Mawlar—Abhishek

Appeler Itinéraire Contacter le lieu de culte

Mawlar—Abhishek সামনে সুন্দর সময় আসছে
মানুষ সত্য খুঁজবে''সত্য গ্রহণ
করবে পৃথিবীতে শান্তি আসবে !!! "মহান মাওলা সদর উদ্দিন আহমদ চিশতী (আঃ),,

সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যত সব মূর্তি মস্তিষ্কে প্রবেশ করে সেগুলিকে মােহ দ্বারা স্মৃতিফলকে বদ্ধ করিয়া রাখিলেই উহাকে ব...
03/10/2026

সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যত সব মূর্তি মস্তিষ্কে প্রবেশ করে সেগুলিকে মােহ দ্বারা স্মৃতিফলকে বদ্ধ করিয়া রাখিলেই উহাকে বলে শিরিক।

এই সব শিরিকের কারণেই মানুষ বারংবার জন্ম ও মৃত্যুর সঙ্গে শরিক হইয়া দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া থাকে #এই মূর্তিগুলি বহির্জগত হইতে দৃশ্য মূর্তি, শব্দ মূর্তি, গন্ধ মূর্তি, অনুভূতি মূর্তি ইত্যাদি রূপে আসিয়া থাকে এবং ভিতর হইতে ভাব মূর্তি রূপে উদয় হইয়া মানুষের অস্তিত্বের সঙ্গে লাগিয়া থাকে।

এগুলি হয় তাহার পুন:জন্মের উপাদান।
উপাদান শূন্য হইতে পারিলে তাহার জন্মান্তর নাই।
জন্মই দুঃখ, হােক তাহা জাহান্নামের অথবা জান্নাতে। জান্নাতে দু:খের পরিমাণ কম হইলেও আছে।

সকল প্রকার দুঃখ হইতে তথা জন্মচক্র হইতে মুক্ত হইতে চাহিলে তাহাকে প্রকৃত মুসলমান অর্থাৎ পরিপূর্ণভাবে সমর্পণকারী ব্যক্তিই কেবল গুরুর নির্দেশ পালনের সাহায্যে অনন্ত জন্মচক্রের দুঃখ হইতে মুক্ত হইয়া লা'মােকামে তথা মােকামে মাহমুদায় উন্নীত হইতে পারে।

----- কোরান দার্শনিক মহান মাওলা"
শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আ:)

25/09/2026

“যে ব্যক্তি মোহের অন্ধকার হইতে মুক্তিলাভ করিয়া আল্লাহর নূরে নূরান্বিত হইয়াছেন তথা তাঁহার গুণে গুণান্বিত হইয়াছেন ফলতঃ অন্তর্দৃষ্টি লইয়া মানুষের মধ্যে চলাফেরা করেন, তিনি কখনও একজন কাফেরের মতো নহেন। কাফের তাহার কুফরী দ্বারা মোহের অন্ধকারে আবদ্ধ হইয়া আছে। অজ্ঞানতার এই অন্ধকার হইতে বাহির হইতে পারিতেছে না। ইহাই প্রকৃতপক্ষে মানুষের মৃত অবস্থা। সুতরাং আল্লাহর নূরে আলোকিত স্বচ্ছদৃষ্টিসম্পন্ন মোমিন এবং মোহাচ্ছন্ন কাফের কখনই সমতুল্য হইতে পারে না।”
​— কোরআন দার্শনিক মাওলা শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিশতী (আঃ)

18/09/2026

"সকল মহাপুরুষের শিক্ষার মূলমন্ত্র হইল মনের মধ্যে "লা" অবস্থা সৃষ্টি করা।"
*
"লা-এর সাধনা করিয়া মনের মধ্যে শিরিকের অসীম শূন্যতা সৃষ্টি করিতে হইবে। আপন রব হইতে, অর্থাৎ আপন কামেল মোর্শেদের প্রত্যক্ষ আদর্শ হইতে ইহা অর্জন করিতে হইবে। কামেল গুরু শিক্ষা-দীক্ষা অনুসরণ ও অনুকরণ করিয়া সৃষ্টির মোহবন্ধন হইতে মুক্তি হইবার চেষ্টা গ্রহণ করিতে হইবে।
বিষয়ের উপর সালাত করিলে বিষয়ের মোহ যখন লা হইয়া যায় অর্থাৎ সম্পূর্ণ জাকাত হইয়া যায় উহাই আপন আমিত্বের লা-অবস্থা। কামেল মোর্শেদ এইরূপ পরিপূর্ণ লা অস্থায় সর্বদা থাকেন। সেইজন্য তাঁহাতে কোন শির্ক বা মিথ্যা আশ্রয় লইতে পারে না। এইরূপ গুরুগণই হইলেন ভক্তগণের মুক্তিপথের প্রকৃত আশ্রয় এবং দিশারী।"
~ প্রভুগুরু দয়াল বাবা সদর উদ্দিন আহ্‌'মদ চিশতী (আঃ)

