Al-Hadi Khedmote Quran Parishod

Al-Hadi Khedmote Quran Parishod To serve the society as will as the whole country, to ensure the well being of mank.

15/10/2025
03/09/2025
10/07/2025

✍️জানাজার নামাজের নিয়ম ও দোয়া সমূহঃ

আজ না হোক কাল সবাইকে কবরে যেতে হবে। আমাদের অনেকের মা-বাবা, ভাই-বোন, আত্মীয় স্বজন মারা গেছেন। কিন্তু জানাজার নামাজ পড়তে গিয়ে দেখা যায় ৯৫ % লোক সঠিকভাবে জানাজার দোয়া পড়তে পারেন না।

তাহলে জেনে নেই কীভাবে জানাজার নামাজ পড়তে হবে:-

📌 জানাজার নামাজের আরবী নিয়ত :
نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

📌 উচ্চারণ: "নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।"

এখানে নিয়তে ‘লেহাযাল মাইয়্যেতে’ পুরুষ/ছেলে লাশ হলে পড়তে হবে, আর লাশ নারী/মেয়ে হলে ‘লেহাযিহিল মাইয়্যেতে’ বলতে হবে।

ℹ️ নিয়ত আরবিতে করতে না পারলে বাংলায় করলেও চলবে : "আমি চার তাকবিরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে মরহুম ব্যক্তির (পুরুষ/মহিলার) জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছি। আল্লাহু আকবার।"

এখানে বিশেষভাবে উল্লেখ্য, মূলত কোরআন ও হাদীসে কোন নামাজের জন্য নির্দিষ্ট নিয়ত নেই। এই মৃত ব্যক্তির দোয়ার জন্য জানাজার নামাজ পড়ছি। মূলত মনে মনে বলাটাই হল নিয়ত।

✍️ জানাজার নামাজের নিয়ম :
ℹ️ কাতারবদ্ধ হয়ে ইমামের পিছনে দাঁড়ানোর পর নিয়ত করে প্রথম তাকবীরের পর ছানা পাঠ।
ℹ️ দ্বিতীয় তাকবীরের পর দরুদে ইবরাহীম পাঠ।
ℹ️ তৃতীয় তাকবীরের মৃত ব্যক্তির জন্য দোয়া পড়বে।
ℹ️ চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে, হাত নামিয়ে জানাজার নামাজ শেষ করতে হয়।
ℹ️ হাত উঠানো : জানাজা নামাজে শুধু প্রথম তাকবীরে হাত উঠাবে। এরপর আর কোনো তাকবীরে হাত ওঠানোর বিধান নেই।
ℹ️ তাকবীরে তাহরিমা অর্থাৎ, আল্লাহু আকবার বলার পর হাত তুলে তারপর অন্যান্য নামাজের মতো হাত বেঁধে নিতে হবে। হাত বেঁধে সানা পড়তে হবে।

📌 আরবিতে সানা:

سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ

বাংলা উচ্চারণ:
"সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবা রকাস মুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গইরুক।"
সানা পড়ার পরে তাকবীর বলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে যেটা সাধারণ নামাজে তাশাহুদের পর পড়া হয়।

📌 দুরুদ শরীফ:

للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌمَّجِيْدٌ

📌 উচ্চারণ:

"আল্লাহুম্মা সল্লিআলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামীদুম মাজীদ।"

দুরুদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর আদায় করে জানাজার মূল দোয়া পড়তে হয়।

📌 জানাজার নামাজের মূল দোয়া :

اَللّٰهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ

📌 উচ্চারণ:
"আল্লাহুম্মাগ ফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ওয়া ছগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহ ইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান। বিরহমাতিকা ইয়া আর হামার রহীমিন।"

📌 তবে নাবালক ছেলের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে,
اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وْاَجْعَلْهُ لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

উচ্চারণ:
"আল্লাহুম্মাজ আল হুলানা ফারতাও ওয়াজ আল হুলানা আজরঁও ওয়া যুখরঁও ওয়াজ আলহুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান।"

📌নাবালিকা মেয়ের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে,
اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًاوَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَة

উচ্চারণ :
"আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরঁও ওয়া যুখরঁও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।"

এরপর চতুর্থ তাকবীর দিয়ে একটু নীরব থেকে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

উল্লেখ্য, যদি কারো নামাজে আসতে দেরি হয়ে যায়, তবে ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে। সম্ভব হলে চার তাকবীর আদায় করে নিতে হবে, তা যদি সম্ভব না হয়, তবে ইমাম সাহবকে অনুসরণ করে সালাম ফিরিয়ে নিয়ে জানাজা নামাজ সম্পন্ন করবেন। জানাজা নামাজ জামাতে আদায় করতে হয়,তাই এটি কাজা পড়ার সুযোগ নেই।

