Bangladesh Islamic Center Bremen

Bangladesh Islamic Center Bremen Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Bangladesh Islamic Center Bremen, Religiöse Gemeinschaft, Buntentorsteinweg 121, Bremen.

জার্মানির এই পরিবেশে দ্বীন পালন, চর্চা ও প্রচারের লক্ষ্যে আমাদের পথচলা শুরু। মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে ইসলামিক জ্ঞান ও মূল্যবোধ বিস্তারের এক মহান ব্রত নিয়ে সামনে এগোচ্ছে এই মসজিদকেন্দ্রিক বাংলাদেশ ইসলামিক সেন্টার।

মাজলিসুস সুন্নাহপ্রতি বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:০০ টাতাকওয়া মসজিদ, ব্রেমেন
10/06/2026

মাজলিসুস সুন্নাহ
প্রতি বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:০০ টা
তাকওয়া মসজিদ, ব্রেমেন

আজকে ফ্র্রি ক্লাস থাকছে সবার জন্যে।
05/06/2026

আজকে ফ্র্রি ক্লাস থাকছে সবার জন্যে।

  🕐 Khutbah: 14:00 hr🕌 Masjidut Taqwa, Bremen📍 Buntentorsteinweg 121, 28201 Bremen
05/06/2026



🕐 Khutbah: 14:00 hr
🕌 Masjidut Taqwa, Bremen
📍 Buntentorsteinweg 121, 28201 Bremen

04/06/2026
✨ *নিজের অথবা মৃত বাবা মায়ের জন্যে সদকায়ে জারিয়া* ✨হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আদ...
30/05/2026

✨ *নিজের অথবা মৃত বাবা মায়ের জন্যে সদকায়ে জারিয়া* ✨

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আদম-সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ানো হয়।"

আমরা আমাদের দান ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আমাদের অনেকের বাবা-মা বেঁচে নেই, তাদের সেবা করার সুযোগ আমাদের আর নেই। তাই আসুন, নিজেদের অথবা মৃত বাবা-মা ও আত্মীয়-স্বজনের জন্য সদকায়ে জারিয়ার নিয়তে মসজিদে দান করি। এই দানের সওয়াব অনন্তকাল ধরে চলতে থাকবে, ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন। আমীন।

তাকওয়া মসজিদ, ব্রেমেন, জার্মানি।

যেহেতু এই মসজিদের মাসিক খরচ প্রায় ৩০০০ ইউরো, তাই আমাদের সবার উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এই মহৎ উদ্যোগের পাশে দাঁড়ানো। আন্তরিক অনুরোধ রইলো—আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় যেন এই সুন্দর প্রচেষ্টা যুগের পর যুগ টিকে থাকে এবং অমুসলিম দেশে আমরা ইসলামের সৌন্দর্য আরও সুন্দরভাবে তুলে ধরতে পারি।

সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

🌙 প্রবাসে পরিবার থেকে হাজার মাইল দূরে…তবুও ঈদের দিন আমরা একা ছিলাম না। 🤍ব্রেমেন বাংলা (তাকওয়া) মসজিদে এবারের ঈদুল আযহার ...
29/05/2026

🌙 প্রবাসে পরিবার থেকে হাজার মাইল দূরে…
তবুও ঈদের দিন আমরা একা ছিলাম না। 🤍

ব্রেমেন বাংলা (তাকওয়া) মসজিদে এবারের ঈদুল আযহার আয়োজন যেন ছিল এক টুকরো বাংলাদেশ। 🇧🇩✨

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবাইকে জানাই আন্তরিক ঈদ মুবারক।

🌙 ব্রেমেন বাংলা মসজিদে বাংলাদেশিদের ঈদ উদযাপন! 🎉      “ব্রেমেনে যেন এক টুকরো বাংলাদেশ! 🇧🇩🌙”تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِ...
28/05/2026

