Haji Abdul Mia Islamia Madrasha & Orphanage

Haji Abdul Mia Islamia Madrasha & Orphanage হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা।
৬১৮, পশ্চিম নাখালপাড়া,তেজগাঁও, ঢাকা।
মোবাইল : ০১৬০১৭৯৩০০২ (অফিস)

বহু দিন আগে মালিকের কাছে ছেয়ে ছিলাম, মালিক অনেকটাই পূরণ করসে.... ❤️বেলা পুরাবার আগেই... 🥰আজ এই ছোট্ট ছোট্ট নূরানী ফুলগুল...
27/07/2026

বহু দিন আগে মালিকের কাছে ছেয়ে ছিলাম, মালিক অনেকটাই পূরণ করসে.... ❤️
বেলা পুরাবার আগেই... 🥰

আজ এই ছোট্ট ছোট্ট নূরানী ফুলগুলোর দিকে তাকালে হৃদয় ভরে যায়। একদিন এই জায়গা ছিল প্রায় ফাঁকা। হাতে ছিল না তেমন কোনো ব্যবস্থা, ছিল শুধু আল্লাহর উপর ভরসা আর একটি স্বপ্ন—এই কোমলমতি শিশুদের কুরআনের আলোয় গড়ে তোলার।

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ রব্বুল আলামীন তাঁর অশেষ রহমতে সেই স্বপ্নের অনেকটাই বাস্তব করে দিয়েছেন। আজ এই ছোট্ট মজলিসে বসে আছে ভবিষ্যতের হাফেজ, আলেম, ইমাম ও দ্বীনের খাদেমরা। তাদের নিষ্পাপ মুখের দিকে তাকালে মনে হয়—এই শিশুরাই একদিন সমাজকে আলোকিত করবে, ইনশাআল্লাহ।

কিন্তু এই পথচলা এখানেই শেষ নয়। এখনও অনেক এতিম ও অসহায় শিশু আছে, যারা কুরআনের ছায়া খুঁজছে, একটি নিরাপদ আশ্রয় খুঁজছে, একজন স্নেহময় উস্তাদের হাত খুঁজছে।

হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার স্বনামধন্য উস্তাদগণ দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে এই শিশুদের শুধু কুরআনই শেখাচ্ছেন না; বরং আদব, আখলাক, নামাজ, চরিত্র ও সুন্দর জীবন গড়ার শিক্ষা দিচ্ছেন। এখানে প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো ভালোবাসা ও যত্নে লালন করা হয়।

প্রিয় অভিভাবক, যদি আপনার ঘরে এমন কোনো সন্তান থাকে, যাকে আপনি কুরআনের আলোয় আলোকিত দেখতে চান, তবে তাকে এই নূরানী পরিবেশে পাঠানোর কথা একবার অন্তত ভাবুন। দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখিরাতের সফলতার ভিত্তিও গড়ে উঠুক কুরআনের সান্নিধ্যে।

একজন সন্তানের ইলম ও আমল শুধু তার নিজের নয়, বরং তার মা-বাবার জন্যও সদকায়ে জারিয়ার কারণ হতে পারে। আসুন, আমরা আমাদের সন্তানদের এমন একটি পরিবেশ উপহার দিই, যেখানে তারা মানুষ হওয়ার পাশাপাশি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার শিক্ষাও অর্জন করবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খেদমত করার তাওফীক দান করুন এবং এই নূরানী শিশুদের কবুল করে তাঁদের মাধ্যমে উম্মাহর কল্যাণের ব্যবস্থা করে দিন। আমীন। 🤲

🌸 আলহামদুলিল্লাহ 🌸আজ আমাদের প্রিয় হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা–এর হিফয বিভাগের মেধাবী ছাত্র শফিউল ইসলাম...
21/05/2026

🌸 আলহামদুলিল্লাহ 🌸

আজ আমাদের প্রিয় হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা–এর হিফয বিভাগের মেধাবী ছাত্র শফিউল ইসলাম সফলভাবে পবিত্র কুরআনের হিফয সমাপন করেছে।

এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। দীর্ঘ পরিশ্রম, ধৈর্য, নিষ্ঠা এবং আল্লাহর অশেষ রহমতে সে আজ একজন হাফেজে কুরআন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ❤️

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি— আল্লাহ যেন তাকে কুরআনের আলো দ্বারা আলোকিত করেন, কুরআনের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করেন এবং দ্বীন ও উম্মাহর খেদমতে কবুল করেন। আমীন। 🤲

আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়ার আবেদন রইলো আমাদের প্রিয় ছাত্র শফিউল ইসলাম–এর জন্য।

পহেলা বৈশাখের রঙিন প্রভাতে হাজী আব্দুল মিয়া ইসলামিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে ফুটে উঠেছে নির্মল আনন্দের এক অপূর্ব ...
14/04/2026

পহেলা বৈশাখের রঙিন প্রভাতে হাজী আব্দুল মিয়া ইসলামিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে ফুটে উঠেছে নির্মল আনন্দের এক অপূর্ব দৃশ্য। ছোট ছোট ছাত্রদের হাতে রঙিন বেলুন, মুখে উচ্ছ্বাসের হাসি-এ যেন নতুন বছরের আগমনী সুরে প্রাণের এক সহজ, নির্ভেজাল উদযাপন।

এই আনন্দ শুধু উৎসবের নয়, এটি আমাদের সংস্কৃতির সৌন্দর্যও বহন করে-যেখানে সরলতা, ভ্রাতৃত্ব আর মিলনের বার্তা একসূত্রে গাঁথা। খেলাধুলা ও এমন প্রাণবন্ত মুহূর্তগুলো শিশুদের মনকে করে তোলে প্রফুল্ল, দূর করে একঘেয়েমি, আর গড়ে তোলে সুস্থ-সবল মানসিকতা।

জীবনের ব্যস্ততার মাঝে এই ছোট ছোট আনন্দই শেখায়-হাসি, খেলাধুলা ও নির্মল বিনোদন মানুষের মনকে সতেজ রাখে, আর একটি সুন্দর আগামী গড়ার শক্তি জোগায়।

আলহামদুলিল্লাহ! অপরিসীম আনন্দ ও কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, গত শনিবার থেকে “হাজি আব্দুল মিয়া মাদ্রাসা ও এতিমখানা”-এর হিফ...
13/04/2026

আলহামদুলিল্লাহ! অপরিসীম আনন্দ ও কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, গত শনিবার থেকে “হাজি আব্দুল মিয়া মাদ্রাসা ও এতিমখানা”-এর হিফয বিভাগের ছাত্রদের নামাজে নিয়মিত তিলাওয়াতের শুভ সূচনা হয়েছে।
এই তিলাওয়াত শুধু একটি আমলই নয়, বরং কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তোলার এক পবিত্র প্রচেষ্টা। ছোট ছোট হাফেজদের কণ্ঠে কুরআনের সুর ভেসে ওঠা সত্যিই এক হৃদয়ছোঁয়া ও বরকতময় দৃশ্য। এটি আমাদের জন্য গর্বের, আশার এবং রহমতের এক অনন্য নিদর্শন।
আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে আন্তরিক দোয়া করি—তিনি যেন এই বরকতময় ধারাবাহিকতা চিরস্থায়ী করেন, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, এবং এর মাধ্যমে দ্বীনী ইলম ও আমলের বিস্তার দান করেন।
আল্লাহ তাআলা যেন সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উত্তম প্রতিদান (জাযায়ে খায়ের) দান করেন এবং এই প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতে আরও অগ্রসর করে দেন—আমিন।

বাজান রা আজকে সেই খুশি...
13/04/2026

বাজান রা আজকে সেই খুশি...

০৯/০৪/২৬ ইং—নতুন শিক্ষা বর্ষের প্রথম সেমিনারে আমাদের ছাত্রদের উছ্বাসিতা—❝উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আ...
09/04/2026

০৯/০৪/২৬ ইং—

নতুন শিক্ষা বর্ষের প্রথম সেমিনারে আমাদের ছাত্রদের উছ্বাসিতা—

❝উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ❞
কবি নজরুল-

🔰 দ্বীনের আলোয়, দুনিয়ার প্রস্তুতি—একসাথে 🔰আজকের সমাজে প্রশ্ন তোলা হয়—❝মাদরাসায় পড়লে কি ভবিষ্যৎ নিরাপদ?❞❝দ্বীনি শিক্ষার স...
31/12/2025

