12/08/2026
হযরত ইমাম হাসান ইবনে আলী (রাঃ) হলেন জান্নাতের যুবকদের সর্দার, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু (রাঃ) ও সাইয়্যিদাতুন নিসা হযরত মা ফাতেমা (রাঃ) এর পুত্র ; এবং সাইয়্যিদুল মুরসালীন, রাহমাতুল্লিল আলামিন, রাসূলুল্লাহ ﷺ এর দৌহিত্র।
আনাস (রাঃ) বলেন, "রাসূলুল্লাহ ﷺ-এর পরিবারে হাসান ইবনু ‘আলী (রাঃ)-এর চেয়ে রাসূলুল্লাহ ﷺ-এর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিলেন না।"
সারওয়ারে কায়েনাত, রাসূলুল্লাহ ﷺ-সৈয়িদুনা ইমাম হাসান (রাঃ) কে উনার কাধে তুলে নিয়ে বলেছেন “হে আল্লাহ! একে আমি মুহাব্বাত করি, অতএব তাকে তুমিও মুহাব্বাত কর।"
আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যে ব্যক্তি (হাসান-হুসাইন) এ দুজনকে ভালোবাসল, সে আসলে আমাকে ভালোবাসল। আর যে ব্যক্তি এ দুজনের সাথে শত্রুতা করল, সে আসলে আমার সাথে শত্রুতা করল।"
এক ওমরাহ হজের সফরের সময় ইমাম হাসান (রাঃ)-এর সঙ্গে ছিলো যুবাইর বিন আল আওয়ামের কোনো এক পুত্র। সফরের এক পর্যায়ে তারা একটি স্থানে থামেন। সেখানে কয়েকটি শুকিয়ে যাওয়া খেজুর গাছ ছিল। ওই ব্যক্তি বলল: "এই খেজুর গাছে যদি খেজুর থাকতো তাহলে তা পেড়ে খেতাম।"
ইমাম হাসান (রাঃ) বললেন: "তোমার কি খুরমা খেজুর খেতে ইচ্ছে হচ্ছে?"
লোকটি বলল:" হ্যাঁ "। ইমাম আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে, ওই খেজুর গাছটি সবুজ হয়ে যায় এবং তাতে খেজুরও দেখা যায়। লোকটি গাছে উঠে খেজুর পেড়ে খায়। এ সময় তাদের সফরসঙ্গী এক উট-চালক বলে ওঠে: "এ তো দেখছি জাদু!"
ইমাম হাসান (রাঃ) বললেন: "তোমার প্রতি আক্ষেপ! এটা জাদু নয় বরং ইমামুল মুরসালিন, তাজদারে মদীনা, রাসূলুল্লাহ ﷺ সন্তানের দোয়া যা কবুল হয়। "
হযরত ইমাম হাসান ইবনে আলী (রাঃ) বলেছেন: "আমি ঐ সকল ব্যক্তিদের বিষয়ে আশ্চর্য হই যারা নিজেদের শরীরের খাদ্যের বিষয়ে চিন্তা করে কিন্তু আধ্যাত্মিক বিষয়াদি ও আত্মার খাদ্যের বিষয়ে চিন্তা করে না। তারা ক্ষতিকর খাদ্য থেকে নিজের পেটকে বাঁচিয়ে রাখে, কিন্তু যে সকল নোংরা চিন্তা তার অন্তরকে দূষিত করে তা হতে নিজেকে বাঁচিয়ে রাখে না।"
আল্লাহ তায়ালা আমাদের সকলকে আহলে বায়াতের মোহাব্বত হাসিল করার তৌফিক দান করুক।
#ইমাম_হাসান #আহলে_বাইত