✍️ জানাজার জরুরি মাসায়েল:
১) মাসআলা : ছানা, দরূদ ও দুআর পরে যে আরো তিনবার তাকবীর বলতে হয় তখন ইমাম ও মোক্তাদীর হাত বাঁধা থাকবে।
২) মাসআলা : ইমাম তাকবীর ব্যতীত সবকিছুই চুপে চুপে বলবে, শুধু তাকবীর উচ্চস্বরে বলবে। মোক্তাদীরা তাকবীরসহ সবকিছুই আস্তে আস্তে বলবে।
৩) মাসআলা : ডান দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ডান হাত এবং বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাম হাত নামিয়ে ফেলবে।
৪) মাসআলা : জানাজার নামাজের পরে আর কোনো দোয়া বা মোনাজাত এক সঙ্গে করার বিধান নেই।
৫) মাসআলা : জানাজার নামাজ ছুটে যাওয়ার আশংকা হলে (পানি নিকটে থাকা সত্ত্বেও) তায়াম্মুম করে জানাজায় শরীক হওয়া যায়।
৬) মাসআলা : জুতা পায়ে রেখেও জানাজার নামাজ পড়া যায়। তবে শর্ত এই যে জুতার তলা এবং জুতার নিচে জায়গা পাক থাকতে হবে। আর যদি জুতা খুলে জুতার উপরে পা রেখে দাঁড়ায় তাহলে পায়ের সঙ্গে লেগে থেকে জুতার উপরের অংশ পাক থাকলেই হবে।

✍️তথ্যসূত্র:
১) ইমাম মুসলিম উম্মে আত্বিইয়া (রদিয়াল্লাহু ’আনহা) হতে র্বণনা করেন, ‘জানাযা’ অধ্যায়, হা/৯৩৯।
২) জানাযার বিধিবিধান \ লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ।
৩) বুখারী, ‘জানাযা’ অধ্যায়, হা/১৩২৭; মুসলিম, ‘জানাযা’ অধ্যায়, হা/৯৫১।

24/03/2025

❤️❤️❤️❤️আলহামদুলিল্লাহ❤️❤️❤️❤️ আল-হাদিখেদমতে কুরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

19/03/2025

সূরা আল-আহযাব আয়াত ৩৫

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

ইন্নাল মুছলিমীনা ওয়াল মুছলিমা-তি ওয়াল মু’মিনীনা ওয়াল মু’মিনা-তি ওয়াল কা-নিতীনা ওয়াল কা-নিতা-তি ওয়াসসা-দিকীনা ওয়াসসা-দিকা-তি ওয়াসসা-বিরীনা ওয়াসসা-বিরাতি ওয়াল খা-শি‘ঈনা ওয়াল খা-শি‘আ-তি ওয়াল মুতাসাদ্দিকীনা ওয়াল মুতাসাদ্দিকা-তি ওয়াসসাইমীনা ওয়াসসাইমা-তি ওয়াল হা-ফিজীনা ফুরূজাহুম ওয়াল হা-ফিজা-তি ওয়াযযা-কিরীনাল্লা-হা কাছীরাওঁ ওয়াযযা-কিরা-তি আ‘আদ্দাল্লা-হু লাহুম মাগফিরাতাওঁ ওয়া আজরান ‘আজীমা-।

নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার।

01/02/2025

আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান সিলেট পৌঁছে গেছেন।

আলহামদুলিল্লাহ
09/01/2025

আলহামদুলিল্লাহ

Death Will Come And Say One Day, Your Time is over Let's Go ,So Always Remember Death And Always Be Ready
17/10/2024

Death Will Come And Say One Day, Your Time is over Let's Go
,So Always Remember Death And Always Be Ready

16/10/2024

আমরা দোয়া টি প্রতিদিন একত্রে এভাবে পড়তে পারি-

اللهم اني اسالك الجنة واعوذ بك من النار

“আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাহ ওয়া আঊযু বিকা মিনান্নার” (৩ বার)

অর্থঃ “হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।”

[আবূ দাউদ ৪/৩১৭, নং ৫০৭১; বুখারী, আল-আদাবুল মুফরাদ, নং ১২০১; নাসাঈ, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, নং ৯; ইবনুস সুন্নী, নং ৭০]

05/09/2024

Address

Akhalia, Notunbazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hadi Khedmote Quran Parishod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share