04/09/2026

📖 মাওলার বাণী মোবারক 📖
​"দ্বৈত ভাবের মধ্যে ধর্ম। ধর্ম জগতেই মতভেদের গোলযোগ। ধর্ম জগত মোমিনের নিয়ন্ত্রণে থাকিলে সমাজ জীবনে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হয়। অদ্বৈতে কোন ধর্ম নাই—আছে আহাদ অবস্থা, আছে তৌহিদ অবস্থা বা লা- অবস্থা।
​আল্লাহ্ কে যাহারা শুধুই নিরাকার রূপে কল্পনা করিয়া সপ্ত আকাশের উপর মহাশূন্যে স্থাপন করিয়া থাকে তাহারাই প্রকৃতই মোশরেক এবং অজ্ঞান। আল্লাহর আহাদ রূপের তৌহিদ জ্ঞান তাহাদের ভাগ্যে কখনও জুটিবনা, যতকাল বহুর মধ্যে একের প্রকাশ তাহারা সজ্ঞানে গ্রহণ না করিবে। আল্লাহ্ র স্বরূপকে একক মনে না করিয়া তাঁহাকে এক মানিলেই তৌহিদ হয়না। তৌহিদ জ্ঞান অর্থাৎ অদ্বৈত জ্ঞান এত সহজ বিষয় নয়।
​এক নিরাকার আল্লাহ্ মানিলেই তৌহিদ জ্ঞান হইতঃ তবে এদেশের "আহলে হাদিস"গণ সবাই মহা জ্ঞানের অধিকারী হইত। অথচ দেখা যায় ধর্ম জ্ঞানে তাহারা একেবারেই হীন পর্যায়ভুক্ত। তাহারা শক্ত দ্বৈতবাদী।"
​—কোরান দার্শনিক"মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহমাদ চিশতী (আঃ)

28/08/2026

আপন খেয়ালে যাহারা মনোজগতে বাস করে তাহারা যে মোটেই নিরাপদ অবস্থায় নহে। মন অবিরত ক্রিয়াশীল; বস্তুমোহের আঘাত মনের জন্য বিপজ্জনক এবং তাহা মনের মধ্যে অন্ধকার বা অজ্ঞানতা আনয়নকারী। বস্তুমোহ দেহকে টলাইয়া বারংবার জাহান্নামে নিপতিত করে। মনোজগৎকে অবাধে চলিতে দিলে বস্তুমোহের ঝড় আসিয়া দেহমনের ভিত্তিমূলকে ভাঙিয়া ফেলে। এই বিষয়টির সম্যক উপলব্ধি দুনিয়ার জীবনে হয় না, মৃত্যুর সঙ্গে সঙ্গেই ইহার উপলব্ধি স্পষ্ট হইয়া উঠে। এই কারণেই দেহের ভিতরে মনের ভ্রমণের দ্বারা মনের গতিকে নিয়ন্ত্রণ করিতে বলা হইয়াছে, যাহাতে মন বস্তুমোহে ছুটাছুটি না করে।
"কোরান দার্শনিক​"মহান মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ)

28/08/2026

‘লা’ পর্যায়ে কেহই কাহারও শত্রু নয়। পরস্পর একেবারেই ধর্মনিরপেক্ষ। নিম্ন পর্যায়ের জীবনে আপন সত্তার সঙ্গে নফস ও দেহ শত্রুর ভূমিকাই গ্রহণ করিয়া থাকে। মানব দেহ প্রকৃতপক্ষে সুখের নীড় নয় বরং সত্তার জন্য ইহা যেমন কারাগার, কলুষিত নফসও তেমনই ইহার শত্রু।
"কোরান দার্শনিক"মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আ:)

22/08/2026

অতএব হে মানুষ, তুমি আপন আমিত্বকে চাপা দিয়া
তোমার আপন রবের গুণাবলীর সাহায্যে সংস্কার সমুদ্রে সাঁতার কাট এবং ভাসিয়া থাক । এবং এইরূপে অন্তর্নিহিত আপন রবের পবিত্রতা নিজের মধ্যে প্রকাশ কর । তাহা হইলে আজমতের (অর্থাৎ আত্মিক শক্তির) অধিকারী হইতে পারিবে। ইহাই মুক্তির একমাত্র উপায়।

