কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি

  • Home
  • Bangladesh
  • Ukhiya
  • কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি

কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি সকলের তরে, সকলে আমরা
প্রতিষ্ঠাতা: শ্রীমৎ জ্যোতি প্রিয় থের।
স্থাপিত: ০২ ডিসেম্বর ২০০৫ইং

বাবু অক্ষ বড়ুয়া কে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। তোমার সাফল্যের ধারা অব্যাহত থাকুক।
12/08/2026

বাবু অক্ষ বড়ুয়া কে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। তোমার সাফল্যের ধারা অব্যাহত থাকুক।

“কুশলায়ন শিশু শিক্ষা একাডেমির গর্বিত সদস্য বাবু প্রসেনজিৎ বড়ুয়া হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ফাইনাল সফলতার সাথে ...
07/08/2026

“কুশলায়ন শিশু শিক্ষা একাডেমির গর্বিত সদস্য বাবু প্রসেনজিৎ বড়ুয়া হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ফাইনাল সফলতার সাথে সম্পন্ন করায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”

আষাঢ়ী পূর্ণিমার শুভেচ্ছা 🌕কুশলায়ন শিশুশিক্ষা একাডেমীর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র আষাঢ়ী পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও মৈ...
28/07/2026

আষাঢ়ী পূর্ণিমার শুভেচ্ছা 🌕

কুশলায়ন শিশুশিক্ষা একাডেমীর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র আষাঢ়ী পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় অভিনন্দন।

আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পবিত্র দিন। এই দিনে আমরা বুদ্ধের মহান আদর্শ স্মরণ করি এবং শীল, সমাধি ও প্রজ্ঞার চর্চার মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।

আজকের এই পুণ্যময় দিনে সকলের প্রতি আমাদের আহ্বান উপোসথ শীল পালন, দান, ভাবনা ও ধর্মশ্রবণের মাধ্যমে নিজের জীবনকে কল্যাণময় করে তুলুন। নিচে উপোসথ শীল পালনের তালিকা সংযুক্ত করা হলো, যাতে সবাই সহজেই শীল গ্রহণ ও পালন করতে পারেন।

সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করি।
সকলের জীবন হোক কল্যাণ, মৈত্রী ও প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত।

—কুশলায়ন শিশুশিক্ষা একাডেমী
"নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চায় অঙ্গীকারবদ্ধ"

✅ কুশলায়ন শিশু শিক্ষা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান্তের শুভ জন্মদিন উপলক্ষে পুষ্পাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।★ শ্রদ্...
15/06/2026

✅ কুশলায়ন শিশু শিক্ষা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান্তের শুভ জন্মদিন উপলক্ষে পুষ্পাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।

★ শ্রদ্ধেয় ভান্তে সবসময় জাঁকজমকপূর্ণ জন্মদিন আয়োজনের চেয়ে শীল, ভাবনা, ধর্মচর্চা ও মানবকল্যাণমূলক কর্মকেই অধিক গুরুত্ব দিয়ে থাকেন। তবুও তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশস্বরূপ আজ কুশলায়ন শিশু শিক্ষা একাডেমির পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি নীরবে সমাজ, ধর্ম ও মানবতার কল্যাণে যে অবদান রেখে চলেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর প্রজ্ঞা, করুণা ও আদর্শে আগামী প্রজন্ম আলোকিত হোক— এই প্রত্যাশা রইল।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সিক্ত এই দিনে, শ্রদ্ধেয় ভান্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
🌸🙏 কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি

🔶 শুভ জন্মদিন হে মহান পূজনীয়  🔶আদর্শলব্ধ সাংঘিক ব্যক্তিত্ব, বুদ্ধশাসনের গগনে অনুপম যশস্বী সংঘপুরোধা,সদ্ধর্মজ্যোতি, বহু ...
15/06/2026

🔶 শুভ জন্মদিন হে মহান পূজনীয় 🔶

আদর্শলব্ধ সাংঘিক ব্যক্তিত্ব, বুদ্ধশাসনের গগনে অনুপম যশস্বী সংঘপুরোধা,
সদ্ধর্মজ্যোতি, বহু সংগঠনের প্রাণপুরুষ, মানবতার আলোকবর্তিকা —
ভদন্ত জ্যোতি প্রিয় মহাথেরো মহোদয়। ( প্রতিষ্ঠাতা কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি)

আজ ১৫ই জুন, এই অনুপম যশস্বী সংঘপুরোধার ৪২তম শুভ জন্মদিনে —
তাঁর কর্তব্যনিষ্ঠ, ব্রহ্মচর্যপূর্ণ জীবনকে জানাই
বিনম্র কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও শুভাশিষ।
আমরা তাঁর নিরোগ, দীর্ঘায়ু ও শান্তিপূর্ণ জীবন কামনা করি। 🙏

