03/05/2025
**উইদো ইসলামিক কালচারাল সেন্টার: ইসলাহী মজলিস (২রা মে ২০২৫)**
আলহামদুলিল্লাহ, গতকাল ২রা মে ২০২৫ ইং, আমাদের প্রিয় উইদো ইসলামিক কালচারাল সেন্টারে এক তাৎপর্যপূর্ণ ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়। এই মজলিসের শেষ মুহূর্তে হাকিমুন নফস হযরত মাওলানা মুস্তাকুন্নবী কাসেমী (দা.বা.) হুজুরের হৃদয়ছোঁয়া আলোচনায় উপস্থিত সকল দ্বীনি ভাই-বান্ধবগণ উপকৃত হন।
মজলিসে অংশগ্রহণকারী ভাইদের ঈমানি আগ্রহ ও বিপুল উপস্থিতি দেখে এটি স্পষ্ট হয়ে উঠে যে, একটি স্থায়ী ও প্রশস্ত মসজিদের প্রয়োজনীয়তা আজটা গুরুত্বপূর্ণ।
আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে দোয়া করি, তিনি যেন আমাদের এই প্রয়োজন পূরণের তাওফিক দান করেন। সেইসাথে আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করি—আমাদের মনের খালিস নিয়ত, জান, মাল ও সময় দিয়ে এই খায়েরের কাজে অংশ নিয়ে আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করি।
আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলো কবুল করুন, মসজিদের কাজকে সহজ ও দ্রুততর করে দিন, এবং আমাদের এই প্রয়াসকে নিজের দরবারে কবুল করে নিন—আমিন।