UIU Muslim Students Association

UIU Muslim Students Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UIU Muslim Students Association, Dhaka.

14/05/2022

সমনিয়া মাদরাসার উদ্বোধন উপলক্ষে ইউনাইটেড ইউনিভার্সিটিতে ২১/৫ তারিখে একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহীদের নিম্নের ফরমটি পূরণ করে আবেদন করতে পারবেন।
লিংক : https://forms.gle/Pii1XVujSPYQweVm7

যে আমাকে জান্নাতে না পেলে খুঁজবে...জাবির বিন আব্দুল্লাহ রা. বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি,"যখন জান্নাতিরা জান্নাতে অধিষ্...
14/09/2021

যে আমাকে জান্নাতে না পেলে খুঁজবে...
জাবির বিন আব্দুল্লাহ রা. বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি,
"যখন জান্নাতিরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীতে থাকাকালীন সময়কার স্মৃতিচারণ করবে। তখন তাদের বন্ধুদের কথা মনে পড়ে যাবে।
তারা ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না, সে কোথায়?
বলা হবে, সে তো জাহান্নামে। তখন সেই মু'মিন ব্যক্তি আল্লাহর কাছে বলবে, হে আমার রব! আমার বন্ধুকে খুব মিস করছি। তাকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ যে পরিপূর্ণ হচ্ছে না।

অতঃপর আল্লাহ সুবহানু ওয়া তা'আলা আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানোর।"
তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারণে নয় যে, সে রাতভর ইবাদাত করত, কিংবা কুরআন পড়ত, বেশি বেশি সাদাকাহ করত, দিনের পর দিন রোজা রাখত! বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তাকে স্মরণ করেছে। তার জান্নাতী বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়েছে।

জাহান্নামিরা তখন অবাক হয়ে জানতে চাইবে, কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল, তার বাবা কি শহীদ? তার ভাই কি শহীদ? তার জন্য কি কোন ফেরেশতা বা নবী সুপারিশ করেছেন?
বলা হবে, না, বরং দুনিয়াতে তার যে নেককার বন্ধু ছিল, সেই বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে।
এই কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে হায়! আজ আমাদের জন্য কোন সুপারিশকারী নেই হায়! আমাদের এমন কোনো সত্যিকারের বন্ধু নেই।
এরপর তিনি এই আয়াত দু'টি তিলাওয়াত করেনঃ
فَمَا لَنَا مِن شَـٰفِعِینَ
وَلَا صَدِیقٍ حَمِیمࣲ
"আমাদের কোন সুপারিশকারী নেই। আর কোন সহৃদয় বন্ধুও নেই।" [সূরা শু'য়ারা : ১০০-১০১]
এ ঘটনা উল্লেখের পর ইমাম হাসান বসরী রহিমাহুল্লাহ বলেন, অতএব, তোমরা বেশি বেশি নেক লোকদের সঙ্গ অবলম্বন করো৷ তাদের ভালোবাসো৷ যাতে কিয়ামতের কোনো ঘাটে আটকে গেলে, তারা তোমাকে ছাড়িয়ে আনতে পারে।

“যে আমাকে জান্নাতে না পেলে খুজবে, এমন ব্যক্তিকেই বন্ধু বানানো উচিৎ।”

[তাফসীরে বাগাভী; সূরা শু'আরা: ১০০-১০১]
[বই: একটি মজার তাফসীর বলি, লেখক: মাসুদ আলিমী]

16/08/2021
জনৈক ব্যক্তিঃ শায়েখ, কুরআনে বলা হয়েছে বিয়ে করলে রিজিক বাড়ে, কই আমার তো বাড়লো না। বরং আরো খারাপ হলো..শায়েখঃ তুমি বিয়ে করে...
24/07/2021

