ইসলামিক সেন্টার

ইসলামিক সেন্টার ইসলামকে সহজে জানা, শেখা, মানা এবং জীবনে বাস্তবায়নে সহযোগিতার এক অনন্য প্লাটফরম।

14/09/2026
🔢✨ সংখ্যার সাথে শেখার আনন্দ! ✏️🌈শিশুর হাতে-কলমে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা ও চেনার অভ্যাস তৈরি করতে নিয়ে এলাম আকর্ষণীয়...
09/09/2026

🔢✨ সংখ্যার সাথে শেখার আনন্দ! ✏️🌈

শিশুর হাতে-কলমে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা ও চেনার অভ্যাস তৈরি করতে নিয়ে এলাম আকর্ষণীয় Number Writing Book। 📚💙

শুধু সংখ্যা লিখলেই হবে না—দেখে শেখা, ট্রেস করা, লিখে অনুশীলন করা এবং মজার Activity-এর মাধ্যমে শেখা—সবকিছু একসাথে থাকছে এই বইয়ে। 🌱

📖 বইটিতে যা থাকছে:

✅ ১–৯ পর্যন্ত সংখ্যা পরিচিতি
✍️ Dotted-line দিয়ে Number Tracing
📝 বারবার লেখার জন্য Writing Practice
🎯 Number Recognition Activity
⭕ সঠিক সংখ্যা Circle করার অনুশীলন
🎨 বিভিন্ন Shape/Box Color করার Activity
🧠 সংখ্যা চেনা ও মনোযোগ বৃদ্ধির অনুশীলন
🚀 আকর্ষণীয় Space & Planet-themed illustrations
👧👦 শিশুদের উপযোগী সহজ ও আনন্দদায়ক Learning Activities

🌟 কেন আপনার শিশুর জন্য উপকারী?

শিশুর প্রাথমিক শিক্ষায় সংখ্যা চেনা, লিখতে শেখা এবং Pencil Control অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি ধাপে ধাপে অনুশীলনের মাধ্যমে শিশুকে সংখ্যার সঙ্গে পরিচিত হতে এবং লেখার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে।

Learn → Trace → Practice → Write ✏️

👶 কার জন্য উপযোগী?

🌱 Preschool
🌱 Pre-K
🌱 Kindergarten
🌱 Early Learners
🌱 Homeschooling
🌱 বাসায় নিয়মিত অনুশীলনের জন্য

💙 শিশুর শেখা হোক আনন্দের, অনুশীলন হোক সৃজনশীল!

📚 Product: Number Writing Book
🔢 Range: 1–9
🎯 Focus: Number Recognition, Tracing & Writing Practice
👧👦 Suitable for: Young Learners

📩 বইটি পেতে ইসলামিক সেন্টারে যোগাযোগ করুন।

#শিশুশিক্ষা #শিশুদেরবই #নাম্বাররাইটিং

ইদানীং জেনারেল মুসলিম মেয়েদের পাশাপাশি মাদ্রাসায় পড়া মেয়েদের মাঝেও একটা বিষয় খুব দেখা যাচ্ছে। সেটা হচ্ছে—আমাদের মুসলিম ম...
05/09/2026

ইদানীং জেনারেল মুসলিম মেয়েদের পাশাপাশি মাদ্রাসায় পড়া মেয়েদের মাঝেও একটা বিষয় খুব দেখা যাচ্ছে। সেটা হচ্ছে—আমাদের মুসলিম মেয়েরা অন্য ধর্মের ছেলেদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তাদের ভয়ংকরতম নোংরা প্রেমের ফাঁদে পা দিচ্ছে।

অন্য ধর্মের ছেলেরা মুসলিম মেয়েদেরকে বলে, “আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, মুসলিম হতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমার ধর্ম ত্যাগ করবো।”

ব্যস! এই কথাগুলো শুনেই আমাদের অবুঝ মেয়েরা ভাবতে শুরু করে—“সে আমাকে এত ভালোবাসে যে আমার জন্য সে তার ধর্ম ত্যাগ করবে? এত ভালো আর কে আমাকে বাসবে?”