🌙 ব্রেমেন বাংলা মসজিদে বাংলাদেশিদের ঈদ উদযাপন! 🎉
“ব্রেমেনে যেন এক টুকরো বাংলাদেশ! 🇧🇩🌙”

تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। 🤍

আলহামদুলিল্লাহ, ব্রেমেন বাংলা (তাকওয়া) মসজিদে আয়োজিত ঈদুল আযহার অনুষ্ঠান সুন্দর ও প্রাণবন্ত করে তোলার জন্য সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা এবং আন্তরিক উপস্থিতিই প্রবাসের এই ঈদকে করে তুলেছে আরও আপন, আরও আনন্দময়। 🌙✨

বিশেষ ধন্যবাদ তাদের জন্য, যারা ঈদ মেজবানের আয়োজন করেছেন, নিজ হাতে সুস্বাদু খাবার রান্না করে নিয়ে এসেছেন এবং পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা যেন প্রবাসেও এক টুকরো বাংলাদেশের স্বাদ খুঁজে পেয়েছি। 🍽️🇧🇩

মিউনিখ, সিলট, কোলন, হ্যামবুর্গ, হ্যানোভারসহ দূর-দূরান্ত থেকে যারা আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন, আপনাদের উপস্থিতি আমাদের সত্যিই আপ্লুত করেছে। ❤️

প্রবাসে আমরা শুধু একটি কমিউনিটি নই — আমরা একটি পরিবার।
এই ভালোবাসা, ভ্রাতৃত্ব আর আত্মার বন্ধনে আবারও মিলিত হবো সবার সাথে, ইনশা আল্লাহ। 🤝✨

ঈদ মুবারক! 🌙

27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মুবারক।

আলহামদুলিল্লাহ, আজ ব্রেমেন বাংলা (তাকওয়া) মসজিদে আয়োজিত ঈদুল ফিতর প্রোগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতার জন্য সকলকে জানাই কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ আপনাদের এই নেক প্রচেষ্টাকে কবুল করুন।

Islamic Center Bremen

🌙  ব্রেমেন বাংলাদেশিদের ঈদ জামাত, ঈদ মেজবান ও আনন্দ উৎসব! 🎉
26/05/2026

🌙 ব্রেমেন বাংলাদেশিদের ঈদ জামাত, ঈদ মেজবান ও আনন্দ উৎসব! 🎉

🌙 ব্রেমেন বাংলাদেশিদের ঈদ জামাত, ঈদ মেজবান ও আনন্দ উৎসব! 🎉

আলহামদুলিল্লাহ। আগামী ২৭ মে, বুধবার, আমাদের মাঝে উপস্থিত হচ্ছে নিজের প্রিয় জিনিস কুরবানি করার মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব - পবিত্র ঈদুল আযহা। ✨ ইনশা আল্লাহ, এবারের ঈদ জামাত উপলক্ষে ব্রেমেন বাংলা মসজিদে বাংলা বয়ান সকাল ৮:৪৫ টায় এবং ঈদ জামাত ৯:০০ টায় অনুষ্ঠিত হবে।

পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে থাকলেও এখানে আমরা একা নই! কারণ আমরা ব্রেমেনের বাংলাদেশিরা একটি পরিবার, গত একযুগেরও বেশি সময় ধরে একসাথে আছি। তাই এবারও ঈদ আনন্দকে সবারসাথে ভাগ করে নিতে ব্রেমেন বাংলা মসজিদে ঈদ জামাত শেষে আয়োজন করা হচ্ছে বিশেষ ঈদ মিলনমেলার। 🎉

✨ অনুষ্ঠানের আকর্ষণসমূহ:

👦👧 ছোট্ট সোনামণিদের পরিবেশনায়:
কুরআন তেলাওয়াত ও আবৃত্তি।

🎤 ইসলামিক সংগীত।
ঈদের ঐতিহ্যবাহি ইসলামিক গান।

🍽️ ঈদ মেজবান
দেশে ঈদের দিনে আমরা আত্মীয়-স্বজনের বাড়ি ঘুরে বেড়াই, মজার খাবার খাই। প্রবাসে সে সুযোগ কম, তাই প্রতিবারের মতো আমরা আয়োজন করছি ঈদ মেজবানের। আমরা সবাই নিজ এলাকার অথবা মায়ের হাতের সুস্বাদু রান্নার রেসিপি রান্না করে ঈদ জামাতে নিয়ে আসবো এবং নামাজ শেষে খাবারগুলো সবাই একসাথে উপভোগ করবো। এইভাবে আমরা নিজেদের মধ্যে ঈদের আনন্দটাও ভাগাভাগি করতে পারবো। 🤍

🌍 বিদেশী খাবার
বিদেশী ভাইয়েরা উনাদের দেশীয় সুস্বাদু খাবার নিয়ে আসবেন।

🗣️ ঈদ বাংলা বয়ান: ৮:৪৫ টায়
🕣 ঈদ জামাত: ৯:০০ টায়
🗓️ বুধবার, ২৭ মে
📍 স্থান: তাকওয়া মসজিদ - বাংলাদেশ ইসলামিক সেন্টার,ব্রেমেন 🕌

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমলগুলো কবুল করুন।’

আমরা কীভাবে আরাফার দিনের (ইয়াওমুল আরাফাহ) সর্বোচ্চ সদ্ব্যবহার করব?এটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন, ইবাদত ও আনুগত্যে...
25/05/2026

আমরা কীভাবে আরাফার দিনের (ইয়াওমুল আরাফাহ) সর্বোচ্চ সদ্ব্যবহার করব?

এটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন, ইবাদত ও আনুগত্যে কঠোর পরিশ্রম করার দিন; আর বছরের সবচেয়ে সেরা দোয়া হলো আরাফার দিনের দোয়া।

তাই সর্বোচ্চ চেষ্টা করুন, যেন আপনার জীবনের এই বিশেষ দিনের একটি নিঃশ্বাসও আল্লাহর আনুগত্য পার না হয়।

***আরাফার দিনের ইবাদতের একটি আদর্শ রুটিন (টাইমটেবিল):***

১.আরাফাতের আগের রাতে জলদি ঘুমিয়ে পড়ুন, যেন পরদিন আল্লাহর ইবাদত ও আনুগত্য করার জন্য শরীরে পূর্ণ শক্তি পান।

২. ফজর হওয়ার আগেই ঘুম থেকে উঠুন, যেন এই মহামূল্যবান দিনের রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে সাহরি খেতে পারেন।

৩. তাহাজ্জুদের সালাত আদায় করুন। কম পক্ষে দুই বা চার রাকাত নামাজ পড়ুন। সেজদারত অবস্থায় আপনার রবের কাছে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ চেয়ে আকুল দোয়া করুন।

আল্লাহর দরবারে শুকরিয়া জানান যে, তিনি আপনাকে রহমত ও মাগফিরাতের এই বিশেষ দিনটি পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন।

৪. ফজরের আগের সময়টুকু ইস্তিগফারে কাটান, যেন আল্লাহর দরবারে আপনার নামটিও শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারীদের তালিকায় লিখে নেওয়া হয়।

৫. ফজরের আযানের ৫ মিনিট আগেই প্রস্তুত হয়ে যান। ওযু করার সময় মনে মনে এই অনুভূতি রাখুন যে, ওযুর শেষ ফোঁটা পানির সাথে আপনার জীবনের গুনাহগুলোও ধুয়ে মুছে যাচ্ছে।

৬. ফজরের নামাজ পড়ুন এবং জায়নামাজেই বসে থাকুন। সূর্য ওঠার পর আরও ১৫ মিনিট পর্যন্ত নিজের জায়নামাজেই অবস্থান করুন; যেন একটি পূর্ণাঙ্গ হজ ও উমরার সওয়াব লাভ করতে পারেন, যেমনটি প্রিয় নবী ﷺ হাদিসে বর্ণনা করেছেন।

