বিসমিল্লাহ

বিসমিল্লাহ "বিসমিল্লাহির রাহমানির রাহীম"
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

18/08/2025

সকল সমস্যার সমাধান আছে কিন্তু মৃত্যুর কোন সমাধান নেই ‌।
মৃত্যু নিশ্চিত 😔
মৃত্যু অনিবার্য 😔

13/08/2025

❝ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই❝
[সূরাঃ- যুমার-১০]
আলহামদুলিল্লাহ

03/08/2025

বিশাল এই দুনিয়াতে, মাত্র সাড়ে তিন হাত মাটি আমার।

ইবাদাত অন্তরকে নরম করে। আর অন্তরটা নরম হলে সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা সহজ হয়ে যায়। ইলম সেখানে দৃঢ়ভাবে জায়গা করে নেয় ...
02/08/2025

ইবাদাত অন্তরকে নরম করে। আর অন্তরটা নরম হলে সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা সহজ হয়ে যায়। ইলম সেখানে দৃঢ়ভাবে জায়গা করে নেয় এবং প্রভাব ফেলে। আর অন্তর যদি কঠিন ও শুষ্ক হয়, সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা কঠিন হয়ে যায়।

- ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
[মাজমুউল ফাতাওয়া: ৯/৩১৫]

29/07/2025

একা বাঁচতে শিখুন , মানুষ জানাজায় আসে ,কবরে নয় ।

28/07/2025

🛡️ গল্প: নাসিবাহ বিনতে কা’ব (রাঃ) — উহুদের নারী বীর

নাসিবাহ বিনতে কা’ব (রাদিয়াল্লাহু আনহা) ছিলেন একজন আনসার নারী। তিনি প্রথমদিকে যুদ্ধের ময়দানে পানিপান করানো, আহতদের সেবা করার জন্য উহুদের যুদ্ধে যান। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সেনারা ছত্রভঙ্গ হয়ে পড়লে, তিনি নিজেই তরবারি তুলে নেন!

🔰 তিনি রাসূলুল্লাহ ﷺ–কে ঘিরে রেখে তিনবার নিজের শরীর দিয়ে নবীজিকে ঢেকে বাঁচান। নিজের হাতে ঢাল ও তরবারি নিয়ে কাফিরদের আক্রমণ প্রতিহত করেন।

রাসূল ﷺ তাঁকে দেখে বলেছিলেন:

> "যেদিকেই আমি ফিরলাম, সেদিকেই দেখলাম নাসিবাহ আমাকে রক্ষা করছেন!"

⚔️ তাঁর শরীর রক্তাক্ত হয়ে যায়, কাঁধে একটি গভীর আঘাত পেয়েছিলেন—তবুও তিনি থামেননি। তাঁর দুই ছেলেও যুদ্ধে ছিল, আর মা নিজেই ছেলেকে বলছিলেন:
"তুমি রাসূলের জন্য লড়ো!"

---

📚 শিক্ষা:

ইসলাম শুধু পুরুষদের বীরত্বের কথা বলে না, নারীরাও সাহস ও আত্মত্যাগে পিছিয়ে ছিলেন না।

ঈমান থাকলে নারী-পুরুষ নির্বিশেষে কেউই দুর্বল নয়।

রাসূল ﷺ নারী সাহাবিদের সাহসিকতার প্রশংসা করতেন এবং সম্মান দিতেন।

27/07/2025

একবার এক সাহাবি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললেন,
"হে আল্লাহর রাসূল! আমার কাছে দান করার মতো কিছুই নেই, আমি গরিব।"

রাসূল (সা.) তাকে বললেন,
"তোমার কাছে কি একটি খেজুরও নেই?"
সে বলল, "আছে, একটি মাত্র খেজুর।"

রাসূল (সা.) বললেন,
"তবে সেটাই দান করো। আল্লাহ তা কবুল করবেন।"

সাহাবি সেই একটিমাত্র খেজুর গরিব একজনকে দান করলেন।

রাসূলুল্লাহ (সা.) তখন বললেন,
"এই একটি খেজুরের দান আল্লাহর কাছে পাহাড়সম সওয়াবের সমান হয়েছে।"

শিক্ষা:
আমাদের দানের পরিমাণ বড় না হলেও, নিয়ত যদি খাঁটি হয়, তাহলে আল্লাহ তা অনেক বড় সওয়াব হিসেবে কবুল করেন। ছোট কাজও যদি ইখলাসের সঙ্গে করা হয়, তা মহান আল্লাহর কাছে অমূল্য।

22/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

19/07/2025

আল্লাহ আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন,আমিন।🤲

19/07/2025

Alhamdulliah ❤️❤️❤️

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিসমিল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share