এরপর থেকে শুরু হয় হারাম রিলেশন। আর সেই সম্পর্কের মধ্যে থেকেই চেষ্টা চলে তাকে দ্বীনের পথে ফেরানোর।

“আমি তোমার সাথে থাকতে চাই, তোমার মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে চাই”—এই কথাগুলো শুনে যে সকল মুসলিম মেয়েরা হিন্দু ধর্মের ছেলেদের নোংরা প্রেমের ফাঁদে পা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলতে চাই—

বোন, আপনাকে আগে আমার ইসলাম ধর্ম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা উচিত। আপনি কি জানেন না, কোরআন কারীমে কী বলা হয়েছে?

আল্লাহ তায়ালা কোরআনুল কারীমে বলেছেন—

إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِي فِي قَلْبِهِۦ مَرَضٌ

অর্থ: “যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে (পরপুরুষের সাথে) কোমল কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়।” [১]

—সূরা আল-আহযাব, আয়াত: ৩২

তাহলে যেখানে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে, সেখানে আপনি প্রেমের মতো হারাম রিলেশন দিয়ে অন্যজনকে দ্বীনের পথে নিয়ে আসবেন, অন্য ধর্মের ছেলের দ্বীনে ফেরার গল্প হবেন—এটার মতো হাস্যকর আর কিছু হতে পারে?

যেখানে নিজেরই দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং তাকওয়ার অভাব, সেখানে অন্যজনকে কীভাবে দ্বীনের পথে নিয়ে আসবেন?

আর রইল প্রেমের বিষয়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে বা একাকী মিলিত না হয়, কারণ তখন তাদের তৃতীয়জন হয় শয়তান।”

[২] —সুনানে তিরমিজি, হাদিস: ২১৬৫; মুসনাদে আহমাদ

তাহলে আপনি একজন সচেতন মুসলিমা হয়ে কীভাবে এমন একটি হারাম সম্পর্কে জড়াতে পারেন?

শুনুন বোন, আমার কথা—তারা আপনার জন্য তাদের ধর্ম ত্যাগ করবেও না, বরং তারা সুযোগ বুঝে আপনার ক্ষতি করে চলে যাবে, অথবা আপনাকে Va,রতে পাচার করে দিবে। আর যদি সত্যি সত্যি আপনাকে বিয়েও করে, তাহলে আপনাকে আপনার শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করতে বাধ্য করবে। যার ফলে আপনি আপনার দুনিয়া এবং আখিরাত—উভয়টাকেই ক্ষতির মধ্যে ফেলবেন।

তাই সময় থাকতে ফিরে আসুন।

যদি সত্যিই অন্য ধর্মের কেউ দ্বীনে ফিরতে চায়, তাহলে তাকে বলুন—আমাদের ইসলাম ধর্মের অনেক বড় বড় শায়েখ, স্কলার আছেন। তাদের সাথে পরামর্শ করতে। একমাত্র শায়েখ, স্কলাররাই তাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দ্বীনের পথে নিয়ে আসতে পারেন।

বোন, আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যার জন্য পরবর্তীতে সারাজীবন আফসোস করতে হয়।

নিজের ঈমানকে ভালোবাসুন, নিজের দ্বীনকে জানুন এবং হারাম সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করুন।

আল্লাহ তায়ালা আমাদের সকল মুসলিম বোনকে হেফাজত করুন এবং সঠিক বুঝ দান করুন। আমিন।
✍️~ উম্মে আব্দুল্লাহ।

🌿 আলহামদুলিল্লাহ! Kahf Kids এ শুরু হয়েছে কুরআন শিক্ষার পথচলা 📖✨ফ্রি কুরআন শিক্ষা কোর্স–এর ওরিয়েন্টেশন ক্লাস ইতোমধ্যে অনু...
04/09/2026

🌿 আলহামদুলিল্লাহ! Kahf Kids এ শুরু হয়েছে কুরআন শিক্ষার পথচলা 📖✨

ফ্রি কুরআন শিক্ষা কোর্স–এর ওরিয়েন্টেশন ক্লাস ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

কুরআনকে শুদ্ধভাবে পড়া, তিলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি এবং প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জনের লক্ষ্যে আমাদের এই আয়োজন।

💻 অনলাইন ক্লাস
📚 ৬ মাসব্যাপী কোর্স
🗓️ সপ্তাহে ৩ দিন
💰 সম্পূর্ণ ফ্রি

আলহামদুলিল্লাহ, প্রথম ধাপেই অনেক শিক্ষার্থী এই সুন্দর উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। 🤍

