13/09/2026
*কীভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়?*
১. প্রতিটি কাজ শুরু করার আগে “বিসমিল্লাহ” বলে নিন।
২. নামাজে দেরি করবেন না। সময়মতো আদায় করার চেষ্টা করুন।
৩. প্রতিদিন অল্প হলেও জিকির করুন— সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার, দরুদ, ইস্তেগফার, লা হাওলা... ইত্যাদি
৪. কারও দিকে তাকিয়ে হাসুন; এটিও একটি সদকা।
৫. অন্তরে কারও প্রতি বিদ্বেষ পুষে রাখবেন না; দ্রুত ক্ষমা করে দেওয়ার নিয়ত করুন।
৬. প্রতিদিন বাবা-মাকে অন্তত একটি ভালো কথা বলুন।
৭. মিথ্যা থেকে বেঁচে থাকুন, যদিও তাতে নিজের কোনো লাভ দেখতে পান।
৮. ঘুমানোর আগে আল্লাহর শুকরিয়া আদায় করুন।
৯. কোনো অভাবী মানুষের জন্য অন্তর থেকে দোয়া করুন।
১০. রাগ এলে নীরবতা অবলম্বন করুন।
১১. প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন—এমনকি একটি আয়াত হলেও।
🤲