দ্বীন ও দুনিয়া

দ্বীন ও দুনিয়া ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম.. যারা ইসলামি শরিয়ত অনুযায়ী জীবন পরিচালনা করবে তারাই তো থাকবে শান্তিতে.. তারাই তো হবে জান্নাতি...

15/02/2024
14/02/2024

❤️ আপনি কারো হারাম সম্পর্ক দেখে বিচলিত হয়ে নিজেকে ছোট কিংবা অসুন্দর মনে করবেন না বরং শুকরিয়া আদায় করুন,আল্লাহ আপনাকে একটা ভয়াবহ ফিতনা ও হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন ❤️

22/04/2023

😥😥

20/11/2022

❤️❤️❤️

18/04/2021

আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি যে,

ফেরেশ্তারা এমন গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কুকুর অথবা (প্রাণীর) ছবি থাকে।

রেফারেন্সঃ
সাহিহ মুসলিম ৫৪০৮

Follow √ দ্বীন ও দুনিয়া

16/04/2021

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -এর স্ত্রী ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ

একটি স্ত্রীলোক দু’টি মেয়ে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইলো। আমার কাছে একটি খুরমা ব্যতীত আর কিছুই সে পেলো না। আমি তাকে ওটা দিলাম। স্ত্রীলোকটি তার দু’মেয়েকে খুরমাটি ভাগ করে দিল। তারপর সে উঠে বের হয়ে গেল। এ সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এলেন। আমি তাঁকে ব্যাপারটি জানালাম। তখন তিনি বললেনঃ যাকে এ সব কন্যা সন্তান দিয়ে কোন পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের সাথে ভাল ব্যবহার করে, এ কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে।

রেফারেন্সঃ
সহিহ আল বুখারী ৫৯৯৫

14/04/2021

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

তোমাদের প্রত্যেকে যেন খাওয়ার শেষে তার আঙ্গুল চাটে। কেননা তার জানা নেই যে, খাবারের কোন ভাগে বারাকাত নিহিত রয়েছে।

রেফারেন্সঃ
জামে আত-তিরমিজি ১৮০১

05/03/2021

আল্লাহর ভয়ে যা-কিছু ছেড়ে দিবেন, আল্লাহ তার থেকে উত্তম কিছু দিবেন, ইন শা আল্লাহ ।

03/03/2021

#ইসলামের_অজানা_কিছু_ফরজ_বিধান !!! ❤


• [১] কোন গায়রে মাহরাম বা বেগানা নারীর দিকে চোখ গেলে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেওয়া মুসলিম পুরুষদের জন্য ফরজ !

ভুলবশত একবার চোখ পরার পর ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার কোন গায়রে মাহরাম নারীর দিকে তাকানো পুরুষদের জন্য হারাম, ও চোখের যিনা ! হোক সে নারী পর্দাশীন, বা বেপর্দা ! তাই দৃষ্টির হেফাজত করুন। একই কথা নারীদের ক্ষেত্রেও...। [আহমাদ-২২৯৭৪]

• [২] যথাসম্ভব পর-নারী বা গায়রে-মাহরাম ব্যক্তির স্পর্শ থেকে বেঁচে থাকা ফরজ ! বিপরীত লিঙ্গের গায়রে মাহরাম কাউকে স্পর্শ করা সরাসরি হারাম ও যিনা ! অর্থাৎ ইচ্ছাকৃতভাবে শরীর লাগানো, বুঝেও লাগতে দেওয়া, বা স্পর্শ হতে দেওয়া সরাসরি হারাম ! হারাম স্পর্শ ও যিনা থেকে বেঁচে থাকুন... হোক তা মাঠে-ঘাটে, গাড়িতে-বাসে, মার্কেটে-অফিসে যেকোনো জায়গায়, যথাসম্ভব। [সহীহুল-৬২৪৩]

• [৩] নিজের বৈধ স্ত্রী ব্যতিরেকে অন্য কাউকে নিয়ে অশ্লীল কল্পনা, বাজে ফ্যান্টাসি, যৌন-চিন্তা বা যিনার চিন্তা করা হারাম ! কল্পনাতে এমন কেউ আসা মাত্রই তা দমন করা ফরজ, নইলে তা হবে মনের যিনা ! স্পষ্ট হারাম ! [মিশকাত-৮৬]