__কোরান দর্শন - মাওলা সদর উদ্দিন আহ্‌মদ চিশতী (আ.)

19/08/2026

👉🏼আল্লাহ পুরুষ, বাকী সব প্রকৃতি👈🏼

আকারের মধ্যেই আল্লাহর শক্তি সামর্থ্য ইত্যাদি বিচিত্র গুণাবলীর প্রকাশ অভিব্যক্ত হইয়া থাকে। নবরূপে তিনিই নারায়ণ। মানুষের দেহ-মনের বাহিনী তথা ইন্দ্রিয় শক্তিসমূহ আল্লাহর জন্যই সৃজিত হইয়াছে এবং এই পথেই বা এই রূপেই আল্লাহ হইলেন শক্তিশালী বিজ্ঞানময় বিচারক।

উক্ত কথার প্রকৃষ্ট একটি উদাহরণ স্বরূপ আল্লাহ তাঁহার নবিকে আ: বলিতেছেনঃ নিশ্চয় আমরা তোমাকে জগতবাসীর নিকট পাঠাইয়াছি আল্লাহর সাক্ষ্য প্রমাণ রূপে এবং ভালো মন্দ পথ নিরূপণের একজন যথার্থ নির্দেশদাতা রূপে।

এইরূপ মানুষের সঙ্গে থাকিয়া ইমানের কাজ করিলে, তাঁহাকে সাহায্য সহযোগিতা করিলে এবং তাঁহাকে সম্মান দান করিলে আল্লাহকেই সাহায্য করা হয় এবং সম্মান দান করা হয়।

ফলত আপন অন্তর্নিহিত রবরূপে অবস্থিত আল্লাহকে শীঘ্র ভাসাইয়া তোলা যায় এবং দৃঢ়ভাবে সংস্কার সমুদ্রের উপর প্রতিষ্ঠিত করা যায়।
মানুষের আপন সংস্কার রাশির মধ্যে রবরূপে আল্লাহ নিমজ্জিত হইয়া রহিয়াছেন। কামেল গুরুর সাহায্য-সহযোগিতায় তাঁহাকে ভাসাইয়া তুলিতে হয়।

আল্লাহর প্রতিনিধিকে সাহায্য করিলে নিজের মধ্যে আল্লাহর জাগরণ ঘটে এবং পরিণামে মানুষ আল্লাহর আর্শ হইয়া যায়। আল্লাহ পুরুষ, বাকী সব প্রকৃতি। মানুষের মধ্যে অবস্থিত আল্লাহ-সত্ত্বাকে আপন সংস্কারের উপর ভাসাইয়া তুলিলে মানুষ আপন প্রকৃতি জয় করিয় পুরুষ হইয়া যায়।

আল্লাহর রসুলের নিকট বাইয়াত গ্রহণ করা আর আল্লাহর নিকট বাইয়াত গ্রহণ করা একই কথা। আল্লাহ তা'লাই রসুলরূপে এবং কামেল মোর্শেদরূপে সর্বযুগে বিরাজ করেন। সুতরাং, আল্লাহ ও তাঁহার রসুলকে পৃথক ধারণা করা ভুল এবং কুফরী।

সেইজন্য এখানে রসুলের (আ.) হাতকে আল্লাহর হাত বলিয়া উল্লেখ করা হইয়াছে।
বাইয়াত গ্রহণকালে তাহাদের হাতের উপর রসুলের (আ.) যে হাত ছিল তাহাকে আল্লাহরই হাত বলিয়া উল্লেখ করিতেছেন। 'আজমতওয়ালা পারিশ্রমিক ' অর্থ মানসিক বা আত্নিক উন্নতিমূলক পারিশ্রমিক।

(কোরান দর্শন ) সূরা ফাতাহ্ ৭ -- ১০ এর ব্যাখ্যা।
মাওলা শাহ সূফী সদর উদ্দিন আহমদ চিশতী (আঃ)

14/08/2026

জন্মই দু:খ, হোক তাহা জাহান্নামে বা জান্নাতে। জান্নাতের দুঃখের পরিমাণ কম হইলেও আছে। সকল প্রকার দুঃখ হইতে তথা জন্মচক্র হইতে মুক্ত হইতে চাহিলে তাহাকে প্রকৃত মুসলমান অর্থাৎ সম্যক গুরুর নিকট আত্মসমর্পণকারী হইতে হইবে। সম্যক গুরুর নিকট পরিপূর্ণভাবে সমর্পণকারী ব্যক্তিই কেবল গুরুর নির্দেশ পালনের সাহায্যে অন্তত জন্মচক্রের দুঃখ হইতে মুক্ত হইয়া লামোকামে তথা মোকামে মাহমুদায় উন্নীত হইতে পারে।

__মহান মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ)

Adresse

Mymensingh
Democratic Republic Of The

Téléphone

+8801941794790

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mawlar—Abhishek publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter Le Lieu De Culte

Envoyer un message à Mawlar—Abhishek:

Raccourcis

Partager