Centro Islamico de Barcelona বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ

  • Casa
  • España
  • Barcelona
  • Centro Islamico de Barcelona বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ

Centro Islamico de Barcelona বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ Información de contacto, mapa y direcciones, formulario de contacto, horario de apertura, servicios, puntuaciones, fotos, videos y anuncios de Centro Islamico de Barcelona বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ, Centro religioso, Calle Lluna 11, Bajos, Barcelona.

30/08/2026

আমাদের মাদ্রাসার আলিম ক্লাসের বাচ্চাদের ক্লাসে প্রাকটিকাল নামাজের কিছু চিত্র,বাচ্চাদের জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত,অ্যাল্লাহ তাদের ইলম ও আমল কে আরও বাড়িয়ে দিন,আমিন। 🤲🤲

আলহামদুলিল্লাহ, 🇪🇸বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা বিভাগের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছ...
05/08/2026

আলহামদুলিল্লাহ, 🇪🇸বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা বিভাগের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার বার্সেলোনার Camp Municipal de Futbol de la Satalia তে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের সুস্থ বিনোদন,শরীরচর্চা, এবং অতিমাত্রায় অনলাইন ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকে।
এই সুন্দর আয়োজন সফল করতে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন—মাদ্রাসার সম্মানিত উস্তাজবৃন্দ,মসজিদ পরিচালনা কমিটি, অভিভাবকবৃন্দ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা—সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রহিলো।

বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই সকল অভিভাবকদের, যারা নিজেদের মূল্যবান সময় দিয়ে প্রচন্ড গরম থাকা স্তত্বেও মাঠে এসেছেন উৎসাহিত করেছেন এবং সহযোগিতা করেছেন।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের সন্তানদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করুন এবং তাদেরকে সুস্থ, আদর্শবান ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন।🤲
(Admin)

04/08/2026

I Assalamualikum warahmatullah
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা বিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচের লাইভ চলতেছে

02/08/2026

সামার কোরান এবং তাজবীদ কোর্স ২০২৬ ,আম মশক (২য় শিফট)জামাতে আউয়াল - খামিছ।

🕌 আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো মাসিক স্টুডেন্টস অ্যাসেম্বলি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানঅদ্য ২৬শে জুলাই ২০২৬, রবিবা...
26/07/2026

🕌 আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো মাসিক স্টুডেন্টস অ্যাসেম্বলি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

অদ্য ২৬শে জুলাই ২০২৬, রবিবার সকাল ১১:০০টায় বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের মাদ্রাসা বিভাগের নিয়মিত "Monthly Students Assembly & Prize Giving Ceremony" অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হাম্দ, নাত, কিরাআত, আজান এবং হাদিস পরিবেশন করে তাদের মেধা, আত্মবিশ্বাস ও দ্বীনি শিক্ষার চমৎকার পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের স্প্যানিশ, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য উপস্থাপন। তিনটি ভাষায় তাদের সাবলীল ও আত্মবিশ্বাসী উপস্থাপনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিগত পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। বিজয়ীদের মুখে আনন্দের হাসি এবং উপস্থিত সবার উৎসাহ-উদ্দীপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এই সুন্দর আয়োজন সফল করতে সহযোগিতা করা সকল সম্মানিত অভিভাবক,উসতাজ,মাদ্রাসা পরিচালনা কমিটি ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

আল্লাহ তাআলা আমাদের এই মাসিক অ্যাসেম্বলিকে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক উন্নয়নের জন্য কল্যাণকর করে দিন এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন।

বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ
মাদরাসা বিভাগ
📍 Barcelona, Spain
(এডমিন)

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন **গভীর শোক সংবাদ**অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে,আমাদের প্রিয় কয়েকজন ...
21/06/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
**গভীর শোক সংবাদ**
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে,আমাদের প্রিয় কয়েকজন অভিভাবক ও স্বজন দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন।

**১. জনাব আব্দুল মুকিদ খানের বড় ভাইয়ের ইন্তেকাল:**
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, সবার পরিচিত ও প্রিয় মুখ জনাব **আব্দুল মুকিদ খান** ভাইয়ের বড় ভাই আজ সকালে বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

**২. জনাব আলম হোসাইনের আম্মার ইন্তেকাল:**
বার্সেলোনা মুসলিম কমিউনিটি 'হযরত আবু বকর (রা.) ইউনিটের' সম্মানিত সভাপতি এবং বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের দাতা সদস্য জনাব **আলম হোসাইন** ভাইয়ের আম্মা কিছুক্ষণ আগে বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

**৩. জনাব শামসুল ইসলামের আম্মার ইন্তেকাল:**
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ক্যাশিয়ার জনাব **শামসুল ইসলাম** ভাইয়ের আম্মা গতকাল বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমীন।

বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন।🤲🤲
06/06/2026

বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন।🤲🤲

26/05/2026

বা:কে:জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:০০ টায়
স্থান: Plaça de Terenci Moix রাবাল নর্থ হসপিটাল এর সামনে এছাড়াও
মসজিদে ৩ টি জামাত হবে।

25/05/2026

আরাফা দিনের ফজিলত ও গুরুত্ব নিয়ে আমাদের মাদ্রাসার LEVEL2 এর মেধাবী ছাত্র আব্দুর রহমান স্প্যানিশে গুরুত্বপূর্ণ দুটি আমলের কথা তুলে ধরেছে 🤲❤️

24/05/2026

Eid Mubarak Eid Mubarak
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী

Dirección

Calle Lluna 11, Bajos
Barcelona
08001

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Centro Islamico de Barcelona বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Atajos

Compartir

Categoría