🔰 দ্বীনের আলোয়, দুনিয়ার প্রস্তুতি—একসাথে 🔰
আজকের সমাজে প্রশ্ন তোলা হয়—
❝মাদরাসায় পড়লে কি ভবিষ্যৎ নিরাপদ?❞
❝দ্বীনি শিক্ষার সাথে আধুনিকতা কি সম্ভব?❞
👉 উত্তর একটাই—হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা।
এখানে শিক্ষার্থীরা শুধু কুরআন-হাদীস নয়,
বরং চরিত্র, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও বাস্তব জীবনের প্রস্তুতি নিয়ে গড়ে ওঠে।
📘 যা আমাদের আলাদা করে তোলে—
✔️ আদব ও আখলাকভিত্তিক শিক্ষা
✔️ নূরানী, নাজেরা, হিফজ ও সুনানি বিভাগ
✔️ আধুনিক ও কার্যকর ইংরেজি ভাষা শিক্ষা
✔️ অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান
✔️ নিরাপদ, পরিচ্ছন্ন ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পরিবেশ
✔️ আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা
🎯 আমরা বিশ্বাস করি—
শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে শৈশবের সঠিক দিকনির্দেশনায়।
আর সেই দিকনির্দেশনা হতে হবে দ্বীন ও দুনিয়ার ভারসাম্যে।
📍 ঢাকার হৃদয়ে, তত্ত্বাবধানে পরিচালিত একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান—
হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা।
📞 ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 01782999993 | 01601793002
🕌 আপনার সন্তানের ঈমান, আদব ও ভবিষ্যৎ—আমাদের আমানত।

28/12/2025

যে বয়সে খেলায় মত্ত থাকার কথা, সে বয়সেই বুকে ধারণ করেছে আল্লাহর কালাম।
আজ কুরআনের হিফয সমাপন করল আমাদের এই শিশু হাফেজ—মাশাআল্লাহ!


26/12/2025

🕌 হাজি আব্দুল মিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা
📖 কুরআনের আলোয় গড়া মানুষ, মানবতার খেদমতে জীবন
যে কুরআন নাযিল হয়েছিল মানবজাতির জন্য হিদায়াত হয়ে—
আজ সেই কুরআনের আলোতেই
গড়ে উঠছে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জীবন।
একটি শিশুর কণ্ঠে কুরআনের তিলাওয়াত শুধু শব্দ নয়—
এটি এক নিষ্পাপ হৃদয়ের ইবাদত,
একটি ভবিষ্যৎ আলেম গড়ে ওঠার সূচনা। 🤍
আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি
হাজি আব্দুল মিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা–এর
এক শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া কুরআন তিলাওয়াত—
যেখানে রয়েছে শুদ্ধ উচ্চারণ, আদব ও প্রশিক্ষণের ছাপ। 🎙️📿
🎓 আপনি কি চান—
আপনার সন্তান কুরআনের আলোয় মানুষ হোক?
ইলম, আমল ও আদবে গড়ে উঠুক একটি সুন্দর জীবন নিয়ে?
📌 আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য:
✔️ নূরানী ও নাযেরা পদ্ধতিতে কুরআন শিক্ষা
✔️ শুদ্ধ তাজবিদ ও সুন্দর তিলাওয়াতের অনুশীলন
✔️ অভিজ্ঞ ও আমানতদার উস্তাদদের তত্ত্বাবধান
✔️ এতিম শিশুদের জন্য বিশেষ যত্ন ও খেদমত
✔️ নিরাপদ, দ্বীনি ও পরিবেশবান্ধব আবাসন
🕊️ এখানে কুরআন কেবল মুখস্থ করানো হয় না—
বরং কুরআনের আদর্শ দিয়ে জীবন গড়া হয়।
📢 ভর্তি কার্যক্রম চলমান
আজই যোগাযোগ করুন এবং আপনার সন্তানের
দুনিয়া ও আখিরাতের সফলতার পথে প্রথম পদক্ষেপ নিন।
👇 নিচে দেওয়া ভিডিওটি দেখুন—
একটি তিলাওয়াত,
যা ইনশাআল্লাহ আপনার হৃদয় নাড়া দেবে
এবং আপনার সিদ্ধান্ত সহজ করে দেবে। 🌱✨

❤️

অত্র জামিয়ার  বার্ষিক পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে উপস্থিত বাংলাদেশের প্রখ্যাত আলেম ও অত্র প্রতিষ্ঠানের ...
25/12/2025

অত্র জামিয়ার বার্ষিক পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে উপস্থিত বাংলাদেশের
প্রখ্যাত আলেম ও অত্র প্রতিষ্ঠানের মুরব্বি
আল্লামা আরিফ হাক্কানী (ঢাকার হুজুর)হাফিঃ ও
অত্র প্রতিষ্ঠান এর প্রিন্সিপাল মুফতী মোস্তফা হুসাইন হাফিঃ

Address

618, West Nakhalpara, Tejgaon, Dhaka-1215
Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haji Abdul Mia Islamia Madrasha & Orphanage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share