• [৪] ইসলামে নারী-পুরুষের বিয়ে বহির্ভূত সমস্ত প্রকার প্রেম-সম্পর্ক হারাম ! তাই বিয়ে বহির্ভুত গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক, লিভটুগেদার, বা হারাম বন্ধুত্ব থেকে বেঁচে থাকুন। দ্রুত বিয়ের চেষ্টা করুন। [মায়িদাহ-৫]

• [৫] ইসলামে নারী-পুরুষ উভয়ের জন্যই 'স্কিন-টাইট, ফিটিং পোশাক পড়া সম্পূর্ণরূপে হারাম, যা থেকে দেহের আকার-আকৃতি-অবয়ব বুঝা যায় ! তাই স্কিন টাইট সমস্ত পোশাক ত্যাগ করুন...। [সালেহীন-১৬৪১]

• [৬] কোন আবদ্ধ বা বন্ধ ঘরে, কিংবা নির্জনে, তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে, গায়রে মাহরাম দুজন নারী-পুরুষের উপস্থিতি সম্পূর্ণরূপে হারাম— হোক তা ডাক্তার-রোগী, শিক্ষক-ছাত্রী, অফিসকর্মী, খালাতো-মামাতো ভাই-বোন কিংবা যেকোনো গায়রে মাহরাম সম্পর্কের ক্ষেত্রে...। [মুসলিম-১৩৪১]

• [৭] ইসলামে ফ্রি-মিক্সিং সম্পূর্ণরূপে হারাম। নারী-পুরুষ ফ্রি মিক্সিং ঘটে, মাহরামের বিধান মানা যায় না, এমন যেকোনো জায়গায় বিনা কারণে যাওয়াও তাই সম্পূর্ণরূপে হারাম ! তাই ফ্রি-মিক্সিং ঘটে এমন রাস্তা-ঘাট, অফিস-মার্কেট-হোটেল, বাস-গাড়ি, স্কুল-কলেজ-কোচিং, ও সামাজিক অনুষ্ঠান যথাসম্ভব বর্জন করে চলুন।

আবার জেনেশুনে সুযোগ থাকা সত্ত্বেও ফ্রি-মিক্সিং থাকা কর্মস্থল-অফিস-মার্কেটে অংশগ্রহণ করাও নারী-পুরুষ কারো জন্যই জায়েয নয়, বিশেষ করে নারীদের বাইরে চাকরি করা অধিকাংশ ক্ষেত্রেই এজন্য হারাম হয় যায়। প্রয়োজনে কষ্ট করুন, তাও এসব ভয়াবহ হারাম থেকে বেঁচে থাকুন। [আহমাদ-৪৫৮৯]

• [৮] ফ্রি-মিক্সিং এর কারণেই নারী-পুরুষ সহশিক্ষাও হারাম, তাই সহশিক্ষা থাকা স্কুল-কলেজ-কোচিং যথাসম্ভব বর্জন করুন। বিপরীত লিঙ্গের শিক্ষক-শিক্ষিকার সাথে এক ঘরে নির্জনে একত্রিত হওয়া লাগতে পারে, এমন ক্ষেত্রে সেখানে প্রাইভেট পড়াও সম্পূর্ণরূপে হারাম হবে। [মিশকাত-৮৫]

• [৯] নারীদের জন্য একজন মাহরাম ব্যতিরেকে দীর্ঘপথ সফর করা জায়েয নয়, বরং হারাম ! তাই কোনো মাহরাম ব্যতিরেকে প্রিয় বোনেরা দীর্ঘপথ সফর থেকে বিরত থাকুন। ভাইয়েরা নিজ মা-বোনেদের এ কাজ থেকে বিরত রাখুন। [বুখারী-৩০০৬]

• [১০] মুসলিম নারীদের সুগন্ধিযুক্ত পারফিউম-আতর ব্যবহার করা হারাম, কেবল স্বামী ব্যতিরেকে অন্য কোন পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করাও হারাম। আবার গায়রে মাহরাম পুরুষদের সাথে বোনেদের মেয়েলি-কোমল বা সুরেলা কণ্ঠে কথা বলাও সম্পূর্ণরূপে নিষেধ, যা অন্যকে আকর্ষণ করতে পারে। [তিরমিযি-২৭৮৬]

©opy

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীন ও দুনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share