৭. ফজর নামাজের সালাম ফেরানোর পর থেকেই তাকবীর শুরু করে দিন:

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।"

৮. ফজরের নামায শেষে ইশরাকের সময় পর্যন্ত বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন।

তাসবীহ-তাহলীল পড়ুন, আল্লাহর হামদ (প্রশংসা) করুন, নবী করীম ﷺ-এর ওপর দরুদ পড়ুন এবং সকালের মাসনুন দোয়া ও জিকিরগুলো পড়তে ভুলবেন না।

৯. এরপর আপনার ইচ্ছা! যদি আপনার ভেতরে পুরো দিন না ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার মতো শক্তি থাকে, তবে একটি সেকেন্ডও নষ্ট না করে জিকির ও দোয়ায় মগ্ন থাকুন এবং দোয়া কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস রাখুন।

আর যদি ক্লান্তি লাগে, তবে এই নিয়তে ১ ঘণ্টা ঘুমিয়ে নিতে পারেন যে, এই ঘুমের মাধ্যমে ইবাদত করার নতুন শক্তি অর্জিত হবে।

১০. ঘুম থেকে উঠে ওযু করুন এবং কম পক্ষে ৪ রাকাত চাশতের নামাজ আদায় করুন।

ক্লান্তি বা একঘেয়েমি দূর করতে ইবাদতের ধরন বদলে বদলে করুন। যেমন: কিছুক্ষণ তাকবীর, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ তিলাওয়াত, তারপর দরুদ শরিফ।

আরাফার দিনে এই দোয়াটি সারাদিন সবচেয়ে বেশি বেশি পড়ুন:

"لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير"

*(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর)।*

১১. যোহরের নামাজ জামাতের সাথে আদায় করুন। নামাজের পর তাকবীর দিন, তাসবীহ পড়ুন এবং পবিত্র কুরআনের কিছু অংশ তিলাওয়াত করুন।

১২. আসরের নামাজ জামাতের সাথে আদায় করুন। নামাজের পর তাকবীর দিন এবং সন্ধ্যার মাসনুন আজকার ও দোয়াগুলো পড়ে নিন।

১৩. এবার পরম আকুলতা ও বিনয়ের সাথে দোয়ায় মগ্ন হোন। আল্লাহর দরবারে হাত তুলে দুনিয়া ও আখিরাতের আপনার যত হাজত বা প্রয়োজন আছে, সব চেয়ে নিন।

মনে রাখবেন, এই সময়ে (আসরের পর) দোয়া কবুলিয়তের দুটি বিশেষ মুহূর্ত একসাথে জমা হচ্ছে:

• আরাফাতের দিনের আসরের পরের শেষ মুহূর্ত।
• একজন রোজাদারের ইফতারের ঠিক আগের মুহূর্ত।

দোয়ার এই বরকতময় সময়ে দুনিয়াজুড়ে নির্যাতিত, মজলুম ও অসহায় মুসলিম ভাই-বোনদের জন্য দোয়া করতে একদম ভুলবেন না।

একইসাথে দোয়ার একটি অংশ সেসব মৃত মুসলমানদের জন্যও রাখুন, যারা অন্ধকার কবরে শুয়ে আমাদের থেকে মাগফিরাতের দোয়ার আশা করে আছেন।

১৪. আল্লাহর কাছে রোনাজারি করুন, যেন আরাফাতের দিনের সূর্যটি ডোবার আগেই আল্লাহ তা'আলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তিপ্রাপ্ত ভাগ্যবানের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত এবং তাঁর দরবারে কবুল হওয়া নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমীন।

(সংগৃহীত)

Adresse

Buntentorsteinweg 121
Bremen
28201

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Bangladesh Islamic Center Bremen erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen