19/01/2026
আহলে রাসুলের দুশমন - আল্লাহ রাসুলের দুশমন।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহতাআলা তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। (সূরা নিসা: ৯৩)
ঈমান দ্বীনের প্রাণ পবিত্র আহলে বায়েতের খুনি দুশমন ও ইসলামের খেলাফত উৎখাতকারি এবং হাদিস শরীফে হকের দুশমন বাগী ও জাহান্নামের দল ঘোষিত (বোখারী শরীফ-৪৪২,৩৯৬১) সাহাবি বেশধারী মোনাফেক মোয়াবিয়া ও কাফের এজিদপন্থী বাতিল খারেজি চক্রান্ত থেকে ঈমান ইসলাম আহলে সুন্নাত রক্ষায় সতর্ক হোন।
কোরআনুল করীম ও হাদিস শরীফে ঈমানের কেন্দ্র ও ইসলামের আদর্শ মাপকাঠি হিসেবে নূরে রেসালাত পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমকেই আঁকড়ে ধরে তাঁদের পথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা আশ শূরা-২৩, মুসলিম শরীফ-৪৪৩২)। আহলে রাসুল ঈমানের অবিচ্ছেদ্য বিষয় ও তাঁদের দুশমন প্রকৃত সাহাবি বা ঈমানদার নয়।
আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ইসলামের খেলাফত উৎখাত করে কলেমা কোরআন দ্বীনের বিপরীত স্বৈরদস্যুতন্ত্র বাতিল মুলুকিয়ত কায়েমের মাধ্যমে ইসলামের ধ্বংসকারি, হকের মানদন্ড প্রাণপ্রিয় আহলে রাসুলের খুনি দুশমন, খলিফাতুর রাসুল ইমামে আকবার ইমাম হাসান রাদিআল্লাহু আনহুকে মারাত্মক আহত করে ও যুদ্ধ করে পরে চুক্তির নামে প্রতারণা করে রাষ্ট্র জবরদখল এবং শেষে বিষ প্রয়োগে তাঁকে হত্যা, ইসলামের প্রতিষ্ঠাকারি মহান মকবুল সাহাবায়ে কেরামের হত্যাকারি, কাফের এজিদকে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়ে কারবালায় ইসলামের রক্ষক খলিফাতুর রাসুল ইমামে আকবার ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু ও আওলাদে রাসুল আলাইহিমুস সালামদের মর্মান্তিক হত্যাকান্ডের পথ তৈয়ারকারি, জুমাআর খোতবায় খলিফাতুর রাসুল হকের মানদন্ড মাওলায়ে আলা মাওলা আলী রাদিআল্লাহু আনহু আলাইহিস সালামের বিরুদ্ধে গালি লানত প্রচলনকারি, কোরআনুল করীম ও হাদিস শরীফে আহলে রাসুলের হত্যাকারি দুশমন ও সাহাবাদের হত্যাকারি হিসেবে হকের বিরুদ্ধে বিদ্রোহী শত্রু (বাগী) ও জাহান্নামের দল এবং মোনাফেক ঘোষিত খুনি জালিম অভিশপ্ত মোয়াবিয়াপন্থী বাতিল খারেজি ফেরকাকে আহলে সুন্নাতের ছদ্মনামে চালিয়ে দিয়ে ঈমান দ্বীন আহলে সুন্নাতকে ধ্বংস করার চক্রান্ত চলছে।
হকের মাপকাঠি পবিত্র আহলে রাসুলের প্রেম-বন্ধন-আনুগত্য তথা ঈমানী ধারাকে বাতিল শিয়াবাদের অপবাদ দেয়া এবং হকের দুশমন খুনি বাগী জালিম মোয়াবিয়া ও মাগদুব কাফের এজিদকে ইসলাম বা আহলে সুন্নাতের মাপকাঠি হিসেবে চালিয়ে দেয়া ইসলামের বিরুদ্ধে ইতিহাসের সর্বনিকৃষ্ট কুফরি ষড়যন্ত্র, যা প্রতিরোধ ঈমানী কর্তব্য।
ওয়াবি সালাফি শিয়া মওদুদিবাদ যেমন ইসলামের নামে বাতিল ধোকা তেমনি মোয়াবিয়াবাদি এজিদবাদি খারেজি ফেরকাও আহলে সুন্নাতের মুখোশে ঈমান ধংসাত্মক বাতিল ধোকা ।
খুনি বাগী জালিম মোয়াবিয়া এজিদের দালালি ঈমান দ্বীনের প্রাণ নুরে রেসালাত প্রাণপ্রিয় আহলে রাসুলের বিরুদ্ধে যুদ্ধ তথা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়া। মোয়াবিয়া এজিদের কুফর খুন জুলুম মুলুকিয়তের সমর্থক সুন্নী নয় সুন্নীয়তের শত্রু খারেজি বাতিল ।
আমরা সকল ঈমানী ভাইবোনকে মোয়াবিয়াবাদি এজিদবাদি বাতিল খারেজি ধোকা ও সব বাতিল থেকে ঈমান ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াত রক্ষায় সতর্ক থাকার ও নিজেদের সঠিক পথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
=================
ইমামে আহলে সুন্নাত শায়খুল হাদিস আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ ও
আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা এর দিকনির্দেশনায়-
World sunni movement বিশ্ব সুন্নী আন্দোলন এর পক্ষে -
আল্লামা আরেফ সারতাজ, হাফেজ আল্লামা ইলিয়াস শাহ,
মুফতি আল্লামা রেজাউল কাওসার, মুফতি আল্লামা সিবগাতুল্লাহ এরশাদ
Facebook: Worldsunnimovement, Mobile: 01612128884, 01720494928