Ma Durga

Ma Durga একমাত্র সনাতন ধর্ম বলে;

মনুর্ভব জনয়া দৈবং জনম্

> ঋগ্বেদ, ১০/৫৩/৬।

অর্থাৎ, প্রকৃত মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোল

শ্রীমতি রাধারাণীর সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক ?

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমব্রহ্ম। তাঁর থেকেই জগতে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে-অহং সর্বস্য প্রভবঃ মত্তঃ সর্বং পবর্ততে। (ভ.গী. 10.8)। ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণকে অনাদির আদি বলে সম্বোধন করা হয়েছে। তিনি সৃষ্টি-স্থিতি-বিনাশ সমস্ত কিছুর মূল কারণ-জন্মাদ্যস্যযতঃ (ভা.১.১.১)। তাঁর শক্তিতেই বিষ্ণু পালন করেন, ব্রহ্মা সৃজন করেন ও শিব সংহার করেন।

ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত শক্তির আধার। তবুও তাঁর শক্তিকে প্রধানত তিন ভাবে ভাগ করা হয়েছে- অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি তটস্থা শক্তি। তটস্থা শক্তি হচ্ছে জীবশক্তি।

মনুষ্যাদি সকল জীব এই শক্তির অন্তর্গত। বহিরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের মায়া শক্তি, যাঁর মাধ্যমে এই জড়জগৎ পরিচালিত হচ্ছে। আর অন্তরঙ্গা শক্তিকে আবার সন্ধিনী, সম্বিৎ ও হ্লাদিনী-এই তিন ভাগে ভাগ করা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচ্ছিদানন্দময়। সৎ চিৎ ও আনন্দ এই তিনটির মধ্যে সন্ধিনী হচ্ছে ভগবানের সৎ বিভব, যাঁর দ্বারা তিনি তাঁর নিত্য স্বরূপ ধারণ করে আছেন। শ্রীকৃষ্ণের ধাম, শয্যা, আসন ইত্যাদি সন্ধিনী শক্তির অন্তর্গত। সম্বিৎ শক্তি হচ্ছে চিৎ শক্তি বা জ্ঞান শক্তি। চিৎ শক্তির দ্বারা ভগবান নিজেকে জানেন ও অপরকে তাঁর সম্বন্ধে জানান। হ্লাদিনী শক্তি হচ্ছে ভগবানের আনন্দদায়িনী শক্তি। শ্রীমতি রাধারাণী হচ্ছেন এই হ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ। শ্রীকৃষ্ণের লীলার পুষ্টিবিধানের নিমিত্ত রাধারাণী থেকেই বৃন্দাবনের গোপীগণ, দ্বারকার মহিষীগণ এবং বৈকুণ্ঠের লক্ষীগণ প্রকাশিত হয়েছেন। পদ্মপুরাণ, পাতালখন্ড অনুসারে, শ্রীশিব নারদকে বলছেন-

দেবী কৃষ্ণময়ী প্রোজ্বা রাধিকা পরদেবতা।
সর্বলক্ষ্মীস্বরূপা সা কৃষ্ণাহ্লাদস্বরূপিণী।।
ততঃ সা প্রোচ্যতে বিপ্র হ্লাদিনীতি মনীষিভিঃ।
তৎকলাকোটিকোট্যংশা দুর্গাদ্যাস্ত্রিগুণাত্মিকাঃ।।
সা তু সাক্ষান্মহালক্ষীঃ কৃষ্ণো নারায়ণো প্রভুঃ।
নৈতয়োর্বিদ্যতে ভেদঃ স্বল্পোহপি মুনসত্তম।।
(৫০/৫৩/৫৫)

দেবী রাধিকা, কৃষ্ণময়ী,পরদেবতা, সর্বলক্ষ্মীস্বরূপা; তিনি কৃষ্ণাহ্লাদস্বরূপিণী, এজন্য মনীষীগণ তাঁকে হ্লাদিনী বা আনন্দদায়িনী বলেন। ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি শক্তিগণ তাঁরই কলার কোটি কোটি অংশের একাংশ। শ্রীরাধাই মহালক্ষ্মী, আর শ্রীকৃষ্ণই সাক্ষাৎ প্রভু নারায়ণ। হে মনিসত্তম, এঁদের মধ্যে কোনো ভেদ নেই।
অর্থাৎ, শ্রীমতি রাধারাণী যে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য হ্লাদিনী শক্তি এ ব্যাপারে কোনো সংশয় নেই। তাঁরা পরস্পর নিত্যসঙ্গী। গোলোক বৃন্দাবন ধামে তাঁরা নিত্য লীলা বিলাস করছেন।

