26/05/2026
🪷সৎদেবতারা কখন কার কাছে আসেন এবং এলে কীভাবে বোঝা যায় 🪷
সৎ দেবতারা সাধারণত তাদের কাছেই বেশি আসেন, যারা সবসময় বুদ্ধ-ধর্ম পালন করেন, নিয়মিত পুণ্যকর্ম করেন, ধ্যান-অনূশীলন করেন এবং শীল পালন করেন।এই সৎ দেবতারা কখনও আসেন তাদের কাছ থেকে মৈত্রী ও পুণ্যের ভাগ (অংশীদার) লাভ করার জন্য, আবার কখনও তাদের রক্ষা ও সহায়তা করার উদ্দেশ্যে।
এ ধরনের দেবতারা সাধারণত রাতের সময়, বিশেষ করে যখন কেউ বুদ্ধ বন্দনা করেন, প্রার্থনা করেন বা ধ্যান অনুশীলন করেন—তখন বেশি আসেন বলে বলা হয়।
যখন এই সৎ দেবতারা কারও ঘরে বা আশেপাশে উপস্থিত হন, তখন কিছু লক্ষণ অনুভব হতে পারে। যেমন—
🌑 ফুলের মতো সুগন্ধ পাওয়া য়ায়।
🌕চোখে আলোর ঝলক বা আলোকরশ্মি দেখা।
🌑পাশে কেউ আছে বলে অনুভব হওয়া।
🌕পুরো শরীরে শিহরণ জাগতে পারে।
এসবকেই সৎ দেবতাদের আগমন বোঝার কিছু লক্ষণ হিসেবে বলা হয়ে থাকে।
🌼 সবার কল্যাণ হোক, মঙ্গল হোক।🌼
🌼জগতে সকল প্রাণী সুখী হোক।🌼