Islam O Muslim

Islam O Muslim ইসলামের চোখে মুসলিম

¤¤¤ হাদীসের আলোকে সুন্দর ব্যবহার ও আচার-আচরণের পুরস্কার ¤¤¤
------------------------------------
১. রাসূল (স:) বলেছেন, ''কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে বা অশোভন আচরণ করে, তাকে মহান আল্লাহ তায়ালা ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর, সে তাঁর ব্যবহারের কারণে নফল রোযা ও তাহাজ্জুদের সাওয়াব লাভ করবে।'' (সুনানে তিরমিযী ৪/৩৬২

-৩৬৩; সহীহুত তারগীব ৩/৫)
২. রাসূল (স:) আরও বলেছেন, ''সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, তা হলো- মহান আল্লাহ্‌ তায়ালার ভয় এবং সুন্দর আচরণ। আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে, তা হলো- (মানুষের) মুখ এবং লজ্জাস্থান।'' (সুনানে তিরমিযী ৪/৩৬৩; হাকিম আল মুসতাদরাক ৪/৩৬০; সহীহুত তারগীব ২/১৪৮,৩/৫)
৩. হাদীস শরীফে আছে, রাসুল (স:) বলেছেন, ''সুন্দর আচরণ্‌ই নেক আমল।'' (সহীহ মুসলিম)
৪. রাসূল (স:) আরও বলেছেন, ''তোমাদের মধ্যে যার আচার-ব্যবহার সুন্দর, সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং কিয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছে থাকবে।'' (সুনানে তিরমিযী)
৫. রাসূল (স:) আরও বলেছেন, ''অশোভন-অশ্লীল কথা ও আচরণের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আর যার আচরণ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর।'' (মুসনাদে আহমদ)
৬. রাসূল (স:) আরও বলেছেন, ''যার আচার-ব্যবহার সুন্দর, আমি তার জন্য সর্বোচ্চ জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি।'' (সুনানে আবু দাউদ ৪/২৫৩; সহীহুত তারগীব ৩/৬)
৭. রাসূল (স:) আরও বলেছেন, ''যদি কেউ বিনম্রতা ও নম্র আচরণ লাভ করে, তাহলে সে দুনিয়া ও আখেরাতের পাওনা সকল কল্যাণই লাভ করল। আর রক্ত সম্পর্কীয় আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ বাড়িঘর ও জনপদে বরকত দেয় এবং আয়ু বৃদ্ধি করে।'' (মুসনাদে আহমদ ৬/১৫৯; সহীহুত তারগীব ২/৩৩৬)
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে উপরোক্ত হাদীসগুলোর উপর আমল করে সবার সাথে সুন্দর আচরণ ও সুন্দর ব্যবহার করার তাওফীক দিন। আমিন!

24/08/2026

নেতার চামচামি ও অন্ধ আনুগত্যের বলি হয়ে রফিকুল ইসলাম শাকিলের আজকের এই পরিণতি। রাজনীতিতে অন্ধ আনুগত্য নয়, প্রয়োজন বিবেক ও সঠিক সিদ্ধান্ত। কারণ নেতা ও ক্ষমতা বদলায়, কিন্তু ভুল সিদ্ধান্তের মাশুল অনেক সময় সারাজীবন দিতে হয়।

23/08/2026

মুক্তিযুদ্ধের পর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ভূট্টোকে বিশাল সংবর্ধনায় রিসিভ করেছেন শেখ মুজিবুর রহমান।

22/08/2026
আলহামদুলিল্লাহ
20/08/2026

আলহামদুলিল্লাহ

19/08/2026

খেলা কি হবে না?

একদম
19/08/2026

একদম

বাপের নাম ডুবানোর চেষ্টায় আছে হুম্মাম কাদের চৌধুরী
18/08/2026

বাপের নাম ডুবানোর চেষ্টায় আছে হুম্মাম কাদের চৌধুরী

17/08/2026

আমাদের জীবনের চেয়ে দামি প্ৰিয় নবীজির মদিনা। মাশাআল্লাহ।

::: বিলিয়ন ডলারের পিপিপি প্রজেক্টে সালাহউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদের প্রতিষ্ঠান!:::** শোনা যাচ্ছে বিএনপির অ...
14/08/2026

::: বিলিয়ন ডলারের পিপিপি প্রজেক্টে সালাহউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদের প্রতিষ্ঠান!:::

** শোনা যাচ্ছে বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা সালাহউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হতে যাচ্ছেন। এমতাবস্থায় জানা গেলো তার ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদের নিজস্ব প্রতিষ্ঠান স্টালিন ক্যাপিটাল কোন অভিজ্ঞতা ছাড়াই পেতে যাচ্ছে জাপান-বাংলাদেশ পিপিপি প্রজেক্টের অধীনে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার দুইটি ব্রিজ নির্মাণের প্রকল্প।

এই সাঈদ ইব্রাহিম আহমেদ ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির এডহক কমিটিরও দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তিনি এখন ব্রিজ নির্মাণের মতো হাজার হাজার কোটি টাকার টেন্ডারের কাজও পেতে যাচ্ছেন নিজস্ব কোম্পানির মাধ্যমে! একদিকে তার বাবা হতে যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী, অন্যদিকে তার ছেলে হতে যাচ্ছেন বিভিন্ন ঠিকাদারি কাজের দায়িত্ব পালন করা একটি কোম্পানির চেয়ারম্যান!

অথচ এইটাকে যদি আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না বলি, তাহলে কোনটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলবো? তিনি যদি সালাহউদ্দিন আহমেদের ছেলে না হতেন, তাহলে কি তিনি বিসিবির এডহক কমিটিতে জায়গা পেতেন? তিনি যদি সালাহউদ্দিন আহমেদের ছেলে না হতেন, তাহলে কি তিনি জাপান-বাংলাদেশের এই তিন বিলিয়ন ডলার পিপিপি প্রজেক্টের সাথে নিজের কোম্পানির নামটি সংযুক্ত করতে পারতেন?

চব্বিশের পাঁচ আগস্টের আগে এই সাঈদ ইব্রাহিম আহমেদ কোথায় ছিলেন? তিনি তখন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (AIUB)-এর সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করতেন। ২০১৯ সাল থেকেই তিনি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। হাসিনার ফ্যাসিবাদী অপশাসনের সময় এই "শিক্ষক" নিজের গুম হয়ে যাওয়া পিতার গুমের প্রতিবাদেও ফেইসবুকে একটা স্ট্যাটাস লেখার সাহস পান নি। চব্বিশের পাঁচ আগস্টের আগে জুলাই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে একটা পোস্টও দেয়ার সাহস করেন নি এই সাঈদ ইব্রাহিম আহমেদ। অথচ এত মানুষের আত্মত্যাগের দ্বারা অর্জিত এই নতুন বাংলাদেশে সাঈদ ইব্রাহিম আহমেদের মতো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের "সামান্য" শিক্ষক, আজ বিলিয়ন ডলারের প্রকল্পের সাথে নিজের কোম্পানিকে সম্পৃক্ত করার সুযোগ পেয়ে গেলেন!

ফুটনোট: বাবার দোআতে অনেক কিছুই সম্ভব! সাঈদ ইব্রাহিম আহমেদের মতো "বাবা ভাগ্য" প্রত্যেকটি সন্তানের কপালে জুটুক, এই হোক আমাদের প্রত্যাশা!

Address

Tejkunipara

Telephone

+971527969860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam O Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islam O Muslim:

Shortcuts

Share