Like Follow & Share

✧ Ma Durga
officialdurgapuja

✧ Sanaton Family
sanatonfamily

Admin Profile Link
https://www.facebook.com/provananda

17/08/2026

শেষ সোমবার 💙🥀

Rath Yatra ☘️💙 2026Joy Jagannath ⭕‼️⭕       ゚
16/07/2026

Rath Yatra ☘️💙 2026
Joy Jagannath ⭕‼️⭕

15/06/2026

গাইবান্ধায় সনাতন ধর্ম অ/ব/মা/ন/না/র প্রতিবাদে ঢাবিতে বি/ক্ষো/ভ করছেন শিক্ষার্থীরা।

ঝড়-বৃষ্টি এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমার প্রিয় অনুজ এর প্রতিষ্ঠান রামসেবক যেভাবে পলাশবাড়ি রামমন্দিরের বিগ্...
13/06/2026

ঝড়-বৃষ্টি এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমার প্রিয় অনুজ এর প্রতিষ্ঠান রামসেবক যেভাবে পলাশবাড়ি রামমন্দিরের বিগ্রহ রক্ষায় প্রথম ঝাঁপিয়ে পড়েছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং গর্বের।

এই ঘটনার প্রেক্ষিতে আমি শুধু এটুকুই বলতে চাই হরিদাস বাবুর বিষয়টি নিয়ে যারা এখনও নীরব, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকেই যায়। সময়ই সবকিছু প্রকাশ করবে আজ নয়, কিন্তু একদিন সত্য সামনে আসবেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে।

প্রিয় চট্টগ্রাম বাংলাদেশের সংকটময় মুহূর্তে, স্বাধীনতার চেতনার পক্ষে, জাতি-ধর্ম নির্বিশেষে যখনই কোনো অন্যায় বা সংঘাত তৈরি হয়েছে, তখনই তারা সাহসিকতার সাথে এগিয়ে এসেছে। আমার বিশ্বাস, চট্টগ্রাম সত্যিই বাংলাদেশের প্রাণকেন্দ্র।

এই প্রতিবাদে যারা অংশ নিয়েছেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল। আপনারা যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। আপনারা লড়াই চালিয়ে যান কারণ ইতিহাস তাদেরই মনে রাখে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে।

আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারায় নিজেকে ব্যর্থ মনে করছি। কিন্তু আপনাদের সাফল্যই আজ আমাদের শক্তি।যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলার সাহস রাখতেই হবে।

আপনাদের সকলকে আবারও ধন্যবাদ ও প্রণাম।

Shri Nehar Halder কপি

পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। অথচ তাদের জাকার্তার কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রামায়ণের ভাস্কর্য, বা...
13/06/2026

পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। অথচ তাদের জাকার্তার কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রামায়ণের ভাস্কর্য, বালি দ্বীপে পরম যত্নে সংরক্ষিত শ্রীরামের বিগ্রহ। তারা মনে করে, ধর্ম ব্যক্তিগত বিশ্বাস হতে পারে, কিন্তু ইতিহাস ও সংস্কৃতিকে শ্রদ্ধা করা একটি সভ্য জাতির লক্ষণ।

​আর ঠিক বিপরীত চিত্র দেখা গেল আমাদের বাংলাদেশে। গাইবান্ধার পলাশবাড়িতে রামমূর্তি স্থাপনে বাধা প্রদান এবং শ্রীরামের ছবিতে জুতা মেরে উল্লাস করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, বর্বর ও চরম ধর্মান্ধতার বহিঃপ্রকাশ।"

ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সেখানে মহাভারতের বিদ্রোহ রাস্তায় স্থাপন করা হয়েছে সেখানে মুসলিম ৮৭% খ্রিষ্...
13/06/2026

ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সেখানে মহাভারতের বিদ্রোহ রাস্তায় স্থাপন করা হয়েছে সেখানে মুসলিম ৮৭% খ্রিষ্টান ৭% ৫% বৌদ্ধ আর ১% হিন্দু ... এত বড় একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সেখানে যার যার ধর্ম শেষে পালন করছে... একমাত্র বাংলাদেশই একটা রাম মূর্তি নিয়ে বৈষম্য তৈরি করা হয়েছে...😢👎🏻😅

Chandranath Temple Sitakunda 🛕🚩🏔️⛰️
31/05/2026

Chandranath Temple Sitakunda 🛕🚩🏔️⛰️

03/05/2026

গীতা পাঠ শুনে মুগ্ধ হয়ে শিক্ষার্থীকে কাছে ডাকলেন

24/04/2026

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, চট্টগ্রাম

Address

Thakurgaon
5100

Opening Hours

Monday 05:00 - 00:00
Tuesday 05:00 - 00:00
Wednesday 05:00 - 00:00
Thursday 05:00 - 00:00
Friday 04:00 - 23:00
Saturday 05:00 - 00:00
Sunday 05:00 - 00:00

Telephone

+8801569185392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma Durga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ma Durga:

Shortcuts

Share

Category