জনৈক ব্যক্তিঃ শায়েখ, কুরআনে বলা হয়েছে বিয়ে করলে রিজিক বাড়ে, কই আমার তো বাড়লো না। বরং আরো খারাপ হলো..
শায়েখঃ তুমি বিয়ে করেছো কত বছর বয়সে?
জনৈক ব্যক্তিঃ বত্রিশে।
শায়েখঃ মানুষের যৌবনের সবচে বিপজ্জনক সময়টি হচ্ছে ২১-২৫ বছর বয়সের সময়টুকু, ওই সময়ে তুমি সবধরনের পাপ থেকে মুক্ত ছিলে?
জনৈক ব্যক্তিঃ একটু আধটু পাপ তো সবারই হয় শায়েখ, মানুষ কি ফিরিশতা নাকি?
শায়েখঃ একটু আধটু পাপ থেকে নিজেকে বিরত রাখার জন্য তখন বিয়ে করোনি বলেই তোমার বিয়ের পরে অভাব যায়নি কারণ কুরআনে বলা হয়েছে চরিত্র রক্ষার্থে বিয়ে করলে আল্লাহ দায়িত্ব নেবেন। তুমি তো সামাজিক দায়বদ্ধতা পূরণের জন্য বিয়ে করেছো, চরিত্র রক্ষার্থে নয়।
জনৈক ব্যক্তিঃ ইয়ে মানে... তখন বিয়ে করলে তো আমার ক্যারিয়ার নষ্ট হতো..
শায়েখঃ বিয়ের পর তোমার অভাব বৃদ্ধি পাওয়ার দ্বিতীয় কারণ এটা! তুমি আল্লাহর চেয়ে একটু বেশি বুঝতে চেয়েছো, মুমিনের সফলতা আল্লাহর সন্তুষ্টিতে। তুমি আসল সফলতার চিন্তা না করে কোন সফলতার দিকে দৌড়াচ্ছিলে? তোমাকে বলা হয়েছে যখনই বিয়ের সময় হবে বিয়ে করো, ধনী বানানোর দায়িত্ব আল্লাহর। তুমি ঠিক সময়ে বিয়ের চিন্তা বাদ দিয়ে নিজে কেনো ধনী হতে চিয়েছিলে?
জনৈক ব্যক্তিঃ শায়েখ আমি ঈমান রক্ষার্থে সচেষ্ট ছিলাম তবুও কেনো কোনো পুরস্কার পেলাম না আল্লাহর কাছ থেকে?
শায়েখঃ স্ত্রীর নির্বাচনের সময় কোন জিনিসের প্রাধান্য সবচে বেশি দিয়েছো?
জনৈক ব্যক্তিঃ অভাব অনটনে জীবনটা শেষ শায়েখ, সম্পদটাই বেশি দেখেছি।
শায়েখঃ তোমার অভাব বৃদ্ধি পাওয়ার তিন নম্বর কারণ এটা। হাদীসে এসেছে যে ব্যক্তি স্ত্রী নির্বাচনে স্ত্রীর সম্পদের প্রতি লোভ করবে বিয়ের পর তার অভাব অনটন বেড়ে যাবে।
জনৈক ব্যক্তিঃ উফফফ...
শায়েখঃ শান্ত হও পুত্র! মুমিন কখনো হতাশ হয় না। মুমিনের ভুল সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহর ক্ষমার কাছে তা অতি ক্ষুদ্র! কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এবং তোমার রিজিকে বারাকাহ দান করবেন ইনশাআল্লাহ...

May Allah accept your good deeds, forgive your transgressions and sins and ease the suffering of all peoples around the ...
20/07/2021

May Allah accept your good deeds, forgive your transgressions and sins and ease the suffering of all peoples around the globe. Happy Eid Mubarak!

পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা ও মু’মিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিল...
30/05/2021

পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা ও মু’মিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আহযাব: ৫৯)

এ আয়াতে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে যে, পর্দার সহিত চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা শরীফ ও চরিত্রবতী নারী। ফলে পর্দানশীন নারীদেরকে কেউ উত্যক্ত করার সাহস করবে না।

দ্বীনের আলোতে আমাদের UIU পরিবারের সবাইকে ঈদ মুবারক এবং সবাইকে ঈদের শুভেচ্ছা।❤️
13/05/2021

দ্বীনের আলোতে আমাদের UIU পরিবারের সবাইকে ঈদ মুবারক এবং সবাইকে ঈদের শুভেচ্ছা।❤️

21/04/2021

এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা
(ইসলামিক ফাউন্ডেশন)

আসুন নিজে নিজে কুরআন শেখার চেষ্টা করি 🌺
20/04/2021

আসুন নিজে নিজে কুরআন শেখার চেষ্টা করি 🌺

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when UIU Muslim Students Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share