ আদর্শ হীন ঐক্যের নামে জমিয়ত ও আকাবির আসলাফদের আদর্শ নিয়ে যতোসব বলতেছেন আপনাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও ই যথেষ্ট।

Address

299 Somerville Road
Birmingham
B109DT

Website

Alerts

Be the first to know and let us send you an email when Birmingham Jamiate Ulamae Islam Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Birmingham Jamiate Ulamae Islam Europe:

Share