শুভেচ্ছান্তে:
কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি পরিবার।


"সামগ্রিক একতা সুখকর"সুপ্রিয় সদস্য/সদস্যা,আগামীকাল,  রোজঃ শনিবার , বিকাল ৩.০০ ঘটিকার সময়, স্থানীয় পুরাতন রুমখাঁ ত্রিরত...
01/05/2026

"সামগ্রিক একতা সুখকর"

সুপ্রিয় সদস্য/সদস্যা,

আগামীকাল, রোজঃ শনিবার , বিকাল ৩.০০ ঘটিকার সময়, স্থানীয় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বৌদ্ধ বিহারে'র চংক্রমণ শালায় কুশলায়ন শিশু শিক্ষা একাডেমীর' সকল সদস্য/সদস্যাদের অংশগ্রহণমূলক আলোচনা সংক্রান্ত এক সভা আহ্বান করা হয়েছে। আমরা উক্ত সভায় আপনার/তোমার উপস্থিতি সহ সৌষ্টব্য আলোচনা একান্ত ভাবে কামনা করছি।

নিবেদক-কুশলায়ন শিশু শিক্ষা একাডেমী পুরাতন রুমখাঁ, উখিয়া, কক্সবাজার।

জীবনের সত্যকে উপলব্ধি করে মানবজাতির কল্যাণে গৌতম বুদ্ধ সাধনা করে গেছেন। তার শিক্ষা অনুসরণে পৃথিবী হয়ে উঠবে সবার জন্য শা...
01/05/2026

জীবনের সত্যকে উপলব্ধি করে মানবজাতির কল্যাণে গৌতম বুদ্ধ সাধনা করে গেছেন। তার শিক্ষা অনুসরণে পৃথিবী হয়ে উঠবে সবার জন্য শান্তিময়, এই প্রত্যাশায় সবাইকে কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি -এর পক্ষ থেকে শুভ বুদ্ধপূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ।


#বাংলাদেশ_ভিক্ষু_মহাসভার

শুভ জন্মদিন তিথি—পুরাতন রুমখাঁ গ্রামের গর্বিত সন্তান, বুদ্ধ শাসনের অক্লান্ত কান্ডারী,শ্রদ্ধেয় জ্যোতি কুশল স্থবির মহোদয়,...
27/04/2026

শুভ জন্মদিন তিথি—
পুরাতন রুমখাঁ গ্রামের গর্বিত সন্তান, বুদ্ধ শাসনের অক্লান্ত কান্ডারী,
শ্রদ্ধেয় জ্যোতি কুশল স্থবির মহোদয়,
আবাসিক প্রধান, শৈলেরডেবা চন্দ্রোদয় বুদ্ধ বিহার,
প্রধান শিক্ষক, কুশলায়ন উচ্চ বিদ্যালয়, শৈলেরঢেবা।
এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
আপনার প্রজ্ঞা, করুণা ও সৎকর্মে আলোকিত হোক সমাজ ও ধর্মপথ।
আপনার জীবন হোক সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ুর আশীর্বাদে পরিপূর্ণ।
কুশলায়ন শিশু শিক্ষা একাডেমির পরিবারের পক্ষ থেকে রইল আপনার নিরোগ, সুখময় ও কল্যাণময় দীর্ঘ জীবনের আন্তরিক প্রার্থনা।
শুভ জন্মদিন হে পূজনীয় 🌼🙏 Jyoti Kushal 🙏

অনিত্য সংবাদরামু শ্রীকুল পুরাতন বিহারের শ্রদ্ধেয় অধ্যক্ষ, শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু পূজনীয় উ চেকাচারা মহাথের মহোদয় পরলোকগমন ক...
26/04/2026

অনিত্য সংবাদ
রামু শ্রীকুল পুরাতন বিহারের শ্রদ্ধেয় অধ্যক্ষ, শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু পূজনীয় উ চেকাচারা মহাথের মহোদয় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।
পূজনীয় ভান্তের এই পরিনির্বাণে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর চিরশান্তি ও নির্বাণ সুখ কামনায় পুণ্য দান করছি।
তাঁর পবিত্র জীবন ও ধর্মীয় অবদান চিরকাল আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

সবাই পূজনীয় ভান্তের জন্য পুণ্য উৎসর্গ করুন।🙏

পূণ্যনিবেদনে: কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি পুরাতন রুমখাঁ।

ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পূজনীয় প্রধান পরিচালক, বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জনক, শ্রদ্ধেয় কে. শ্রী ...
21/04/2026

ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পূজনীয় প্রধান পরিচালক, বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জনক, শ্রদ্ধেয় কে. শ্রী জ্যোতিসেন মহাথেরো মহোদয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় #বাংলাদেশ_ভিক্ষু_মহাসভার যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় এবং ভান্তের ৪৪তম জন্ম দিবস উপলক্ষে পুষ্প ও ক্রেস্ট দ্বারা শ্রদ্ধাভিনন্দন ও ভান্তের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি।
​বন্দনায়: কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি, পুরাতন রুমখাঁ, উখিয়া, কক্সবাজার।

Address

Ukhiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুশলায়ন শিশু শিক্ষা একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share