আমরা দোয়া করি—আল্লাহ তাআলা এই কোর্সকে কবুল করুন, সকল শিক্ষার্থীকে কুরআনের জ্ঞান অর্জন ও সে অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন। 🤲

কুরআনের সাথে সম্পর্ক হোক আরও গভীর, জীবন হোক কুরআনের আলোয় আলোকিত। 🌙📖

Powered by:
🌿 ইসলামিক সেন্টার | Kids Sunnah Store

কুরআন ও দ্বীনি শিক্ষার পথে আপনার বিশ্বস্ত সঙ্গী

01/09/2026

সবসময় এত “নাই, নাই” করার কী আছে বলুন তো? একবার নিজের জীবনে যে নিয়ামতগুলো আছে, সেদিকে একটু মন দিয়ে তাকান… দেখবেন, অভিযোগগুলো এমনিতেই ছোট হয়ে আসবে, ইনশাআল্লাহ।

আপনি আজ যে জায়গাটাতে আছেন, সেখানে পৌঁছানো হয়তো কারও কারও কাছে বড় একটা স্বপ্ন!

এই যে মাথা গোঁজার জন্য একটা সুন্দর ঘর আছে আমাদের—অথচ কত মানুষ আছেন, যাদের নিজের বলে চারটা দেয়ালও নেই।

এই যে আজ কী খাবেন, সেটা নিয়ে অন্তত নিশ্চিন্তে আছেন—অথচ আমাদেরই আশেপাশে এমন মানুষ আছেন, যারা দিনের পর দিন পেট ভরে খেতে পারেন না।

আমাদের চোখ আছে—আমরা প্রিয় মানুষগুলোর মুখ দেখতে পারি। পা আছে—নিজের ইচ্ছেমতো হাঁটতে পারি। দুটো হাত আছে—নিজের প্রয়োজন মেটাতে পারি। কখনো কি ভেবে দেখেছি, এই সাধারণ মনে হওয়া বিষয়গুলোই কারও কাছে কত বড় স্বপ্ন?

আর এই যে আপনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন… সন্তানের ছোট্ট একটা ডাক শুনে হৃদয় ভরে যায়—কখনো কি একটু থেমে সেসব বোনদের কথা ভেবেছেন, যারা এই নিয়ামতের অপেক্ষায় বছরের পর বছর কেঁদেছেন? তাদের দুঃখ বোঝার চেষ্টা করেছি কখনো?

আমরা আসলে কত নিয়ামতের মাঝে বাস করি, অথচ সেগুলোকে নিয়ামত হিসেবেই দেখি না! যেটা আছে, সেটাকে স্বাভাবিক মনে হয়; আর যেটা নেই, সেটার জন্যই আমাদের যত অভিযোগ।

একবার শুধু নিজের চেয়ে কম পাওয়া মানুষগুলোর দিকে তাকান। হয়তো দেখবেন—আপনার যে জীবনটাকে এত অপূর্ণ মনে হচ্ছে, সেই জীবনটার জন্যই কেউ একজন রাতের অন্ধকারে হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে।

তাই সুখী হতে সবসময় নিজের চেয়ে উপরের দিকে তাকাবেন না। মাঝে মাঝে একটু নিচের দিকে তাকান… দেখবেন, আপনার রব আপনাকে কত অগণিত নিয়ামতে ঘিরে রেখেছেন।

আমরা যখন নিজের চেয়ে কম পাওয়া মানুষদের দেখি, তখন শুকরিয়া বেড়ে যায়। আর যখন নিজের চেয়ে বেশি পাওয়া মানুষদের দেখি, তখন অজান্তেই অভিযোগ বাড়তে থাকে—আর হৃদয়টা ধীরে ধীরে অকৃতজ্ঞ হয়ে যায়।

হে আল্লাহ! আমাদের চোখকে আপনার নিয়ামত দেখার, হৃদয়কে সেগুলোর কদর করার এবং জিহ্বাকে সবসময় আপনার শুকরিয়া আদায় করার তাওফিক দিন। আমাদেরকে আপনার শুকরগুজার বান্দী হিসেবে কবুল করুন।

আমিন, ইয়া রব্বাল আলামিন।
✍️~উম্মে আব্দুল্লাহ।

Address

House #30, Road #12, Sector #10 Uttara, Dhaka-1230
Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসলামিক সেন্টার:

Shortcuts

Share